ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান এই গোলের স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই: লাউতারো মার্তিনেস নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা ইরান ইস্যুতে প্রতিরক্ষা বিল আটকালেন ডেমোক্র্যাটরা চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি মেট্রোরেলের ৭৩০ বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ, পিয়ার হেডে ফাটল ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প প্রকল্প ব্যয় সাড়ে ১৬ বছরে বরাদ্দের ৫৬ শতাংশ খরচ আবু সাঈদ হত্যার রায়: ৫ যুক্তিতে খালাস চেয়ে ৪ আসামির আপিল আজ মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ৮৫ ফুটের মেসি এই আন্দোলন শতভাগ প্রশাসনিক ব্যর্থতা মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম করোনাকাল ও কোচিং সেন্টার দায়ী থাকতে পারে আল-আরাফাহ ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

ঈশ্বরদীর সড়ক দাপাচ্ছে ৩ চাকার যান

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
ঈশ্বরদীর সড়ক দাপাচ্ছে ৩ চাকার যান
পাবনার ঈশ্বরদীর বিভিন্ন সড়ক-মহাসড়ক দিয়ে অবৈধ যানবাহন চলাচল করছে। উপজেলার ঢুলটি এলাকার ঈশ্বরদী-পাবনা মহাসড়ক থেকে তোলা। খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীর বিভিন্ন সড়কে তিন চাকার অবৈধ যানের অবাধ বিচরণ বেড়ে গেছে। সরকারি বিধিনিষেধ না মেনে আঞ্চলিক সড়কের পাশাপাশি মহাসড়কেও দিনে-রাতে এসব অবৈধ যান দাপিয়ে বেড়াচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পঙ্গুত্ব বরণের পাশাপাশি অনেকেই প্রাণ হারাচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধ যানের দৌরাত্ম্য কমানো না গেলে সড়ক দুর্ঘটনা কমবে না। এ বিষয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অন্যদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে সড়ক-আইন না মানার প্রবণতা তৈরি হয়েছে জানিয়ে পুলিশ বলছে, জনবল সংকটের কারণে তারা চাইলেও অনেক কিছু করতে পারেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঈশ্বরদী-পাবনা, মুলাডুলি-দাশুড়িয়া, দাশুড়িয়া-কুষ্টিয়া, ঈশ্বরদী-বানেশ্বর (রাজশাহী) সড়কে অবৈধ নসিমন-করিমন, ভটভটি, থ্রি-হুইলার, অটোরিকশাগুলো চলাচল করে থাকে। এ ছাড়া উপজেলার আঞ্চলিক সড়কেও এসব অবৈধ যানবাহনের অবাধ চলাচল রয়েছে। 

অভিযোগ রয়েছে, সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সবকিছু দেখেও না দেখার ভান করে থাকে। অবৈধ এসব যানবাহন থেকে মাসিক ভিত্তিতে চাঁদার লেনদেন করা হয়। এ কারণে এগুলোর চালকরা কাউকে পরোয়া করেন না।

সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহরের ঢুলটি এলাকায় ঈশ্বরদী-পাবনা মহাসড়ক দিয়ে পাল্লা দিয়ে নসিমন-করিমন, ভটভটি, অটোরিকশা অবাধে চলাচল করছে। সড়কের কোথাও কোথাও হাইওয়ে, ট্রাফিক পুলিশ থাকলেও তারা এসব যান থামাচ্ছেন না। একই চিত্র দেখা গেছে মুলাডুলি-দাশুড়িয়া, দাশুড়িয়া-কুষ্টিয়া, ঈশ্বরদী-বানেশ্বর সড়কে।

ঈশ্বরদী-পাবনা সড়কে নিয়মিত রিকশা চালান এমন তিনজনের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, পুলিশকে ম্যানেজ করে সড়ক-মহাসড়কে বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন দিন-রাত চলাচল করছে। এগুলো বন্ধ না হলে রাস্তায় দুর্ঘটনা কমবে না।

