ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ আমের নাম যেভাবে এল একটি স্বপ্ন যেন নিভে না যায়—আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই মর্মান্তিক পরিণতি একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮ খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে নারীর জীবনের এ সিদ্ধান্ত কী শুধুই ব্যক্তিগত? কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

চট্টগ্রামে অবৈধ টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে গোলাগুলি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:৪১ এএম
চট্টগ্রামে অবৈধ টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে গোলাগুলি

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ টেম্পোস্ট্যান্ড থেকে দিনে লক্ষাধিক টাকা চাঁদা তুলত হোসেনের নেতৃত্বে একদল চাঁদাবাজ। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ওই এলাকা চাঁদাবাজমুক্ত করার বিষয়টি আলোচনায় আসে। র‌্যাব ৭-এর একটি দল অভিযান চালিয়ে কয়েকজন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে বেরিয়ে আসে। কয়েক দিন চাঁদা আদায় বন্ধ থাকলেও ফের শুরু হয়।

দুইদিন ধরে পুলিশ হোসেনসহ তাদের গ্রুপকে ফের তাড়িয়ে দিলে আরেকটি গ্রুপ চাঁদা আদায় শুরু করে। দখল-বেদখলকে কেন্দ্র করে রাত পৌনে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, এই ঘটনায় অন্তত ১০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটেছে। উভয়পক্ষের হাতে লাঠি এবং হকিস্টিক ছিল।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির খবরের কাগজকে বলেন, ‘একটি পক্ষ আগে থেকেই দখল করে টেম্পোস্ট্যান্ড থেকে চাঁদা নিতো। তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব।  এবার আরেকটি পক্ষ দখল করে চাঁদা তোলার চেষ্টা করছিল। আজ দুই পক্ষই প্রস্তুতি নিয়ে স্টেশনে উপস্থিত হয়েছিল। খবর পেয়ে পুলিশ উপস্থিত হওয়ার পর দুই পক্ষই পালিয়ে গেছে। আমি চালকদের স্পষ্টভাবে বলে দিয়েছি আর কাউকে যেন চাঁদা না দেয়। কেউ চাঁদা চাইলে যেন আমাকে জানায়। আমি ব্যবস্থা নেব।’

ইফতেখারুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/

হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
গৌতম কুমার। ছবি: খবরের কাগজ

টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যায় ওই ছাত্রী।

পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায়।

সে একই  উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে।  পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে আহত অভিযুক্ত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কামাল মৃধা/এসএন

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

রবিবার (৫ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া ও মেঘনা নদী উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই দুই পারের যাত্রী সাধারণকে নলচিরা ও চেয়ারম্যান ঘাটে এসে চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে। 

কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় এ নৌপথের সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ঘাট থেকে ছেড়ে যায়নি।

​ফেরি মহানন্দা’র মাস্টার তোফাজ্জল হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু করা সম্ভব হবে না।

​হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার ভোর থেকেই নদী প্রচণ্ড উত্তাল রয়েছে। জোয়ারের উচ্চতাও স্বাভাবিকের চেয়ে বেশ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে হাতিয়া-চেয়ারম্যানঘাট ও নলচিরা-ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি-বেসরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’ 

মজনু/রিফাত/

সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন
সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি: খবরের কাগজ

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুলিশ স্টেশনে (থানায়) দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। 

রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে- ০১৩২০১১৭৮৯৬। এই নাম্বার খোলা থাকবে ২৪ ঘণ্টা, দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও মিলবে সেবা।

প্রবাসী হেল্প ডেস্ক উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

রিফাত/

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
আরএমপির শাহমখদুম থানায় সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) আরএমপির শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনারের নজরে আসে। তার নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।

রিফাত/