ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীকে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।
ভিডিওর সূত্র ধরে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে, ঘটনাটি উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের। বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে ওই কিশোরীর বিবাহ বিচ্ছেদ হয়। প্রতিবেশি ও সম্পর্কে দাদা ফজলুল হক বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করেন।
ফেসবুকে ভিডিও দেখে ও কথা হলে অনেকে জানান, ধরণ দেখে মনে হচ্ছে স্বেচ্ছায় শারিরিক সম্পর্ক করা হয়েছে। তবে যেহেতু কিশোরীর সঙ্গে এটা করা হয়েছে সেটা আইনগতভাবে ধর্ষণের ঘটনা। কে বা কারা কিংবা কি উদ্দেশ্যে এর ভিডিও করেছে এ নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দীন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ নিয়ে আসবে বলে একটি পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুটন/মেহেদী/