ঈশ্বরদী শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল্লাহ মাহমুদ বলেন, ‘ঈশ্বরদী-বানেশ্বর সড়কের নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। ঈশ্বরদী ট্রাফিক পুলিশের এরিয়া সড়কটির আড়ামবাড়িয়া এলাকা পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত এ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে লোকবল দেওয়া হয়নি। তার পরও আমাদের টহল ও অন্যান্য প্রয়োজনীয় কাজ অব্যাহত রয়েছে। এ সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও বৈধ কাগজ চেক করার জন্য প্রায় সময় বিশেষ টিম কাজ করে থাকে।’ তবে সড়কে চাঁদাবাজির বিষয়টি তিনি অস্বীকার করেন।

উপজেলার পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতি, লোকবল সংকট, বদলিসহ বিভিন্ন কারণে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ কিছুটা ব্যাহত হচ্ছে। এ কারণে যানচালকদের মধ্যে সড়ক আইন মানার প্রবণতাও কমেছে। যে যার মতো করে সড়কে চলাচল করছেন।’ তিনি বলেন, ‘নানা সমস্যা থাকা সত্ত্বেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি, এসব সমস্যা অচিরেই দূর হবে। তখন আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হবে।’ চাঁদাবাজির বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘এর আগে কী হয়েছে জানি না। আমি এসেছি এক মাস হলো। আমার সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়ক-আইন অমান্য করার পাশাপাশি কেউ যদি লাইসেন্স ছাড়া গাড়ি চালান, তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ/ খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাজল সরকার/তামান্না রুপা/

ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে
সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন/ খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে 'ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ' এর ডাকে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এই কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

এর আগে সংবাদ সম্মেলন করে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার হরতালের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হরতাল চলাকালে উল্লেখিত তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা ও চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

লিখিত বক্তব্যে সমন্বয়করা জানান, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিগুলো পালনের পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

নাজমুল আলম/তামান্না রুপা/

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটির ধাক্কায় তাসনিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নাচোলের ঝিকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের ডালিমের মেয়ে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তাসনিম সকালে এক আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়ি গোমস্তাপুরে ফেরার পথে ঝিকড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা ভটভটি (স্টিয়ারিং গাড়ি) তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

আসাদুল্লাহ/খাদিজা রুমি/

তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরের মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভরাটকাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এনসিপি নেতা আজিজুর রহমান লিটন অবৈধভাবে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাট করেন। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। অভিযানের সময় অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকলেও তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানা আদায় করা হয়।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম
কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর
ভাঙন থেকে রক্ষা করতে একটি ঘর সরানো হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাটের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকা থেকে তোলা/ খবরের কাগজ

চলতি বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি দফায় দফায় বাড়া-কমার মধ্যে রয়েছে। উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে গত দুই সপ্তাহে কুড়িগ্রামের রাজারহাটের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকার অন্তত ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে মণ্ডলপাড়া জামে মসজিদ ও পূর্ব চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র কয়েক দিনের ব্যবধানে নদীর ভাঙন অনেক বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছে। এতে শতা‌ধিক পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বিদ্যানন্দ এলাকার বাসিন্দা ছবুর আলী (৬৮) আক্ষেপ করে বলেন, ‘আমার বাড়ি ১৭ বার নদীতে ভেঙেছে। ত্রাণ পেয়েছি, কিন্তু ভাঙন ঠেকাতে কোনো স্থায়ী ব্যবস্থা পাইনি। এভাবে আর কত দিন?’

ওই এলাকার আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ২৫টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। আমরা ত্রাণ চাই না, এমন ব্যবস্থা চাই যাতে আর ঘরবাড়ি হারাতে না হয়।’

স্থানীয়দের অভিযোগ, বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকাটি দুর্গম হওয়ায় দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি অবহেলিত। যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় দুর্যোগের সময় কিছু ত্রাণ সহায়তা মিললেও নদীভাঙন রোধে কোনো টেকসই ব‌্যবস্থা গ্রহণ করা হয়নি।

রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রাজিয়া বেগম বলেন, ‘তিস্তা নদীর পানি বাড়া-কমার সঙ্গে সঙ্গে আমার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় সরকারি সহায়তা খুবই কম। গত সোমবার মাত্র ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জিআরের চাল দেওয়া হয়েছে।’

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার এবং সাত টন চাল বিতরণ করা হয়েছে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান ব‌লেন, ‘পশ্চিম চর বিদ্যানন্দে নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’