নারায়ণগঞ্জের সোনারগাঁয় পৃথক অভিযানে ডাকাত সর্দার রুবেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ মে) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রুবেল (৩৫) উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে।
এ ছাড়া ইলিয়াস বাবু (৩৫) নামের আরেকজনকে সোমবার গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়া উজ্জল (৩৬) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের বাসিন্দা। বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। একই রাতে আল আমিন (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’
ইমরান হোসেন/সালমান/