ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে কে উঠবে? জানাল সুপারকম্পিউটার ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা ফিফার স্পেনকে ভয় পায় না ফ্রান্স: ইব্রাহিমা কোনাতে সামাজিক মাধ্যমে ছড়ানো মরদেহ ভাসানোর খবর গুজব: ইউএনও ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ নতুন বোয়িং, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা সোনারগাঁয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের রাজধানীতে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত  ৩ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাস্তুচ্যুতদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬ বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত বিশ্বমঞ্চে ইল্লিয়ীন, ডি-৮ হালাল এক্সপোতে উজ্জ্বল বাংলাদেশের ফ্যাশন ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে ত্রাণ ও সহায়তা নিয়ে বন্যাদুর্গতদের পাশে যুবদল আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ জমিরউদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বন্যা পরিস্থিতি: ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, নিহত ৫১ নাটোরে সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসককে মারধর চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ যে আমল ৩৬০ জোড়ার সদকা টেলিটক বিক্রি নয়, বরং আপগ্রেড করা হচ্ছে: আইসিটি মন্ত্রী রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো ছাড় নয়: অর্থমন্ত্রী ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার রাজনীতির প্রতিশ্রুতি বৃক্ষরোপণ ও ভবিষ্যৎ বাংলাদেশ

হাদি হত্যা ফয়সালসহ আরও একজন দেশ ছেড়ে পালিয়েছে: পুলিশ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
ফয়সালসহ আরও একজন দেশ ছেড়ে পালিয়েছে: পুলিশ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সালসহ আরও একজন দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এ মামলার অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মো. নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট সড়কে গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিদ্ধ হন শরিফ ওসমান হাদি। 

মাথায় গুলিবিদ্ধ গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়। 

এসজি/

চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও বর্তমানে দল থেকে বহিষ্কৃত নেতা জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, হামলায় তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিন শেখকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠিয়ে দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব রচি জানান, রাত ১১টার দিকে জাহিন শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আমরা প্রথমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন, বাম পায়ের পাতা হাড়সহ কেটে গেছে। এছাড়া ডান পা, পেট ও ডান হাতেও গুরুতর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, জাহিন শেখ ও অভিযুক্তরা আগে এক সঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মিজানুর/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থেকে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টুনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান রওনা দেয়। পথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা চালক ও হেলপারকে হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল নিয়ে যায়।

জেলা পুলিশ কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে।

ঘটনার পর অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া (২৮) ও অতি রহমান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ডাকাতি হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব জানায় পুলিশ সুপার।

এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ সুপার।

মঈনুদ্দীন সুমন/খাদিজা রুমি/

লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা
লালপুর থানা/ ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের মামলা করেছেন স্ত্রী। মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যমতে, পারিবারিক অশান্তির জেরে তাদের ডিভোর্স হয়। মেয়ের মা পৃথক সংসার করেন। মেয়ে অধিকাংশ সময় নানির বাড়িতে থাকলেও মাঝে মাঝে বাবার বাড়িতে থাকতো।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বাবার বাড়ি থাকেন ভুক্তভোগী। শুক্রবার নানির বাড়ি ফেরার পর বিকেলে মা বাদী হয়ে মামলা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শনিবার (১১ জুলাই) সকালে জানান, মামলার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের মেডিকেল টেস্ট করার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে আসামিকে কোর্টে চালান দেওয়া হবে। মেডিকেল রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

কামাল মৃধা/তামান্না রুপা/

দুই বার পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা!

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
দুই বার পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা!
ছবি: খবরের কাগজ

খুলনার তরুণী আরফানা হোসেন নির্জনা (১৬) দুই বার পালিয়ে বিয়ে করায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবার হাতে খুন হয়েছে। 

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

নির্জনা (১৬) অষ্টম শ্রেণিতে পড়াকালীন বিবাহিত এক পুরুষকে পালিয়ে বিয়ে করে। কিছুদিন সেখানে অবস্থান পর আবার বাড়িতে ফিরে আসে। একই ঘটনা আবার। সম্প্রতি নড়াইলের কালিয়ায় রনি নামের আরেক ছেলের সঙ্গে পালিয়ে যায়। সেখানে তিন দিন থাকার পর বাড়িতে ফোন দিয়ে জানায়- রনিকে বিয়ে করেছে। এরপর সেখান থেকেও কিছুদিন পর বাড়িতে ফিরে আসে। এসব নিয়ে পারিবারিক কলহ ছিল।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মা আরিফা ইয়াসমীন সীমা মেয়েকে চড়-থাপ্পড় দেন। এ সময় পাশের রুম থেকে বাবা আলীম হোসেন আকাশ কাঠের লাঠি দিয়ে মেয়েকে আঘাত করে। আঘাতটি তার মাথায় লাগায় রক্তক্ষরণে নির্জনা মারা যায়। এরপর ঘটনা ভিন্ন থাকে প্রবাহিত করতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিকের একটি গলিতে ফেলে দেওয়া হয়।

নির্জনার মা দাবি করেন- আঘাতটি মেয়ের শরীরে করতে চেয়েছিলেন তার স্বামী। কিন্তু তা দুর্ঘটনাবশত মাথায় লেগে যায়। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে বাবা-মা দুজনকে আসামি করে মামলা করেছে। বাবা আলীম হোসেন আকাশ এখনও গ্রেপ্তার হয়নি।

৮ জুলাই রাতে পুলিশ প্রান্তিকা আবাসিকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।  

মাকসুদ রহমান/খাদিজা রুমি/

নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম
নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় নিজ মেয়েকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা শহীদুল ইসলাম দেওয়ানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত শহীদুল ইসলাম দেওয়ান উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দেওয়ানের তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মারা যাওয়ার পর গত দুই বছর আগে ছোট মেয়েকে তিনি বিয়ে দেন। মেয়ের স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়িতে থাকতেন মেয়ে। এদিকে, ঘরে একা থাকার সুযোগে শহিদুল ইসলাম দেওয়ান তার মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন মেয়ে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ওই মেয়ে অভিযোগ করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে আমাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করতেন। আমি কিছু বললে তিনি আমাকে মারধর করতেন এবং ভয়ভীতি দেখাতেন। আমি তার অশ্লীল অঙ্গভঙ্গির বেশকিছু ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি স্থানীয়দের বিষয়টি জানিয়েছি, আমি তার কঠিন বিচার চাই। 

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিধান মজুমদার/নাঈম