আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনকালে হয়ে ওঠেন প্রজাতন্ত্রের নীতি-নির্ধারণের কেন্দ্রবিন্দু।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবকের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
১৫ বছর ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পতন হয় হাসিনা সরকারের। তিনি পালিয়ে যান ভারতে। এখনো সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হাসিনা কতদিন থাকতে পারবেন ভারতে। তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হবে কি না। প্রশ্ন রয়েছে এ বিষয়ে ভারত কতটা সহযোগিতা করবে তা নিয়েও। এসবের মধ্যেই সামনে এল জয়শঙ্করের ওই মন্তব্য।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল জয়শঙ্করকে। উত্তরে তিনি বলেন, ‘আপনি জানেন যে বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে এবং আমরা অবশ্যই বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি। সেটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করছি, গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে করছি না।’
ছাত্র-জনতার মৃত্যুর জন্য দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি রয়েছে। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে বাংলাদেশের। কিন্তু তাকে কীভাবে ফেরানো হবে বা এ বিষয়ে অগ্রগতি কতদূর, তা এখনো অনেকটাই অস্পষ্ট। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫৩টি মামলা হয়েছে। এর মধ্যে ১৩৫টি হত্যা মামলা, ৭টি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা মামলা, ৭টি হত্যাচেষ্টা মামলা, ৩টি অপহরণের মামলা এবং একটি বিএনপির মিছিলে আক্রমণের মামলা। সূত্র: এএনআই