ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
উপভোগ্য ছিল পদ্মায় ইলিশ ধরা গ্রাফিতিতে বিশ্বকাপ, ফুটবল উন্মাদনায় ভাসছে জাককানইবি মরক্কোকে বেছে নেওয়ায় আফসোস নেই বুয়াদির নজরুলের অভিযান কবিতার এক শ বছর দেশজুড়ে ডেঙ্গুর ব্যাপক বিস্তার বাঁশখালীতে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: হালান্ড খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত প্রাক-নিকার সভায় থাকবে আরও নতুন থানার প্রস্তাব মোশাররফ করিম ও নীলার ‘ভাসুর’ পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১ মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি ৫ হাজারের বেশি মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক আপন আলোয় স্বতন্ত্র মানুষ হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ভোটার ক্যাম্পে বিএনপি নেতা

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম
মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ভোটার ক্যাম্পে বিএনপি নেতা
সংঘবদ্ধ ধর্ষণের পলাতক আসামি মো. ইব্রাহিমকে নিয়ে ভোটার অন্তর্ভুক্তি ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের পলাতক আসামি মো. ইব্রাহিমকে (৪৫) নিয়ে ভোটার অন্তর্ভুক্তি ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার।

শনিবার (১৫ মার্চ) দুপুরে চরএলাহী উচ্চ বিদ্যালয় থেকে নুরুল আলম শিকদার পলাতক আসামিসহ নিজের ফেসবুকে লাইভ করলে বিষয়টি দেখে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অভিযুক্ত মো. ইব্রাহিম চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে। তোতা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চরএলাহী বিএনপির সভাপতি ছিলেন। ইব্রাহিমসহ ছয়জনের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চরএলাহীর বিচ্ছিন্ন দ্বীপ চরবালুয়ার এক নারীর (৩৫) স্বামী কাভার্ড ভ্যান চালক। বাড়িতে তিনি তার মেয়ে (১৭) ও দেবরসহ (২১) থাকেন। তাদের বাড়ির কাছাকাছি তেমন কারও বাড়িঘরও নেই। গত ২০ অক্টোবর রাত ১১টার দিকে একই ইউনিয়নের ইব্রাহিম তার সহযোগী সাইফুল, রাসেদ, হাসান, হারুন ও রাজুকে নিয়ে তাদের বাড়িতে ঢুকে দেবরকে বেঁধে রেখে আসামিরা মা-মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করেন।

আসামিদের মধ্যে, চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাজিব ওরফে রাজু (৩০), চরবালুয়া গ্রামের নুরনবীর ছেলে মো. রাসেদ (৩৫), বেলায়েত হোসেনের ছেলে মো. হাসান (৪২) ও মো. হানিফ চৌকিদারের ছেলে মো. হারুনকে (৩০) মামলার একদিনের মধ্যে গ্রেপ্তার করে পুলিশ ও র‍্যাব। তারা এখন কারাগারে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চরএলাহীর এক বাসিন্দা খবরের কাগজকে বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে ইব্রাহিমকে ধরছে না। কারণ সে চরএলাহী ঘাটের ইজারাদারদেরকে তার বাবার হত্যা মামলায় আসামি করে জেলে পাঠিয়ে এখন প্রতিদিন লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তা থেকে দৈনিক হারে রাজনীতিবিদ, প্রশাসনকে ভাগ দিয়ে আসছেন।

অভিযুক্ত মো. ইব্রাহিম খবরের কাগজকে বলেন, ‘এ মামলায় আমাকে মিথ্যা আসামি করা হয়েছে। জেলে থাকা চারজনও নির্দোষ। তারপরও আমি ফেরারী। জামিনের জন্য যাইনি। আজ (শনিবার) শিকদার আংকেল আসার পর উনার সঙ্গে দেখা করতে যাই। সেটা ফেসবুক লাইভে যাওয়ায় সবাই দেখেছে। আমি এ মামলার প্রত্যাহার চাই।’

সংঘবদ্ধ ধর্ষণের পলাতক আসামিকে নিয়ে ভোটার ক্যাম্পে যাওয়ার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন বিএনপি নেতা নুরুল আলম শিকদার।তিনি বলেন, সে গুরুতর আসামি হলে পুলিশ তাকে ধরে না কেন? আমি ওই পথ দিয়ে যাওয়ার সময় ভোটারদের সমাগম শুনে ভেতরে যাই। সেখানে ইব্রাহিম তোতা আমার সঙ্গে ছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম খবরের কাগজকে বলেন, ধর্ষণ মামলার পলাতক আসামির খোঁজ পেলে অবশ্যই পুলিশ গ্রেপ্তার করবে। ইব্রাহিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/মাহফুজ

 

লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলাম ও ওবাইদুল/ ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মানবেন্দ্র বালো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং মো. ওবাইদুল (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

আসাদ জামান/তামান্না রুপা/

খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম
খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

খুলনার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মৃত তরুণী আরফানা হোসেন নির্জনার (১৬) পরিচয় নিশ্চিত করেছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের মরদেহ খুঁজে পান মা।

নিহত তরুণী খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। 

পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মাকসুদ/খাদিজা রুমি/

কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:০১ এএম
কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এবং বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরী উপজেলার চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোকালয়ে দ্রুত বন্যার পানি ঢুকে পড়ে। এতে গ্রামের সড়ক, বাড়ির উঠান ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায় দুই শিশু। পরে দীর্ঘক্ষণ স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ’বন্যার পানিতে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার (৮ জুলাই) মধ্যরাতে চকরিয়ায় ঘরের ওপর পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়।

তারেকুর রহমান/খাদিজা রুমি

সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক খবরের কাগজকে জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দুইটি মামলা রয়েছে। এ সব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কামরুজ্জামান জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মুছারচর এলাকায় হলেও তিনি ঢাকার শান্তিবাগে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

মো. ইমরান/থিওটোনিয়াস

কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙ্গামাটির পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ হওয়ার দুই দিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলমের মরদেহ কাপ্তাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে ফারুয়া ব্রিজের নিচে কাপ্তাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বদিউল আলম পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি পূর্ব সরফভাটা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাজস্থলীর গয়ামছড়া এলাকায় প্রবল বর্ষণে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের কারণে একটি ছড়া পার হওয়ার সময় তিনি তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন।

নিহত বদিউল আলম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা (৮ নম্বর ওয়ার্ড) এলাকার সোলেমান সওদাগরের বাড়ির বাসিন্দা এবং মরহুম ছালে আহমদের ছেলে।

তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। 

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/