ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
সেনেগাল ম্যাচের আগে সতর্ক বেলজিয়াম চমেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীরা পেল হাইজিন কিট ও আর্থিক অনুদান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিসের যাত্রা শুরু মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আমি স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছি: সৈয়দ আব্দুল হাদী সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাছির উপদ্রব কমাতে কবরের ৩ পরীক্ষা ছাড়াই পার পেয়ে যাবেন যারা বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী? মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু শার্শায় সাংবাদিক পরিচয়ে সোহাগের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে সেমিনার ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পিএম
ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে সেমিনার ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান
ছবি: বিজ্ঞপ্তি

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO), ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের আর্থিক সহায়তায়, পরিবেশ অধিদপ্তর (DoE) কর্তৃক “বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার ও জলজ দূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি)-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সেমিনার ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়িত হয়। এই কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই অভ্যাস গড়ে তোলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক ড. মো. রিধওয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশেষ ও সন্মানিত অতিথিদের মধ্যে ছিলেন, ড. ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ড. মো. কামরুজ্জামান, ndc, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, মারিয়ানে রাবে কনাভেলস্রুদ, উপ-মিশন প্রধান, রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস, ঢাকা, ড. জাকি উজ জামান, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, UNIDO বাংলাদেশ, চৌধুরী কামরুজ্জামান কামাল, পরিচালক, প্রাণ-আরএফএল গ্রুপ, ডা. আফিয়া শাহনাজ, প্রভোস্ট, ডা. আলীম চৌধুরী গার্লস হোস্টেল, ডিএমসি, অধ্যাপক ড. আলেয়া বেগম, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, পুরকৌশল বিভাগ, বুয়েট।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণে তরুণদের মনস্তাত্বিক রূপান্তরমূলক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের উদ্যোগেই আমাদের সমাজে একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবর্তনের সূচনা হয়েছে। প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করতে আমরা ভর্তুকি মূল্যে হলেও পাট বা কাপড়ের ব্যাগ বিতরণের উদ্যোগ নিচ্ছি।”

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্লাস্টিক বর্জ্য মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক উদ্যোগের সমন্বয় ঘটাতে হবে, তাহলেই প্লাস্টিক দূষণের কার্যকর সমাধান সম্ভব হবে।”

ড. ফারহিনা আহমেদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের বাধ্যবাধকতার কথা বলেন। তিনি প্লাস্টিকসহ সব ধরনের অজৈব ও রাসায়নিক বর্জ্য হ্রাসের গুরুত্বও তুলে ধরেন।

ড. মো. কামরুজ্জামান, এনডিসি, বলেন, “এই কার্যক্রম শুধুমাত্র বর্জ্য পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ধরনের উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেরও গ্রহণ করা উচিত।”

মারিয়ানে রাবে কনাভেলস্রুদ বলেন, “ছাত্র-ছাত্রীদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশজুড়ে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে, এটি একটি বৈশ্বিক উদাহরণ হতে পারে।”

ড. জাকি উজ জামান বলেন, “প্লাস্টিক ও চিকিৎসা বর্জ্যসহ বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ।”

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক চৌধুরী কামরুজ্জামান কামাল বলেন, “এই অভিযানের জন্য আমাদের প্রতিষ্ঠান বর্জ্য সংগ্রহের ডাস্টবিন সরবরাহ করেছে এবং আমরা এসব প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য কারখানায় নিয়ে রিসাইকেল করব। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০০% প্লাস্টিক পুনর্ব্যবহার নিশ্চিত করা।”

অনুষ্ঠান শেষে ফটো সেশনের পর হল ক্লিন-আপ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপ এই অভিযানের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, যেমন: ডাস্টবিন ও সংগ্রহসামগ্রী সরবরাহ করে।

বিজ্ঞপ্তি/এমএ/

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে কোম্পানির চেয়ারম্যান এইচ.টি.এম. কাদের নেওয়াজ সভাপতিত্ব করেন। সভায় পরিচালক মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, তাস্মিয়া রহমান, ফারিয়া রহমান, হাসনাত মোশাররফ, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর, মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন সরকার এবং কোম্পানি সচিব মোহাম্মদ কাউছার মুন্সী উপস্থিত ছিলেন।

এজিএমে কোম্পানির উদ্যোক্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ সালের পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবও অনুমোদিত হয়।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে।

বিজ্ঞপ্তি/

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

হুয়াওয়ে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে। দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী গ্র্যাজুয়েটদের হুয়াওয়েতে সরাসরি ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এমসিকিউভিত্তিক পরীক্ষা ও সাক্ষাৎকার শেষে নির্বাচিত প্রার্থীদেরকে হুয়াওয়েতে চাকরির সুযোগ দেওয়া হবে।

