ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ শোন অ্যারেস্ট বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পরিবেশ পদক পেলেন আদনান আজাদ জনপ্রশাসনে বড় পদোন্নতি, ১৭২ জন হলেন যুগ্মসচিব কারেনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের পুঁজি ২৪৭ প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খাদ্যে ভেজাল নিয়ে সংসদে এমপিদের অসন্তোষ, খাদ্য প্রতিমন্ত্রীর আশ্বাস আহসান হাবীব: কবিতায় নিবিড়, গভীর অর্থায়নের সূচনা অধ্যায়ের ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক শিশুশিক্ষায় প্রয়োজন জলবায়ু সহনশীল শিক্ষাব্যবস্থা মালা নয়, হাতে উঠল হাতকড়া শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির টানা বৃষ্টিতে কেরানীহাট-বান্দরবান মহাসড়ক পানির নিচে সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা: পাঁচ মাস পর বাবু শেখের মৃত্যুদণ্ড রক্ত পরীক্ষায় ভয় নয় দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে এলো পাঠাও পার্সেল সিলেট সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক বিজিবি দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি: ত্রাণমন্ত্রী মুখ দেখালেই বোর্ডিং পাস আইস্ক্রিনে ফুটবলের সেরা দুই সিনেমা ‘দামাল’ ও ‘জাগো’ রাজবাড়ীতে কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার শেরপুরে বাসচাপায় নিহত ১, আটক ২ উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’ দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন বাবার মামলায় ছেলের জেল, হাজতেই আত্মহত্যা মাদক ও বিচারহীনতার বিষবৃক্ষ সন্দ্বীপে টর্নেডোয় ব্যাপক ক্ষতি বিশ্ব পরিবেশ দিবসে টেকসই ভবিষ্যতের ছয় দিকনির্দেশনা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমদানি সহজীকরণসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার

প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ ফিফা সভাপতির

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ ফিফা সভাপতির
ছবি : সংগৃহীত

কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি দেখা করেছেন ফিফা সভাপতি ড. মুহাম্মদ ইনূসের সঙ্গে।

এ সাক্ষাতে জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের যুব উৎসবে তাকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ফিফা সভাপতি ইনফান্তিনো গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণ। 
এসময় বিশ্ব নারী ফুটবলের কয়েকটি সেরা দলকে বাংলাদেশে আনার বিষয়েও ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়, ‘ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন।’

আজারবাইজানের রাজধানীতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি। তখন ইনফান্তিনোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিশ্বের কয়েকটি স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তাঁর সহযোগিতা চান।’

অতিসম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেসময় বার্সেলোনা নারী দলের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। 

কারেনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের পুঁজি ২৪৭

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
কারেনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের পুঁজি ২৪৭
ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন বেন কারেন

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।

হারারেতে বৃহষ্পতিবার (৯ জুলাই) টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা চাপে পড়লেও ওপেনার বেন কারেন ধাক্কা সামলে নেন। 

ইংলিশ বংশোদ্ভূত এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন। ৯ চারে ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি। 

এছাড়া আট নম্বরে নেমে ২ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স। ক্যারিয়ারে প্রথম ফিফটির পথে তাসকিন আহমেদের করা ইনিংসের শেষ ওভারে ২২ রান তোলেন তিনি। ওই ওভারেই তিনটি ছক্কা ও একটি চার হাঁকান। 

বেন কারেনের সঙ্গে ইভেন্সের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে আসে ৮০ বলে ৯৯ রান। সুবাদে ৬ উইকেটে ২৪৭ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।

তোফায়েল/

ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো
ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তারকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো। দলের কোচ মোহামেদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারায় মরক্কো। ম্যাচের ২২তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় সাইবারিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর তার চোটের মাত্রা নির্ণয়ে কয়েক দফা মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বস্টনে পৌঁছানোর পর তার এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পেশিতে টান গুরুতর নয় এবং এতে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা নেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত। তার চোট থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে আশা করছি, সে টুর্নামেন্টের বাকি অংশে ফিরতে পারবে। আমরা কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই একাদশে রাখব।’

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার ২৫ বছর বয়সী সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও আসে তার পা থেকে।

অন্যদিকে, কানাডার বিপক্ষে চোটে কারণে না খেলতে পারা রেদুয়ান হালহালের ফ্রান্সের বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেবার বিশ্বকাপের শেষ চারে উঠে ইতিহাস গড়েছিল তারা। সেই হারের পর এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

পাপ্পু/অন্তরা/

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার
ছবি: সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে এই বিশেষ আয়োজনের অন্যতম প্রধান পারফর্মার হিসেবে মঞ্চে উঠবেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, বিবারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন নাইজেরীয় শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস ২২ কোরাস।

ফিফা জানিয়েছে, ম্যাচের স্বাভাবিক সূচিতে বিঘ্ন না ঘটিয়ে হাফটাইম শোটি মাত্র ১১ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে।

এই আয়োজনের মাধ্যমে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এর জন্য ১০ কোটি (১০০ মিলিয়ন) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তহবিলের অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবল খেলার সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

হাফটাইম শোতে অংশ নেওয়া প্রসঙ্গে জাস্টিন বিবার বলেন, ‘ফিফা বিশ্বকাপ যেভাবে পুরো বিশ্বকে একত্রিত করে, তা আর অন্য কোনো কিছু পারে না। এই হাফটাইম শো-র অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তবে আরও বেশি আনন্দিত যে, এই উদ্যোগটি বিশ্বের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করছে।’

এ ছাড়া, জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সেসামি স্ট্রিট’ এবং ‘দ্য মাপেটস’-এর পরিচিত চরিত্রগুলোকেও এই বর্ণাঢ্য আয়োজনে দেখা যাবে বলে জানিয়েছে ফিফা।

পাপ্পু/অন্তরা/

আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিসরের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিসরের
ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন মিসরীয় কোচ হোসাম হাসান

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ও চরম উত্তেজনাকর পরিস্থিতির পর, জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার (৮ জুলাই) এই মিসরীয় কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। তবে এই হার ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও ভিএআর বিতর্ক।

ম্যাচের পর ফিফার তীব্র সমালোচনা করে মিসরীয় কোচ হোসাম হাসান অভিযোগ তোলেন, টুর্নামেন্টটি লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।

বিশ্বকাপ থেকে এমন নাটকীয় বিদায় এবং ম্যাচ পরবর্তী আন্তর্জাতিক বিতর্কের মাঝেই মিসর ফুটবল অ্যাসোসিয়েশন কোচের ওপর পূর্ণ আস্থা রাখল। সংস্থটি এক বিবৃতিতে হাসানকে দীর্ঘমেয়াদে দলের দায়িত্বে রাখার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মাঠের পরাজয় সত্ত্বেও দলের পারফরম্যান্স এবং কোচের নিবেদনে তারা সন্তুষ্ট।

আজহার/

মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা
ছবি: সংগৃহীত

ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইজি কলিনা মিসর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর বিতর্কিত ম্যাচে রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। তার মতে, ভিএআর ফুটবলের আইন অনুসারেই হস্তক্ষেপ করেছে।

ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে মিসরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করেছিলেন। এ কারণে অন-ফিল্ড রিভিউয়ের পর গোলটি বাতিল করেন রেফারি।

কলিনা বলেন, প্রতিটি গোলের আগে ভিএআর আক্রমণের পুরো ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ পরীক্ষা করে। আক্রমণের সূচনায় কোনো ফাউল গোলের সঙ্গে সম্পর্কিত হলে ভিএআর রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় দেখার পরামর্শ দেয়। তার ভাষ্যে, ফাউল ও গোলের মধ্যে দূরত্ব বা সময়ের কোনো নির্দিষ্ট সীমা নেই; মাঠের রেফারি না দেখলেও স্পষ্ট ফাউল হলে ভিএআর হস্তক্ষেপ করতে পারে।

ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর পেনাল্টির আবেদন নাকচ হওয়াও বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টিনার জুলিয়ান আলভারেসের সঙ্গে সংঘর্ষকে কলিনা স্বাভাবিক ফুটবল কন্টাক্ট হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে, ডিফেন্ডার আগে বল স্পর্শ করলে পরবর্তী স্বাভাবিক শারীরিক সংঘর্ষকে ফাউল বলা যায় না।

রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলারও বিরোধিতা করেন কলিনা। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, তবে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়। এমন অভিযোগ রেফারি ও তাদের পরিবারের জন্য হুমকির কারণ হতে পারে। তিনি আরও জানান, ফিফার রেফারিং বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং ম্যাচ অফিসিয়ালরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পাপ্পু/অন্তরা/