ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত কাবিনের আনন্দ থেকে শোকের মাতম—জমি বিরোধে খুন সাইফুল একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮ খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে নারীর জীবনের এ সিদ্ধান্ত কী শুধুই ব্যক্তিগত? কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার ধেয়ে আসছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী লাখো মানুষের ‘কষ্টের দৈর্ঘ্য’ ১৬ কিলোমিটার আমরাও হাত নোংরা করতে জানি: এমবাপ্পে ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে সামান্তা-পুলক হালান্ডকে আটকানোর কৌশল জানা আছে ব্রাজিলের হাঁড়িভাঙা আমের দেশে

চট্টগ্রামে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৪:০৫ পিএম
চট্টগ্রামে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির উদ্দিন দিদার

চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির উদ্দিন দিদারকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

বুধবার (৮ মে) চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাসির উদ্দিনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট আইনে একটি মামলা ছিল। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের জোরারগঞ্জের পরাগলপুর এলাকায় নাসির উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার নাসির উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি। বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ব্যাপক সমালোচিতও হয়েছেন। ২০২৩ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গান-বাজনা করে দিবসটি পালন করায় ভাইরাল হন এই শ্রমিক লীগ নেতা। নাছির উদ্দিনের আরশিনগর ফিউচার পার্ক নামে একটি পার্ক রয়েছে।

চলতি বছরের ৪ এপ্রিল সেখানে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের নিয়ে মোনাজাত করান তিনি। ওই মোনাজাতে এলোমেলোভাবে একের পর এক নানা কথা বলায় অতিথিরা হাসি ধরে রাখতে পারেননি। মুহূর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক মন্তব্যের শিকার হন এই নেতা।

ইফতেখারুল/ইসরাত চৈতী/ 

কাবিনের আনন্দ থেকে শোকের মাতম—জমি বিরোধে খুন সাইফুল

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
কাবিনের আনন্দ থেকে শোকের মাতম—জমি বিরোধে খুন সাইফুল
সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাইফুল ইসলামের জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই নেমে এলো এক মর্মান্তিক পরিণতি। গত ২৬ জুন তার কাবিন সম্পন্ন হয়েছিল। স্বপ্ন ছিল অল্প কিছুদিনের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন সংসার শুরু করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে হামলার শিকার হন সাইফুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে বাড়িতে বিয়ের আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শুধুই কান্না আর শোকের মাতম। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে টেকনাফে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৫) সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকার হাফেজ মুক্তার আহমদের ছেলে। তিনি মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত সাইফুল ইসলামের বড় ভাই হাবিব উল্লাহ জানান, চলাচলের রাস্তা নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। বিচার শেষ হওয়ার আগেই তার চাচা মৌলবি জহির আহমদ এবং তার ছেলে ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াস ও ওসামাসহ কয়েকজন তাঁদের ওপর দাঁড়ালো অস্ত্র নিয়ে হামলা করেন। একপর্যায়ে সাইফুল ইসলামকে বেধড়ক মারধর করার সময় গুরুতর হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয় এবং শনিবার রাতে তার মৃত্যু হয়।

সাইফুলের পিতা হাফেজ মুক্তার আহমদ করেন, তার ছেলে সাইফুল ইসলামকে ইদ্রিস লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসী জানান, সাইফুল ইসলাম শান্ত স্বভাবের একজন যুবক ছিলেন। সম্প্রতি তার বিয়ের আনুষ্ঠানিকতা (কাবিন) সম্পন্ন হয়েছিল। বিয়ের আগেই পরিকল্পিতভাবে তাকে মারধর করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দাবি করেন। 

কান্নাজড়িত কণ্ঠে নিহত সাইফুলের বোন তার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি সরকারের ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তিনি আরও অভিযোগ করে বলেন, এ দেশে যেন বিচার নেই। হামলাকারীরা প্রভাবশালী বলেই তারা বারবার এমন নৃশংস হামলা চালানোর সাহস পাচ্ছে। আমার ভাইয়ের ওপরও তারা নির্মমভাবে আঘাত করেছে। আমরা এর ন্যায়বিচার চাই।

টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মিত্র জানান, শনিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবরাং পুরান পাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম মারা যান। পরে কক্সবাজার সদর মডেল থানা থেকে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়।

তিনি আরও জানান, রবিবার সকালে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে জানা যায় বাড়ির পাশের পথ ব্যবহার নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তার চাচাত ভাইদের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে সাইফুলের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানতে পারি। নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাইফুল নিহত হন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ শাহীন/এসএন

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
আরএমপির শাহমখদুম থানায় সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) আরএমপির শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনারের নজরে আসে। তার নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।

রিফাত/

বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ
বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর নেতার কাছে রেলওয়ের দেওয়া লিজের জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে।

