সপ্তম বার্ষিক হোস্টিং সামিট ২০২৫ অনুষ্ঠিত হলো। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ সামিট অনুষ্ঠিত হয়। দেশের স্বনামধন্য হোস্টিং কোম্পানি আলফা নেট এই সামিটের আয়োজন করে।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি উদ্যোক্তা আবু সুফিয়ান হায়দার।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে ও এগিয়ে নিতে হবে। তার জন্য দরকার ডাটা সিকিউরিটি, এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ও সাইবার সিকিউরিটিসহ গুরত্বপূর্ণ জায়গায় সরকারের পলিসি ম্যাকিংয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।
এছাড়া বাংলাদেশের SISPAB, BDIXসহ শীর্ষস্থানীয় ৩০টির ও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী এবং BITPCL, IBCSসহ সরকারি, বেসরকারি প্রযুক্তিবিদ কর্মকর্তা কর্মচারীরা এই সামিটে অংশ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানের এর মূল উদ্দেশ্য ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নির্ধারণ করা।
হোস্টিং সামিট আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন- আলফা নেট এর সিইও একরামুল হায়দার।
উপস্থিত অতিথিরা হোস্টিং কোম্পানি গুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও একে ওপরের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সুসম্পর্ক নিশ্চিত করার মাধ্যমে দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিদ্যামান সমস্যাগুলো সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত হন।
বক্তরা বলেন, এক্সক্লুসিভ নলেজ শেয়ারিং প্রোগ্রাম হয়েছে। বাংলাদেশের হোস্টিং সেক্টরকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তুলি/এমএ/