ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
উপভোগ্য ছিল পদ্মায় ইলিশ ধরা গ্রাফিতিতে বিশ্বকাপ, ফুটবল উন্মাদনায় ভাসছে জাককানইবি মরক্কোকে বেছে নেওয়ায় আফসোস নেই বুয়াদির নজরুলের অভিযান কবিতার এক শ বছর দেশজুড়ে ডেঙ্গুর ব্যাপক বিস্তার বাঁশখালীতে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: হালান্ড খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত প্রাক-নিকার সভায় থাকবে আরও নতুন থানার প্রস্তাব মোশাররফ করিম ও নীলার ‘ভাসুর’ পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১ মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি ৫ হাজারের বেশি মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক আপন আলোয় স্বতন্ত্র মানুষ হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা

লাকসামে সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম
লাকসামে সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে বেড়াতে আসা এক তরুণীকে তুলে নিয়ে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৭ মার্চ) গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।

গ্রেপ্তাররা হলেন- লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভাধীন শ্রীপুর মধ্যপাড়ার সিএনজিচালিত রিকশাচালক মো. মাসুদ (২৩), বাতাখালী গ্রামের মো. মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার  মো. আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার মৃত মুস্তাফিজুর রহমান মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, ১৪ মার্চ ভোরে নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী লাকসাম পৌর শহরের বাইপাস মোড় থেকে একটি সিএনজিচালিত রিকশায় ওঠেন। এ সময় সিএনজিচালিত রিকশাচালক মো. মাসুদ তারা স্বামী-স্ত্রী কিনা জানতে চায় এবং সন্দেহ প্রকাশ করে। পরে মাসুদ অত্যন্ত কৌশলে তাদের লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকায় নিয়ে যায়। সেখানে আরও কয়েকজন মিলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে পরিকল্পিতভাবে অভিযুক্তরা তাদের স্বামী-স্ত্রীকে পাশবর্তী লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে ফেলে রেখে ওই তরুণীকে পুনরায় লাকসাম পৌরসভাধীন পাইকপাড়া এলাকার সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে। সেখানে মাসুদ ও তার সহযোগী মোহাম্মদ আলী ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই তরুণীকে তারা লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডের 'তালুকদার ভিলা' নামক একটি বাসায় নিয়ে যায়। সেখানে বিলকিছ আক্তার কল্পনা নামে এক নারীর ভাড়া বাসায় রেখে ওই তরুণীকে পুনরায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করেন।

এই ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগী ওই তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার আগেরদিন (১৩ মার্চ) তারা লাকসামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হয়েছেন। এই ঘটনায় লাকসামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছেন। এ ক্ষেত্রে ভিকটিমকে প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর বিক্ষুব্ধ লোকজন সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ওই বাড়িটিতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। বর্তমানে এখানে কেউ থাকেন না। ফলে এটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।


শান্ত/মেহেদী/

লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
লালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলাম ও ওবাইদুল/ ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মানবেন্দ্র বালো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং মো. ওবাইদুল (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

আসাদ জামান/তামান্না রুপা/

খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম
খুলনায় বস্তাবন্দি মৃত স্কুলছাত্রীর পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

খুলনার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মৃত তরুণী আরফানা হোসেন নির্জনার (১৬) পরিচয় নিশ্চিত করেছেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের মরদেহ খুঁজে পান মা।

নিহত তরুণী খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। 

পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মাকসুদ/খাদিজা রুমি/

কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:০১ এএম
কক্সবাজারের পৃথক স্থানে বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এবং বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চকরিয়া উপজেলার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরী উপজেলার চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্প (৩)

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোকালয়ে দ্রুত বন্যার পানি ঢুকে পড়ে। এতে গ্রামের সড়ক, বাড়ির উঠান ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায় দুই শিশু। পরে দীর্ঘক্ষণ স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ’বন্যার পানিতে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার (৮ জুলাই) মধ্যরাতে চকরিয়ায় ঘরের ওপর পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়।

তারেকুর রহমান/খাদিজা রুমি

সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক খবরের কাগজকে জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দুইটি মামলা রয়েছে। এ সব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কামরুজ্জামান জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মুছারচর এলাকায় হলেও তিনি ঢাকার শান্তিবাগে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

মো. ইমরান/থিওটোনিয়াস

কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙ্গামাটির পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ হওয়ার দুই দিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলমের মরদেহ কাপ্তাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে ফারুয়া ব্রিজের নিচে কাপ্তাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বদিউল আলম পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি পূর্ব সরফভাটা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাজস্থলীর গয়ামছড়া এলাকায় প্রবল বর্ষণে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের কারণে একটি ছড়া পার হওয়ার সময় তিনি তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন।

নিহত বদিউল আলম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা (৮ নম্বর ওয়ার্ড) এলাকার সোলেমান সওদাগরের বাড়ির বাসিন্দা এবং মরহুম ছালে আহমদের ছেলে।

তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। 

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/