রবিবার (৫ জুলাই) দুপুরে পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান। তিনি উপজেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সহসভাপতি শামসুদ্দীন মিয়া ঝুনুর বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি দখল ও রেলওয়ে থেকে লিজ নেওয়া জমি দখলে রাখার অভিযোগ করেন।

এ ছাড়া ওই জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন পৌর জামায়াতের আমির।

তিনি বলেন, একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানা নামে একটি মাদরাসা পরিচালনা হয়ে আসছে। বর্তমানে তিনি ওই মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন। 

তিনি জানান, প্রতিষ্ঠানটির স্বার্থে ১৯৯৩ সালে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেম মাহমুদের নামে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে, বোয়ালমারী স্টেশন এলাকায় পৃথক জায়গায় কৃষিজমি হিসেবে এক একর ও ৬৬ শতক জমি লিজ নেওয়া হয়। পরবর্তীতে পরিচলনা পর্ষদের মাধ্যমে খাজনা পরিশোধ করে আসছিলেন তারা। সেখানে উৎপাদিত ফসল বিক্রি করে মাদরাসায় ব্যয় করেন।

এ ভাবে ২০০৫ সাল পর্যন্ত এক একর জমির খাজনা পরিশোধ করলেও পরবর্তীতে রেলওয়ে থেকে খাজনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। যা কিছুদিনের মধ্যে শামসুদ্দীন মিয়া ঝুনু দখলে নেন এবং পরবর্তীতে ওই জমিতে দোকান তুলে কৌশলে অন্যদের হস্তান্তর করেন।

এ ছাড়া বাকি ৬৬ শতক জমি তাদের লিজে থাকলেও, বর্তমানে ওই জমিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। যদিও ২০২৭ সাল পর্যন্ত জমির খাজনা পরিশোধ রয়েছে বলে কাগজপত্র উত্থাপন করেন। 

এ সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুদ্দীন মিয়া ঝুনু বলেন, ‘সেখানে অভিযোগকারীদের কোনো লিজের জমি নেই। আমার পূর্ব-পুরুষের জমি আমরাই রেলওয়ের মাধ্যমে দখলে আছি। এটা নিয়ে ওরা একবার মামলা করে এবং আদালত খারিজ করে দেয়। এরপর ২০০৫ সালে ওদের নামে লিজ বাতিল করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া বাকি ৬৬ শতক জায়গা যদি লিজ নিয়ে থাকে রেলওয়ে সেটা ওদের বুঝিয়ে দিক। ওরা শুধু মিথ্যা কথা বলে।’

এনকেবি নয়ন/থিওটোনিয়াস/

মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন
ছবি: খবরের কাগজ

ধামরাইয়ে মাদককারবারি ও মাদকসেবীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

তিনি বলেন, অপরাধীদের প্রথম সতর্ক করা হলেও দ্বিতীয়বার আর সেই সুযোগ দেওয়া হবে না। সরাসরি আইনের আওতায় আনা হবে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং’ এর মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ধামরাই থানা কম্পাউন্ডে মাদক, জুয়া, সন্ত্রাস, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তমিজ উদ্দিন বলেন, পুলিশের  যদি পুলিশের জনসম্পৃক্ততা না থাকে তাহলে সমাজ থেকে মাদক, জুয়াসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় হবে না, আমাদের সবার সহযোগিতা করতে হবে। 

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, অপরাধী কোনো রাজনৈতিক দলের নয়, কোনো সংগঠনের কর্মী নয়। তাদের জন্য কোনো প্রকার তদবির চলবে না। ধামরাই উপজেলায় ৪৩৮টি গ্রামে প্রায় ৫ লাখ মানুষ বসবাস করেন।  কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে মাত্র ১৫০ জনের মতো।  এতো অল্প জনবল দিয়ে অপরাধ নির্মূল করা সম্ভব নয়, যদি আপনারা সহযোগিতা না করেন। 

পুলিশ সুপার আরও বলেন, ‘বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ বক্স করা যায় কি না, সে বিষয়ে আলোচনা করব। পুলিশ ফাঁড়ির বিষয়ে সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আলোচনা করব- কোথায় পুলিশ ফাঁড়ি করা যায়। আমাদের জনবল কম, সেই সঙ্গে গাড়িসংকট। ধনীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সাভারে পুলিশি কার্যক্রম সঠিক ভাবে চালাতে বিত্তবান ব্যক্তিরা দুটি গাড়ি দিয়েছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশানের সঞ্চালনায় কমিউনিটি পুলিশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আনিস উর রহমান স্বপন, বাংলাভিশনের সাংবাদিক লোকমান হোসেন, সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান প্রমুখ। 

এ সময় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন। 

 রুহুল আমিন/খাদিজা রুমি/