ষষ্ঠ অধ্যায় : দীর্ঘমেয়াদি অর্থায়ন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩২. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশকে সবচেয়ে ঝুঁকিবহুল আয় বলার কারণ কী?
ক) কোনো জামানত থাকে না
খ) যেকোনো সময় প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে
গ) আয় নির্দিষ্ট থাকে না
ঘ) সহজে হস্তান্তর করা যায় বলে
৩৩. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
ক) ক্ষুদ্র ঋণ
খ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
গ) ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ
ঘ) প্রাপ্য বিল বাট্টাকরণ
৩৪. ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোন তহবিলে পৃথক করে রাখলে তাকে বলে-
ক) সঞ্চিতি তহবিল
খ) ঝুঁকি তহবিল
গ) দুর্যোগ তহবিল
ঘ) নগদ তহবিল
৩৫. কোম্পানির যে বছর মুনাফা অপ্রতুল হয় সে বছর কোম্পানি ব্যবহার করতে পারে-
ক) অবণ্টিত মুনাফা
খ) সঞ্চিতি তহবিল
গ) ঋণপত্র
ঘ) লভ্যাংশ সমতাকরণ তহবিল
৩৬. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হচ্ছে-
ক) পণ্য ক্রয় খ) স্থায়ী মূলধন ব্যয়
গ) শেয়ার বিক্রয় ঘ) শেয়ার ক্রয়
৩৭. অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা-
ক) খুব কম থাকে
খ) কোনো নিশ্চয়তা থাকে না
গ) মাঝামাঝি থাকে
ঘ) বেশি থাকে
৩৮. বাজারে সুদের হার বাড়লে বন্ডের দাম কীরূপ হয়?
ক) বাড়ে খ) কমে
গ) সমান থাকে ঘ) কিছুটা বাড়ে
৩৯. ঝুঁকিপূর্ণ তথাপি আয় সম্ভাব্যতা অধিক কোন বিনিয়োগে?
ক) বন্ডে খ) সাধারণ শেয়ারে
গ) ডিবেঞ্চারে ঘ) অগ্রাধিকার শেয়ারে
আরো পড়ুন : দীর্ঘমেয়াদি অর্থায়ন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৪০. নির্দিষ্ট আয়ের উত্তম বিনিয়োগ হাতিয়ার কোনটি?
ক) সাধারণ শেয়ার
খ) বিলম্বিত দাবিমুক্ত শেয়ার
গ) অগ্রাধিকার শেয়ার
ঘ) বন্ড ও ডিবেঞ্চার
৪১. নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় কে?
ক) অগ্রাধিকার শেয়ারের মালিক
খ) বন্ডের মালিক
গ) সাধারণ শেয়ারের মালিক
ঘ) ডিবেঞ্চারের মালিক
৪২. ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে ভিন্ন করে রাখলে তাকে বলে-
ক) সাধারণ তহবিল
খ) ঝুঁকি তহবিল
গ) সঞ্চিতি তহবিল
ঘ) বিশেষ তহবিল
৪৩. শেয়ারহোল্ডারের বিনিয়োগ করা অর্থ-
ক) ফেরতযোগ্য
খ) নবায়নযোগ্য
গ) অনবায়ন যোগ্য
ঘ) অফেরতযোগ্য
৪৪. কোনটি থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়?
ক) বন্ড খ) সাধারণ শেয়ার
গ) ডিবেঞ্চার ঘ) অগ্রাধিকার শেয়ার
৪৫. যৌথমূলধনী কোম্পানির প্রকৃত মালিক কারা?
ক) কোম্পানির উদ্যোক্তারা
খ) শেয়ারহোল্ডাররা
গ) অগ্রাধিকার শেয়ারের মালিকরা
ঘ) ঋণপত্রের মালিকরা
উত্তর: ৩২. গ, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯. খ, ৪০. ঘ, ৪১. ক, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. খ, ৪৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর