সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপুটে পারফরম্যান্স নিয়ে মজার মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতরা। সূর্যকুমার যাদবরা গত রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে রেকর্ড তৃতীয় শিরোপা জয় করে। পুরো টুর্নামেন্টে ভারত প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছে। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই প্রতিপক্ষকে দাপটের সঙ্গে হারিয়েছে তারা।
পিটিভি স্পোর্টসের ‘গেম অন হে’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে শোয়েব আখতার ভারতের আধিপত্যকে পাড়ার ক্রিকেটের সঙ্গে তুলনা করেন, “ভারত এমন চেষ্টা করেছে যেন পাড়ার সেই ধনী ছেলে, যে সব গরিব বাচ্চাদের ডেকে বলে- ‘চলো ক্রিকেট খেলি’। কিন্তু জেতার উদ্দেশ্য শুধু তারই। ভারতও আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আট দলের মধ্যে চারটি দল বাকি থাকে, তাদের হারিয়ে বলে- দেখো, আমি জিতে গেলাম।”
তবে মজার মন্তব্যের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের কাঠামো ও প্রতিভা ভাণ্ডারেরও প্রশংসা করেন সাবেক পাকিস্তানি পেসার, ‘এটা তাদের নীতি, সিস্টেম এবং মেধার প্রমাণ। এমনও হতে পারত যে অর্থ ঠিকভাবে ব্যবহার হয়নি। কিন্তু গৌতম গম্ভীর ঝুঁকি নিয়ে সাঞ্জু স্যামসনকে দলে এনেছেন। অভিষেক শর্মা তরুণ এবং সাহসী, তাকে এখনও অনেক কিছু শিখতে হবে। কিন্তু স্যামসন অনেক পরিণত।’
এছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও ভারতকে বড় ফেভারিট হিসেবে দেখছেন শোয়েব আখতার। তার মতে, ভারতের বর্তমান দল এবং বিশাল বেঞ্চ শক্তি অন্য দলগুলোর জন্য ‘অশনি সংকেত’। তিনি বলেন, ‘ভারত দেখিয়েছে কীভাবে সঠিক খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিদায় বলার পরও ভারত বিশ্বকাপ জিতে নিয়েছে। তারা যে গতিতে এগোচ্ছে, তা অন্যদের জন্য সতর্কবার্তা।’
অনিক/