ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: সিলেটে শিক্ষামন্ত্রী রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় মেডিকেল-শিক্ষার্থীর রিমান্ড ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৭০ হাজার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ ডাচদের দুর্বলতা দেখিয়ে দিলেন মরক্কোর সাবেক কোচ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে ইসলামের বিধান কী? নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার Slow and Steady Wins the Race বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্কালোনি বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ের চার্টার্ড ফ্লাইট বাতিল আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক জাবির ৩৪৮ কোটি টাকার বাজেট পাস, গবেষণায় বরাদ্দ নেই দৌড়েই সেরে উঠলেন ওয়াসিম স্মৃতির ক্যানভাসে সাগরকন্যা কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা গ্যাসসংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিশ্বমঞ্চে ইউআইইউ মার্স রোভার সুরের আকাশে নতুন ধূমকেতু রেইথস চারুকলার নান্দনিক কাঠগোলাপ সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর টুনটুনির পুকুর দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী

ময়মনসিংহে বেড়েছে সবজি-মাছের দাম

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম
ময়মনসিংহে বেড়েছে সবজি-মাছের দাম
ময়মনসিংহে বেড়েছে সবজি-মাছের দাম। ছবি খবরের কাগজ

ময়মনসিংহে বেড়েছে বেশিরভাগ সবজি ও মাছের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। কিছুটা কম দামে পেতে এক দোকান থেকে আরেক দোকানে করছেন দামাদামি। কিন্তু দাম কমাতে নারাজ বিক্রেতারা। ফলে বাধ্য হয়ে চড়া দামে কিনেই বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে সবজি ও মাছের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহ ভালো মানের মোটা বেগুন ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া গাজরের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহ গাজর ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। করলার দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহ করলা ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তাছাড়া চিকন বেগুন ৩৫, কাঁচামরিচ ১৬০, ঝিঙ্গে ৭০, পটল ৪০, কাঁচা পেঁপে ২০, লতি ৩০, ঢেঁড়স ৩০, করলা ৫০, কাঁকরোল ৪০, ধুন্দল ৩০, চিচিঙ্গা ৪০, টমেটো ১৪০, বরবটি ৬০, মিষ্টিকুমড়া ২০ টাকা কেজিতে ও লেবু ১০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়াও উত্তাপ রয়েছে মাছের বাজারে। আকার ও জাতবেঁধে মাছের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে বাউশ ২৬০-৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ এখন কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ২৯০-৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া রুই ২৮০-৩৫০ টাকায় বিক্রি হলেও এখন ২৮০-৩৮০, কাতলা ২৮০-৩৫০ টাকায় বিক্রি হলেও এখন ৩০০-৩৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই বাজারে সিলভার কার্প ২১০-২৬০, মৃগেল ২৫০-৩০০, তেলাপিয়া ১৭০-২৫০, পাঙাশ ১৬০-১৯০, কৈ ২৩০-৩২০, ট্যাংরা ৪৮০-৮০০, গুলশা ৪০০-১০০০, শিং ২৮০-৫৭০, পাবদা ৩২০-৪৪০, শোল ৫৪০-৮২০ ও টাকি ৪০০-৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহ ব্রয়লার ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কক মুরগি ৩০০,গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম ৪০ টাকা হালি ও হাঁসের ডিম ৬৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

সবজির ক্রেতা জামান মিয়া খবরের কাগজকে বলেন, 'বাজারে সবজির সরবরাহ প্রচুর। তবুও সরবরাহ কমের অজুহাতে দাম বাড়ানো হয়েছে। এতে অসাধু বিক্রেতাদের পকেট ভারি হলেও ঠকছেন ক্রেতারা।'

মাছ বিক্রেতা নয়ন মিয়া বলেন, আড়তদাররা দাম বাড়ানোয় খুচরা পর্যায়েও দাম বেড়েছে। আমরা সিন্ডিকেট করে দাম বাড়াইনি।

বক্তব্য জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম খবরের কাগজকে বলেন, বাজারে আমাদের নজরদারি রয়েছে। যেকোনো সময় অভিযান চালিয়ে অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান/রিফাত/

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে জড়িত দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে দুইজন মাদককারবারিকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা পিকআপ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ’দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শাহীন/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে (৩৫) আবারও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে একই রাত সাড়ে ৮টার দিকে কাঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৫ সালে শ্রীনগর থানায় করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক সাব্বির শেখ। শনিবার রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের লোকজন চিৎকারে জড়ো হয় আশপাশের লোকজন। এতে সুযোগ বুঝে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা খবরের কাগজকে জানান, আসামি সাব্বিরকে গ্রেপ্তারে রাতেই পুলিশের বিশেষ টিম তৎপর হয়ে উঠে। এতে মাত্র তিন ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মইনউদ্দীন/থিওটোনিয়াস/

আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার কামলা সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী হত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ জুন) দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত পরিবারের সদস্যসহ হিন্দু নেতারা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল রবিবাস, জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রহল্লাদ বাঁশফোর।

বক্তারা বলেন, গত ৬ জুন আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের সড়কে ধান কাটার কামলা সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালীর  মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে হাসান আলী। পরে হাসপাতালে নিলে শ্যামল মারা যান। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এরপরও আসামির পক্ষের লোকজন নিহতের পরিবারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাসহ ঘটনার জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সাগর কুমার/খাদিজা রুমি/

সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা।

এছাড়া ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, প্রায় ৯ কেজি ক্রিস্টাল মেথ এবং আফিম তৈরির ২০ বোতল রাসায়নিকও ধ্বংস করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ’মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি কাজ করছে এবং সীমান্তে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখছে।মাদক একটি সামাজিক সমস্যা এবং এটি মোকাবিলায় জনসচেতনতা প্রয়োজন।’

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জাকির/খাদিজা রুমি/

জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৬ পিএম
জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা
শিশু হত্যায় অভিযুক্ত 'মা' শ্রাবন্তী আক্তার। ছবি: খবরের কাগজ

জামালপুরের মেলান্দহে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাতে হুমায়ুন কবির (২৫), শ্রাবন্তী আক্তার (২০) দম্পতির একমাত্র ৯ মাস বয়সী শিশু সন্তান শাওন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে হুমায়ুন কবিরের ঘুম ভাঙলে তাকিয়ে দেখেন ঘরের সামনের এবং পিছনের দুটি দরজাই খোলা। বিছানায় স্ত্রী শ্রাবন্তী আক্তার ও শিশু সন্তান শাওন নেই। এরপর তিনি তাদেরকে খুঁজাখুঁজি শুরু করেন।

খুঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পায়। সেখানে শিশু শাওনের মা শ্রাবন্তী আক্তারকেও দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ও হুমায়ুন কবিরের স্বজনরা শ্রাবন্তী আক্তারকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।

অভিযুক্ত শ্রাবন্তী আক্তার জানান, রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে উঠে দরজা খুলে দেয়। এ সময় মুখোশ পরা ব্যক্তি তার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে অটোরিকশায় তুলে নিয়ে ভাবকী বাজার এলাকায় নিয়ে নামিয়ে দেয়। অটোরিকশা থেকে নামানোর পর কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে বেঁধে রাখে।

হুমায়ুন কবির বলেন, ‘এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছে। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। তার বাবার বাড়ি এবার আসার সময় মোবাইল রেখে আসছে। আমার স্ত্রী আমার শিশুকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার বিচার সালিস হয়েছে। ওই আমার ছেলেকে মেরে ফেলছে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আসমাউল আসিফ/আজহার/