ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা মেঘের সৌধ থেকে বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল আবেগ এক নতুন সম্ভাবনা বৃষ্টি ভেজার কাঁপন বরষা, এ চল্লিশে আষাঢ়ের রূপ বাউরি বর্ষার ঝোড়ো রাত আষাঢ়ি পূর্ণিমায় স্ক্রিনে বন্দি শৈশব-কৈশোর আষাঢ়ের বাদলধারা বৃষ্টিস্নাত বিশেষত তোমাকে বাদলফকির ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ

দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম
দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. শরীফ হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. শরীফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে ধর্ষকের শ্বশুরবাড়ি মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ বেলা ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামের মুদি দোকানদার মো. শরীফ হোসেনের দোকানে আট বছর বয়সি শিশু সদাই কিনতে আসলে তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দোকানে আসলে শিশুটিকে দোকানে রেখে পালিয়ে যান শরীফ। 

পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে পাঠিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ধর্ষণের বিষয়টি জানতে শিশুটির চাচাতো ভাই মুদি দোকানদার মো. শরীফ হোসেনকে আটক করা হয়। শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তাকে ১৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লিটন সরকার/অমিয়/

কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া ঘাট এলাকার সমুদ্রতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির সম্পূর্ণ গলিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে টেকনাফ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সমুদ্রের তীরে কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি কার্যক্রম শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত এলাকায় গোলাগুলি, অথবা সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি কিংবা নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ এটি হতে পারে। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ গলিত অবস্থায় কঙ্কালে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের আইনি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে।

উল্লেখ্য, এর আগের দিন সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ ও সদর উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান থেকে আরও তিন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 শাহীন/খাদিজা রুমি/

সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
ছবি: খবরের কাগজ

রাঙামাটির সাজেকে দুই দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে আজ আরও ৩১১ জন গন্তব্যে ফিরে গেছেন। এর আগে গতকাল ফিরেন ১৫০ পর্যটক। তবে আরও একশ জন পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও গন্তব্যে ফিরে যাবেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল নয়টায় ফিরেছেন সেনাবাহিনীর প্রথম স্কটেই পর্যটকরা সাজেক থেকে বের হয়ে নিরাপদে বাঘাইহাট অতিক্রম করেন আটকে থাকা এ সব পর্যটক।

মূলত সাজেক-খাগড়াছড়ির দীঘিনালা সড়কের মাচালং, সীমানাছড়া, বাঘাইহাট বাজার ও কবাখালী এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে পর্যটকদের নিয়ে আসার কার্যক্রম শুরু করে বাঘাইহাট সেনা জোন। সেনাবাহিনীর স্কট দিয়ে মোটরবাইক, অটোরিকশা ও থ্রি হুইলারের (মাহেন্দ্রা) সাহায্যে পর্যটকদের সাজেক থেকে নিয়ে আসে। পথে মাচালং, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারে পৃথকভাবে নৌকা ও ভেলায় করে পর্যটকদের পার করে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত দেড়শো জন পর্যটককে নিয়ে আসতে সক্ষম হয় বাঘাইহাট জোন।

এর আগে বৈরী আবহাওয়ায় নিরাপত্তা বিবেচনায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এর মধ্যেই সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েন ৫৬১ জন পর্যটক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান খবরের কাগজকে বলেন, সাজেকে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দুই দফায় ৪৬১ জনকে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পর্যটকদেরও সরিয়ে আনা হবে।

জিয়াউর রহমান/থিওটোনিয়াস/

চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ
নিখোঁজ ঝর্না। ছবি: খবরের কাগজ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার পথে নৌকাডুবিতে ঝর্না (১২) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ঝর্না স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় আব্দুল মালেক তার পরিবারের সদস্যদের নিয়ে নৌকাযোগে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রসুলাবাদ এলাকায় প্রবল স্রোতে নৌকাটি আকস্মিকভাবে উল্টে যায়। নৌকায় থাকা পরিবারের অন্য সদস্যরা সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও, মুহূর্তের মধ্যে পানির তীব্র স্রোতে তলিয়ে যায় ১২ বছরের কিশোরী ঝর্না।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে চকরিয়া ফায়ার সার্ভিসে কোনো নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল তলব করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল জানান, বন্যার কারণে চকরিয়া ও পেকুয়ার অধিকাংশ নিম্নাঞ্চল এখনো পানির নিচে নিমজ্জিত। বহু এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষকে নৌকায় চলাচল করতে হচ্ছে। ফলে প্রতিনিয়ত নৌকাডুবির মতো দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেছে। পানির গভীরতা ও স্রোত বেশি থাকায় ডুবুরি দলের সহায়তা প্রয়োজন। এজন্য চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল চাওয়া হয়েছে, তারা দ্রুতই এসে পৌঁছাবে। বর্তমানে নৌকার সাহায্যে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ অভিযান চলছিল। এলাকায় এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রকিবুল হাসান/অন্তরা/

মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু
বৃদ্ধের মরদেহ/ ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া আশরাফ মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় তাড়াহুড়োর মধ্যে বৃদ্ধ আশরফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান।

এরপর ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলক পুরকায়স্থ/তামান্না রুপা/

নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় যৌথবাহিনীর অভিযানে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ। 

তিনি জানান, ভৈরব থানা রেলেওয়ে পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র‌্যাব সহ যৌথবাহিনীর অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন, ইলিয়াছ মিয়াসহ ৫জনকে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিগগিরই এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, নরসিংদীতে রায়পুরা উপজেলায় মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন ববি বেগম (৭০)। গত ৪ জুলাই তার ওপর হামলা চালিয়ে তার জমানো টাকা লুট করা হয়। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ জুলাই মারা যান। এ বৃদ্ধা নারী কোনো আত্মীয় স্বজন না থাকায় তাকে রেলওয়ে কবস্থানে দাফন করা হয়।

এ দিকে ববি বেগমের মৃত্যুর খবরে রায়পুরা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সর্বস্তরের মানুষ। ৫ জন গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

শাওন শাহিন/খাদিজা রুমি/