ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
তিন জেলায় নতুন পুলিশ সুপার চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়: পররাষ্ট্র উপদেষ্টা নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি? বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি! নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে ভাত বিক্রি, আটক সোহানী শিফা আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক জানিয়েছে বাংলা একাডেমি ও ঢাবি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’ ৩৬০ জোড়াকে সচল রাখার ইবাদত গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু ব্রাজিলই ফেভারিট: নরওয়ে কোচ প্রখ্যাত লোকসংগীতশিল্পী তীজন বাঈ আর নেই নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ এবার বিশ্বকাপের মঞ্চে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে জনসংখ্যা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করবে? রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা-উত্তর রাজনীতি ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

আলুর কোল্ডস্টোরেজে মিলল ২১ লাখ ডিম!

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:০৮ এএম
আপডেট: ১৭ মে ২০২৪, ১২:১০ এএম
আলুর কোল্ডস্টোরেজে মিলল ২১ লাখ ডিম!
কুমিল্লার লালমাইয়ের বরল এলাকার মেঘনা কোল্ডস্টোরেজে পাওয়া মজুত ডিম। ছবি : খবরের কাগজ

কুমিল্লার লালমাইয়ে একটি আলুর কোল্ডস্টোরেজ থেকে ২১ লাখ পিস ডিম অবৈধ মজুদের খোঁজ পেয়েছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ডস্টোরেজে এই অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ও কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম ।

এসময় অবৈধভাবে মজুদ এবং লাইসেন্সবিহীন কোল্ডস্টোরেজে খাদ্যদ্রব্য মজুদ করার দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ড্রামে সংরক্ষণ করে রাখা ২৪ হাজার কেজি মিষ্টিও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে মিষ্টি রাখার দায়ে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জেলা ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, অবৈধ কোল্ডস্টোরেজটিতে যে পরিমাণ ডিম মজুদ করা হয়েছে তাতে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করা সম্ভব। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় ড্রামে করে বিপুল পরিমাণ মিষ্টি মজুদ করা হয়েছে, তা স্বাস্থ্যকর কী না বিষয়টি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যারা মেঘনা কোল্ডস্টোরেজে মিষ্টি রেখেছিলেন তাদের মধ্যে খোঁজ পাওয়া চার ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। বাকিদেরকেও খুঁজছে ভোক্তা অধিকার।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন জানান, এই বিপুল পরিমাণ ডিম কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা এবং কত দিন যাবত মজুদ করা হচ্ছিলো - কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ জানাতে পারেননি। আর কোল্ডস্টোরেজটির কৃষি বিপননের লাইসেন্স না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব পণ্য বিপননের নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট কৃষি বিপনন কর্মকর্তা মো. জাকারিয়া ৪৮ ঘন্টা পর এই বিষয়ে প্রতিবেদন দিবেন- এসব পণ্য সঠিকভাবে সঠিক সময়ে খালাস হয়েছে কী না।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, আলু রাখার কোল্ডস্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টি মজুদ করে রাখা হয়েছিলো। ৫ হাজার বান্ডেলে ৪২০টি করে ডিম সেখানে রাখা ছিলো। এছাড়া ৮শ ড্রামে করে, প্রতি ড্রামে ৩০ কেজি করে ২৪ হাজার মিষ্টি রাখা হয়েছিলো। যা সম্পূর্ণ অবৈধ এবং ভোক্তা অধিকার বিরোধী।

জহির শান্ত/এমএ/

নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম
নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জুলাই) ভোর রাতে নাচোল পৌর এলাকার স্কুলপাড়ায় ব্যবসায়ী প্রয়াত মোহাম্মদ হোসেনের বাড়িতে এই চুরি হয়।

গভীর রাতে মা ও ছেলের ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে রেখে পাশের ঘর থেকে চোর স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়ির বাসিন্দা প্রয়াত মোহাম্মদ হোসেনের মেজো ছেলের স্ত্রী কলেজশিক্ষিকা মোসা. রোজি শাহানাজ তুষ্টি (৪৮) ও তার ছেলে মো. তাবিব হাসান (১৪) রাতের খাওয়া শেষ করে ফুটবল বিশ্বকাপের খেলা দেখে আনুমানিক রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে রোজি শাহানাজ তুষ্টি দেখতে পান তার ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। এ সময় তিনি পাশের কক্ষে থাকা তার ছেলেকে ডাকলে ছেলেও জানায় তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো রয়েছে।

