দ্বিতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি
সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের ‘দ্বিতীয় অধ্যায়: দুতরফা দাখিলা পদ্ধতি’ থেকে আরও ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২. দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কোনটি বোঝায়?
ক. দুপক্ষের হিসাবের বইতে জাবেদা
খ. একই হিসাব বইতে লেনদেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ
গ. একই হিসাবকে দুবার লিপিবদ্ধকরণ
ঘ. দুই তারিখে দুই হিসাব একত্রে লিপিবদ্ধকরণ
২৩. গোটা বিশ্বের সর্বজন স্বীকৃত একটি হিসাব পদ্ধতির নাম-
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
২৪. আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ-
ক. আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
খ. আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট
গ. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ. নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
২৫. A = L + OE দ্বারা দুতরফা দাখিলার কী বোঝায়?
ক. সুবিধা খ. উপকারিতা
গ. বৈশিষ্ট্য ঘ. প্রয়োজনীয়তা
২৬. ‘দুটি পক্ষ ছাড়া লেনদেন হয় না।’ -লেনদেনের এ বৈশিষ্ট্যকে কী বলে?
ক. দাতা-গ্রহীতা খ. পরিপূর্ণতা
গ. স্বয়ংসম্পূর্ণতা ঘ. দ্বৈতসত্তা
২৭. দুতরফা দাখিলা পদ্ধতিকে একটি পূর্ণাঙ্গ হিসাবরক্ষণ ব্যবস্থা বলার প্রধান কারণ কী?
ক. ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ একই সঙ্গে লিপিবদ্ধ করা হয়
খ. চক্রাকারে হিসাব আবর্তিত হয়
গ. দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকে
ঘ. সমপরিমাণ টাকা দ্বারা দুটি পক্ষকে একই সঙ্গে লিপিবদ্ধ করা হয়
২৮. দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের-
ক. ক্ষেত্র খ. ভিত্তি
গ. পরিধি ঘ. সীমা
২৯. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির-
ক. বৈশিষ্ট্য খ. উদ্দেশ্য
গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা
৩০. মিশ্র দাখিলায় কয়টি হিসাব খাত জড়িত থাকে?
ক. একটি হিসাব খ. দুটি হিসাব
গ. তিনটি হিসাব
ঘ. দুইয়ের অধিক হিসাব
উত্তর: ২২. খ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ।
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।
কলি