হুয়াওয়ের পক্ষ থেকে দুইটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা এবং এইচআর ম্যানেজার ইফতেখার রহমান। বুয়েটের অনুষ্ঠানে হুয়াওয়ের ডেলিভারি অ্যান্ড সার্ভিস (ডিঅ্যান্ডএস) ভাইস প্রেসিডেন্ট শিয়েরেন উপস্থিত ছিলেন। অন্যদিকে, চুয়েটের অনুষ্ঠানে অংশ নেন হুয়াওয়ের এইচআর ডেপুটি ডিরেক্টর মো. ফারা নেওয়াজ।

বিজ্ঞপ্তি/

ক্যাম্পাস রিক্রুটমেন্ট সম্পর্কে হুয়াওয়ে সাউথ এশিয়া এর ম্যানেজিং ডিরেক্টর মাবেন বলেন, ‘আমরা নিয়মিতভাবে স্থানীয় জনবল নিয়োগ করে থাকি, যার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই তরুণ গ্র্যাজুয়েট। আমরা ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির মাধ্যমে মেধাবী গ্র্যাজুয়েটদের হুয়াওয়ের আন্তর্জাতিক মানের কর্মপরিবেশে তাদের জ্ঞান প্রয়োগ ও শিল্প খাতের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে চাই। আমরা বিশ্বাস করি, চলমান ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমের মাধ্যমে আমরা এমন দক্ষ জনবল পাবো, যারা বাংলাদেশের আইসিটি খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

বুয়েটের অধ্যাপক এ বি এম আলিম আল ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হুয়াওয়ের ধারাবাহিক সম্পৃক্ততা এবং প্রকৌশল শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ একাডেমিক শিক্ষা ও শিল্পখাতের চাহিদার মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ, শিল্পখাতের চ্যালেঞ্জ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। আমরা আশা করি, এ ধরনের সহযোগিতা আরও বেশি শিক্ষার্থীকে দক্ষ হতে অনুপ্রাণিত করার পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করবে।’

চুয়েটের অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এ ধরনের উদ্যোগ নতুন গ্র্যাজুয়েটদের জন্য কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি করার পাশাপাশি তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ায় ও শিল্পখাতের জন্য উপযোগী হতে উৎসাহিত করে। তরুণদের মেধা বিকাশ এবং বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে হুয়াওয়ের এই প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়।’

বাংলাদেশে হুয়াওয়ের অধিকাংশ কর্মীই স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা শুধু বাংলাদেশে হুয়াওয়ের কার্যক্রমেই নয়, বরং প্রতিষ্ঠানটির আঞ্চলিক ও বৈশ্বিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

প্রান্তিক পর্যায়ে রেমিট্যান্স পৌঁছাতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম
প্রান্তিক পর্যায়ে রেমিট্যান্স পৌঁছাতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়। 

এ চুক্তির আওতায় প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। রূপালী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সেই অর্থ সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দিবে। ফলে দেশের যে কোনো স্থান থেকে তারা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নগদ নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। রেমিট্যান্স গ্রহণে বাড়তি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের জন্য ‘হার না মানা হার’ শিরোনামে সচেতনতামূলক ও পুরস্কারভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়াও রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির উপব‍্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, মহাব‍্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ, সালামুন নেছা ও রেমিট্যান্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‌‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রতিটি পয়সা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপালী ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে প্রতিটি পরিবার দ্রুত, নিরাপদ এবং ঝামেলাহীনভাবে সরাসরি নগদ ওয়ালেটে রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে দেশের যেকোনো প্রান্তে এই অর্থ সহজে ব্যবহার কিংবা সর্বনিম্ন খরচে ক্যাশআউট করতে পারবেন। যা দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করবে।’ 

এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে রেমিট্যান্স নিরাপদ ও দ্রুত সময়ে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা সবসময়ই বাড়তি গুরুত্ব দিয়ে থাকি। নগদের সঙ্গে এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও রেমিট্যান্স পৌঁছে দেওয়া আরও সহজ হবে।’

উল্লেখ্য, নগদ সম্প্রতি ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালু করেছে। ফলে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টের কাছে এখন নগদ অ্যাপ ব্যবহার করে সহজেই ক্যাশলেস পেমেন্ট করা যাচ্ছে। একই সঙ্গে যেকোনো ব্যাংক থেকে তাৎক্ষণিক নগদ ওয়ালেটে অর্থ গ্রহণ এবং নগদ থেকে ব্যাংকে অর্থ পাঠানোর সুবিধাও যুক্ত হয়েছে। 

