প্রশ্ন: নিচের শব্দগুলোর প্রতিশব্দ লেখ।
উত্তর: অপলাপ= অস্বীকার করা, বর্জন, প্রত্যাখ্যান।
অপূর্ব= অনুপম, অভিনব, আশ্চর্য, চমৎকার, তাজ্জব, মনোরম, সুন্দর, মনোহর, অলৌকিক।
অবকাশ= অবসর, ছুটি, বিরাম, ফুরসত, সুযোগ।
অবস্থা= হালত, দশা, অবস্থান, রকম, পরিস্থিতি, প্রকার, হাল।
অভাব= অর্থকষ্ট, অনটন, গরিবি, দুরবস্থা, দারিদ্র্য, দৈন্য, দুর্দশা।
অভিনিবেশ = মনোযোগ, মনোনিবেশ, আগ্রহ।
অমৃত= সুধা, অত্যন্ত মধুর, সুস্বাদু, পীযূষ, অমিয়।
অরণ্য= অটবি, বন, বিপিন, কানন, কান্তার, জঙ্গল, বাগান।
অর্ক= সূর্য, রবি, তপন, ভানু, দিনপতি, অরুণ, আফতাব।
অলস= কুড়ে, অকর্মণ্য, আলসে, নিষ্কর্মা, অকেজো, অকর্মা, ঢিলে।
অল্প= অপ্রচুর, একটু, কম, সামান্য, অনধিক, নগণ্য।
অশ্ব= ঘোড়া, তুরঙ্গ, তুরঙ্গম, টাঙ্গন, ঘোটক।
অশ্রু= নয়নজল, চোখের জল, নীর, নেত্রনীর, অশ্রুবারি, নেত্রজল।
আঁধার= অন্ধকার, নিষ্প্রদীপ, আলোহীন, তমসা, তিমির, শর্বর।
আইন= ধারা, বিধান, অনুবিধি, নিয়ম, কানুন, বিধিব্যবস্থা, নিয়মাবলি।
আকাশ= অম্বর, অভ্র, আসমান, শূন্যলোক, ইথার, নভ, গগন, ব্যোম, নীলিমা, দ্যুলোক।
আকুল= অস্থির, অধীর, উৎসুক, ব্যাকুল, কাতর, ব্যগ্র, উদ্বিগ্ন, কৌতূহলি।
আগুন= অনল, হুতাশন, অগ্নি, বৈশ্বনর, দহন, বিভাবসু, শিখা, কৃশানু, সর্বশুচি।
আদি= অগ্র, উৎস, শুরু, পূর্ব, প্রথম, মূল, আরম্ভ, প্রাচীন।
আদেশ= অনুজ্ঞা, আজ্ঞা, নির্দেশ, অনুশাসন, বিজ্ঞপ্তি, হুকুম, ফরমাশ, অনুমতি।
আধুনিক= নবীন, সমকালীন, সাম্প্রতিক, বর্তমান, নব্য, হালের।
আনন্দ= আহ্লাদ, আমোদ, প্রসন্নতা, উদ্ভাস, হাসি, উল্লাস, ফুর্তি, খুশি, উচ্ছ্বাস, উৎফুল্লতা, মজা, হর্ষ, পুলক, সন্তোষ, সুখ, প্রফুল্লতা, ফুর্তি, পরিতোষ, প্রমোদ, তুষ্টি।
আফসোস= অনুশোচনা, অনুতাপ, মনস্তাপ, আক্ষেপ, পরিতাপ, দুঃখ, খেদ।
আমন্ত্রণ= অভ্যর্থনা, আহূতি, আহ্বান, নিমন্ত্রণ, নেমন্তন্ন, সম্ভাষণ।
আরম্ভ= ভূমিকা, প্রস্তাবনা, শুরু, প্রারম্ভ, সূচনা, মুখবন্ধ, সূত্রপাত।
আলো= আলোক, আভা, দীপ্তি,রশ্মি, কিরণ, বিভা, প্রভা, নুর, জ্যোতি।
আশ্চর্য= অবাক, বিস্মিত, বিস্ময়, হতবাক, চমক।
আসল= মূল, খাঁটি, যথার্থ, প্রকৃত, মৌলিক, মৌল।
ইচ্ছা= অভিপ্রায়, অভিলাষ, আকাঙ্ক্ষা, বাসনা, স্পৃহা, মনোবাসনা, অভিরুচি, প্রবৃত্তি, কামনা, প্রার্থনা, চাওয়া।
ইতি= অবসান, সমাপন, খতম, সমাপ্তি, রফা, শেষ, সাঙ্গ, ছেদ।
ইদানীং= অধুনা, আজকাল, এই সময়, সম্প্রতি, এখন, হালে, বর্তমান।
ইন্দু= চাঁদ, শশী, চন্দ্র, সুধাকর, নিশাপতি, শীতাংশু, হিমাংশু, নিশাকর, শশধর, শশাঙ্ক, সুধাংশু।
ঈর্ষা= হিংসা, বিরাগ, দ্বেষ, রেষারেষি, অসূয়া, অন্তর্দাহ, বিদ্বেষ, বৈরিতা।
মো. সুজাউদ দৌলা,সহকারী অধ্যাপক (বাংলা)
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন