ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড় হবিগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে ত্রিপুরার ‘চাকমা গেট’ পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন পানিবন্দি ৫ শতাধিক পরিবার হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল অপরূপা প্রজাপতি নীল পুনম শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত সেমিফাইনালে চার দৈত্য আদালতের রায়ে আইনি সংকটে মমতা ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগে মিলবে না পেনশন সুবিধা জয়পুরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু দ. চীন সাগরে চীনের দাবিকে অবৈধ বলল ১৪ দেশ ও ইইউ শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপির পৃথক মিছিল, স্পষ্ট বিভাজন! টানা বর্ষণের ক্ষত সড়কে বরিশালের পথে প্রধানমন্ত্রী দেশজুড়ে অব্যাহত থাকবে ভারী বর্ষণ ১৩ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৩ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল প্রথমবার ইংলিশ পরীক্ষা দেবেন মেসি পেলে-ম্যারাডোনার পাশে বেলিংহ্যাম ১৩ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপ আমাকে বদলে দিয়েছে: হালান্ড ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি

আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম
আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: খবরের কাগজ

বাংলাদেশবিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সব দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন।

তিনি আরও বলেন, আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাই না। আমরা চাই এই দেশ বাংলাদেশপন্থীদের হাতে থাকবে।

এ সময় চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেহেদী/অমিয়/

বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬ টার পর সড়কপথে  তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা পাচ্চর গোলচক্কর এলাকায়  মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন। আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু দিয়ে মাদারীপুরে হয়ে বরিশাল যাবেন-এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকে আমাদের শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে দেখার জন্য।

রফিকুল ইসলাম/আজহার/

হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী
ছবি: খবরের কাগজ

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবের পরিণত হয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের অংশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে ভোর থেকেই মহাসড়কের দুই পাশে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টায় দক্ষিণ পাশে অসংখ্য নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা যায়।

সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের পাঁচ্চর  এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর গাড়িবহর দেখে অপেক্ষমাণ জনতা স্লোগান দিতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর সাগে ৬টা থেকেই শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাচ্চর গোলচক্কর  এলাকায় জড়ো হতে থাকেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যতিক্রমী উচ্ছ্বাস। কাউকে দেখা গেছে মাথায় মাথাল দিয়ে এবং হাতে ধানের শীষ নিয়ে কৃষকের বেশে, আবার কেউ এসেছেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ফুটিয়ে তুলতে জেলের বেশ ধরে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে নির্বিঘ্ন করতে শিবচর অংশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক তৎপরতা ছিল।

রফিকুল ইসলাম/অমিয়/

প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
ছবি: খবরের কাগজ

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন। তারেক রহমানকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হন।

সোমবার (১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা ধরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ফরিদপুরের হাজারো নেতাকর্মী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এনকেবি নয়ন/থিওটোনিয়াস/

প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২০ এএম
প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।  সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।  এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাপকসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক একে এম এরাদদ মানু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন রাড়ীখাল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমেল লস্করসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

সুমন/এএফ

আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম
আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে অতীতে লুটপাটের অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, ‘যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নাই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে।’

রবিবার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। তবে চলতি বাজেটে এ খাতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তার একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে সংসদে জোরালো ভূমিকা রাখবে এনসিপি। বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করে দ্রুত বেড়িবাঁধের কাজ শেষ করার দাবি জানান তিনি।

উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থার সমালোচনা করে নাহিদ বলেন, বছরের পর বছর ধরে বাঁধের সমস্যার কারণে এলাকায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রতিবছর সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকরভাবে সফল হতে পারেনি। এ অবস্থায় দোষারোপের চেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বেশি জরুরি। তিনি দুর্যোগ মোকাবিলায় দল-মত–নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে তাঁরা বারবার সংসদে কথা বলেছেন। কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হওয়ার পরও বিষয়টি সংসদে তোলা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগের কথা বললেও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা–কর্মীদের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করেছেন। সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দলের কেন্দ্রীয় নেতারা আগে থেকেই এলাকায় কাজ করছেন। এসে দেখা গেছে, পাঁচ থেকে সাত দিন ধরে কয়েক শ পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি। অনেক মানুষ প্রয়োজনীয় ত্রাণও পাননি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, আনোয়ারার পর বাঁশখালীসহ চট্টগ্রামের অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও এনসিপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ত্রাণ বিতরণকালে স্থানীয়দের উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসহ জরুরি যেকোনো প্রয়োজনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা করবেন।

এসময় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুল হা-মীম/এসএন