বিজ্ঞপ্তি/

ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি
হজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে ইউসিবি।

ক্ষুদ্র উদ্যোক্তাদের মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি)। দেশজুড়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য এই সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি। 

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) ক্লাস্টার অর্থায়ন স্কিম নামক বিশেষ ঋণে পুনঃঅর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসপিডি) পরিচালক নওশাদ মুস্তফা এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

সিএমএসএমই খাতে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ক্লাস্টারগুলো হচ্ছে, কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক শিল্প, নিটওয়্যার, ডিজাইন ও সাজসজ্জা, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত শিল্প।

এছাড়া আছে প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক শিল্প, পর্যটনশিল্প, হোম টেক্সটাইল সামগ্রী, নবায়নযোগ্য শক্তি (সোলার পাওয়ার), অটোমোবাইল প্রস্তুত ও মেরামতকারী শিল্প, তাঁত, হস্ত ও কারুশিল্প, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি (এলইডি, সিএফএল বাল্ব উৎপাদন)/ ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প/ ইলেকট্রনিক ম্যাটেরিয়াল উন্নয়ন শিল্প, জুয়েলারি শিল্প, খেলনা শিল্প, প্রসাধনী ও টয়লেট্রিজ শিল্প, আগর শিল্প, আসবাবপত্র শিল্প, মোবাইল/কম্পিউটার/টেলিভিশন সার্ভিসিং।

ঋণের সীমা হবে বাংলাদেশ ব্যাংকের এসএমই ডেফিনিশন অনুযায়ী এবং ঋণের ধরণ হবে চলতি মূলধন ও মেয়াদি। ঋণের মেয়াদ হবে চলতি মূলধন ঋণের জন্য ১ বছর এবং মেয়াদী ঋণের জন্য ২ থেকে ৫ বছর পর্যন্ত। গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।  

এই উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের উদ্যোক্তারা আরও সহজে ও সাশ্রয়ী সুদে অর্থায়নের সুযোগ পাবেন। একই সঙ্গে ক্লাস্টারভিত্তিক শিল্প ও ব্যবসা আরও শক্তিশালী হবে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি মো. রীদওয়ানুল হক, হেড অব এসএমই মোহাম্মদ সেলিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিজ্ঞপ্তি/

ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট
ছবি: বিজ্ঞপ্তি

আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড রেইনবো পেইন্টস বাজারে নিয়ে এলো নতুন রুফিং সল্যুশন ‘রেইনবো রুফ কোট’। 

সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত রেইনবো পেইন্টস ফ্যাক্টরিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

রেইনবো রুফ কোট একটি উন্নতমানের ইলাস্টোমেরিক রুফিং কম্পাউন্ড, যা কংক্রিট ছাদের ওয়াটারপ্রুফিং, ক্র্যাক রেজিস্ট্যান্স ও রুফ কুলিংয়ের জন্য তৈরি করা হয়েছে। পণ্যটি ৩.৬৪ লিটার ও ১৮ লিটার প্যাকে পাওয়া যাবে, যার খুচরা মূল্য যথাক্রমে ২,১০০ টাকা ও ১০,০০০ টাকা।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, আরএফএল গ্রুপ সবসময় গ্রাহকের চাহিদা ও গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসে। আধুনিক নির্মাণ শিল্পের চাহিদা বিবেচনায় রেইনবো রুফ কোট ছাদের পানি, ফাটল ও তাপজনিত সমস্যার কার্যকর সমাধান দেবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও নির্মাণ খাতের জন্য আরও আধুনিক ও কার্যকর সমাধান নিয়ে কাজ করবে রেইনবো পেইন্টস।

রেইনবো পেইন্টসের বিজনেস হেড এ. এস. এম. ফয়সাল বলেন, রেইনবো রুফ কোট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ছাদকে দীর্ঘদিন পানি, ফাটল ও তাপজনিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। এর উন্নত প্রযুক্তি ভবনের স্থায়িত্ব বৃদ্ধি করার পাশাপাশি ব্যবহারকারীদের আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

এ সময় রিহ্যাব চেয়ারম্যান ডা. মো. আলী আফজাল, রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং মো. রিয়াজুল করিম খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশব্যাপী রেইনবো পেইন্টস শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে রেইনবো রুফ কোট সংগ্রহ করা যাবে। এছাড়া অনলাইনেও অথবা ডট কম থেকে পণ্যটি কেনার সুযোগ রয়েছে।

অন্তরা/