পরবর্তী সময়ে ছেলে তাবিব হাসান সিঁড়ি ঘরের দরজা দিয়ে বের হয়ে তার মায়ের ঘরের দরজার ছিটকিনি খুলে দেয়। তার দাদি খাইরুন নেসার ঘরের ভেতরে গিয়ে দেখতে পান স্টিলের আলমারি, ওয়ার্ডরোব ও ড্রয়ার খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোর আলমারি ও ড্রয়ার ভেঙে ভেতরে থাকা আনুমানিক সাড়ে ১০ ভরি স্বর্ণের গহনা (যার বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ টাকা) এবং নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। খাইরুন নেসা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় আসেন। তারপর থেকে তার ঘর বন্ধ ছিল। 

চোর পাশের আরেকটি বাড়িতেও হানা দেয় বলে জানা গেছে। তবে ওই বাড়ি থেকে কী নিয়ে গেছে তা জানা যায়নি। 

চুরির বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ খবরের কাগজকে জানান, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজে এ ঘটনা ঘটে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর উঠলে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

বাদল/রিফাত/

নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক
ছবি: সংগৃহীত

নরসিংদীর  রায়পুরায় ইয়াবসহ যুবদলের সাবেক সভাপতির ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়ার ঘটনা ঘটেছে।

 রবিবার (৫ জুলাই) বিকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত সিয়াম মিয়া (২৭) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার করিমগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে ইয়াবাস বিক্রয়ের সময় স্থানীয়রা আটক করে পিটুনি দেয়,খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, অভিযুক্তকে  মাদকসহ স্থানীয়রা আটক করেছে এমন খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছে ২ পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

শাওন খন্দকার শাহিন/এসএন

পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
আজিজ উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সি এক মাদরাসাছাত্রকে গত এক বছর ধরে বলাৎকারের অভিযোগে আজিজ উল্লাহ (২০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আজিজ উল্লাহ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইলিয়াসের ছেলে। 

শনিবার (৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা মনে করলেও পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে এটি পাইলস নয়, বরং শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে প্রবল সন্দেহ প্রকাশ করেন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং তাকে এই অপকর্মে সহযোগিতা করা মাদরাসার আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, ঘটনাটি শুরুতে মাদরাসার পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবার প্রথমে আইনি ব্যবস্থা নিতে গেলে মাদরাসার অন্য শিক্ষকেরা তাদের মামলা না করার জন্য চাপ ও অনুরোধ জানান। মামলা হলে মাদরাসাটি বন্ধ হয়ে যেতে পারে বলে তারা অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'বিষয়টি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মূল হোতা আজিজ উল্লাহকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্ত তিন শিক্ষার্থীকেও থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজিজ উল্লাহকে আপাতত ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।'

ওসি আরও জানান, এই বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর আজিজ উল্লাহসহ বাকিদের এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃষকেতু চাকমা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুইজনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রবিবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ। 

পরে বিকেল সংশ্লিষ্ট মামলার কার্যক্রম সম্পন্ন করে বিকেল চারটায় কোতয়ালী থানা থেকে জেলা আদালতে দু'জনকে সোপর্দ করে পুলিশ। তবে দীর্ঘদিন আত্নগোপনে থাকা এই দুই আসামিকে গ্রেপ্তার করা থেকে আদালতে সোপর্দ করা পর্যন্ত হাতকড়া পরানো হয়নি। পরে সেখান থেকে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে দুপুরে জেলার বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাতে আদালতে আসেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে আদালত এলাকার বাইরে থেকে গ্রেপ্তার হন দু'জন। 

রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, দুপুরে কোতয়ালী থানা পুলিশের অভিযানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনকে কোতয়ালী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা জিআর ০৯/২৫ এ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

জিয়াউর রহমান জুয়েল/এসএন