সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল সালাম (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আবুল সালামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল সালাম উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে মাদরাসায় পড়তে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে সালাম তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
মেহেদী/