ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচকে ‘দ্বিতীয় বিশ্বকাপের’ মতো দেখবেন মার্টিনেজ ফুটবল বিশ্বকাপ ঘিরে রমরমা বাণিজ্য মুখোমুখি রোনালদো-মদ্রিচ: বিদায় নেবেন কে? মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস স্পেনের হয়ে পুরো ম্যাচ খেলার মতো ফিট লামিন ইয়ামাল: দে লা ফুয়েন্তে বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: তেহরানের দুই টার্গেট এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ: ১৪ বছর পর দুজনের মৃত্যুদণ্ড ক্রিপ্টো থেকেই বছরে ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার বিলুপ্তির পথে ‘জীবন্ত জীবাশ্ম’ গিটারফিশ ফ্রি কিকে গোল, কে এই মার্কিন গোলস্কোরার? বাজেট পাস: চূড়ান্ত বাজেটে কী বদলাল, কী বদলাল না? নকশাদার উল্কি গান্ধিপোকা মঙ্গোলিয়ার ‘নাদাম ফেস্টিভ্যালে’ সিলেটের রাজীব চৌধুরী আগামীতেও  পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. সিরাজুল ইসলাম চৌধুরী কেন মাঠ ছাড়তে হলো মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে? লোকোমোটিভ, ক্যারেজসংকট: ২৬৭৮১ কোটির মহাক্রয় প্রকল্প নিচ্ছে রেলওয়ে পাসিংয়ের শিল্প ও প্রেসিংয়ের ঝড় শেষ ষোলোয় কার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র?

কাশিয়ানীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০৩ পিএম
কাশিয়ানীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ভুক্তভোগী শিশু (ইনসেটে)। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের কাশিয়ানীর নিজামকান্দি গ্রামে খালা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের শিশু। গোসলের করার কথা বলে মুরসালিন শেখ নামে এক যুবক এ ঘটনা ঘটায়।

বৃহস্পতিবার (৭ মে) ১২টার দিকে অভিযুক্ত মুরসালিন শেখ তার বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি গত রবিবার সদর উপজেলার বনগ্রামের নানা বাড়ি থেকে খালা বাড়িতে বেড়াতে যায়।পরে শিশুটি এ বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

শিশুর খালু জানায়, এখন ধান কাটার মৌসুম তাই পরিবারের সবাই ধান কাটায় ব্যস্ত। আমারও একটি শিশু সন্তান রয়েছে, ওর দেখাশোনা করার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পূর্বপাড়ার মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ধর্ষণের শিকার হয়েছে এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।

বাদল সাহা/নাঈম

আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আবুল বাশার বাদশা

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সালিসি বৈঠকে হামলায় আবুল বাশার বাদশা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল–জাপান ম্যাচের পর জয় উদযাপন, ঢোল বাজানো ও বাঁশি ফুঁকানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নিরব ও রিপনদের বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে নবোদয় বাজারে সালিসি বৈঠক ডাকা হয়।

অভিযোগ, বৈঠক চলাকালে বা বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, হামলায় জড়িতদের মধ্যে রিপন, নিরব, পারভেজ ও মাসুম রয়েছেন। তাদের স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগ করা হচ্ছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

অমিয়/

টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখল করতে শতাধিক মোটরসাইকেলের মধ্যে অস্ত্রের মহড়া দেয় একদল দুর্বৃত্ত। মহড়াকালীন সময়ে কারখানাটির উপস্থিত ছিলেন বিদেশি কয়েকজন ক্রেতা।

এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাদের। অন্যান্যদের গ্রেপ্তারেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।

জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে নিজেদেরকে ‘সিটি প্রশাসকের লোক’ দাবি করে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পলাশ/এএফ

ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার ডাকাত ও জব্দ করা সরঞ্জাম। ছবি: খবরের কাগজ

ভুয়া ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, মোবাইল ফোন, সিম কার্ড এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজ-এর তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় দলের আরও দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের সোহানুল ইসলাম (৪০), ভোলা সদর উপজেলার 
রাজাপুরা পশ্চিম ইলিশা এলাকার মোহাম্মদ খলিলুর রহমান খলিল (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামের বরুণ বালা (৪৩) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদপুর গ্রামের দুলাল মিয়া (৪০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে থাকা ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সন্দেহ এড়াতে বিভিন্ন কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় ব্যবহার করতেন। এ জন্য তারা ভুয়া পরিচয়পত্রও বহন করতেন।

ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি ১২ ভোল্ট কর্ডলেস ড্রিল মেশিন, দুটি ২০ ভোল্ট কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, বিভিন্ন ধরনের মেটাল কাটার, বড় স্ক্রু-ড্রাইভার, টেস্টার, এল-কি সেট, স্কেল লেস তালা, লিথিয়াম ব্যাটারি চার্জার, লোহার পাইপ, বিভিন্ন আকারের ৬৭টি চাবি, ১০টি চাবির থোকা, ইউটিলিটি নাইফ, বিভিন্ন গ্রিল কাটার ব্লেড, স্ক্রু-ড্রাইভার বিট, একটি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র, একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, প্রতারণা ও মারামারিসহ পাঁচ থেকে আটটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন মোবাইল টাওয়ারকে লক্ষ্য করে পরিচালিত এ চক্রের সঙ্গে বৃহত্তর কোনো সংঘবদ্ধ বা আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করছে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সুলতান মাহমুদ/নাঈম

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আওলাদ হোসেন। ছবি: খবরের কাগজ

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।  

সোমবার (২৯ জুন) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। 

বুধবার (১ জুলাই) অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) কে দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের বাকপ্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হয় পরদিন মঙ্গলবার। প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তার মাকে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ করে মামলায় নথি ভুক্ত করা হয়।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায়, পরে জড়ালো অভিযান চালিয়ে তা অভিযুক্ত আওলাদ হোসেন কে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়।

শাওন খন্দকার/অন্তরা/

সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ
নিহত অটোরিকশাচালক ‘মো. সাকিব’। ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৬) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিব। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতের পর পুলিশ তাদের জানায়, উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটখেতে এক কিশোরের মরদেহ পড়ে রয়েছে। পরে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, প্রথমে পরিত্যক্ত অবস্থায় পাওয়া অটোরিকশার সূত্র ধরে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেলও জব্দ করা হয়েছে। এসব আলামত গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আসাদ জামান/আজহার/