তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯। পূর্বানুমান নির্ভর করে-
i. বর্তমান উপাত্তের ওপর
ii. গবেষণার ওপর
iii. অতীত অভিজ্ঞতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০। ভালো পরিকল্পনায় যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়-
i. কী করা হবে এবং কে করবে
ii. কোথায় করা হবে
iii. কীভাবে এবং কখন করা হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১। রাশেদ মিয়াগঞ্জে দীর্ঘদিন মুদির ব্যবসা করেন। তিনি বড় শিল্প প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করেছেন। তার এ পরিকল্পনা নিচের কোন মুখ্য কারণে উত্তম পরিকল্পনার বহির্ভূত হবে?
ক. পরিকল্পনা সহজে বোধগম্য হবে না
খ. এর উদ্দেশ্য অস্পষ্ট থাকবে
গ. এটি বাস্তবমুখিতার গুণ বিবর্জিত হবে
ঘ. এটি সঠিক পথনির্দেশনা দিতে পারবে না
৪২। সেনাবাহিনীর একটা দল বিদ্রোহী অঞ্চলে অভিযানে যাচ্ছে। প্রয়োজনীয় উপকরণ ও লোকবল সবই সঙ্গে রয়েছে। উদ্দেশ্য বলে দেওয়া হলেও করণীয় বলা হয়নি। পরিকল্পনায় কোনটির অভাব রয়েছে?
ক. এটি বাস্তবমুখী নয়
খ. এটি সহজবোধ্য নয়
গ. এতে সঠিক পদনির্দেশনার অভাব রয়েছে
ঘ. তথ্যটি নির্ভরশীলতা সমৃদ্ধ নয়
আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
৪৩। মি. সীমান্ত একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি মুনাফার পরিমাণ ২৫% বৃদ্ধির পরিকল্পনা করছেন। বিক্রি বৃদ্ধির পরিকল্পনা নিতে তার জন্য কম গুরুত্বপূর্ণ কাজ নিচের কোনটি?
ক. বিক্রি বৃদ্ধির টার্গেট নির্ধারণ করা
খ. ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা
গ. প্রতিযোগীদের অবস্থা মূল্যায়ন করা
ঘ. কর্মীদের আন্তরিকতা বিবেচনা করা
৪৪। বাকিতে বিক্রি করে বিগত বছরগুলোয় এম ট্রেডার্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল কম লাভে পণ্য বেচবে কিন্তু বাকিতে বিক্রি করবে না। এটি কোন ধরনের পরিকল্পনা?
ক. লক্ষ্য নির্ধারণ
খ. স্থায়ী পরিকল্পনা
গ. একার্থক পরিকল্পনা
ঘ. কার্যভিত্তিক পরিকল্পনা
৪৫। পানিতে আর্সেনিক দূষণ রোধ করার জন্য সরকার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনাটি নিচের কোন ধরনের-
ক. কর্মসূচি খ. কর্মপদ্ধতি
গ. প্রকল্প ঘ. প্রক্রিয়া
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বনলতা হাউজিং লিমিটেড ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পরিকল্পনা তৈরি করে। কিন্তু ২০১৩ সালে কোম্পানিটি প্রতিযোগী প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে পরিকল্পনাটি পুনঃমূল্যায়ন করে উৎপাদন কাজ পরিচালনা করছে।
৪৬। নিচের কোন বৈশিষ্ট্যের কারণে বনলতা হাউজিং লিমিটেডের পরিকল্পনা পুনঃমূল্যায়ন করা সম্ভব হয়েছে?
ক. বাস্তবমুখিতা খ. নমনীয়তা
গ. গ্রহণযোগ্যতা ঘ. সহজবোধ্যতা
উত্তর: ৩৯. খ, ৪০. ঘ, ৪১. গ, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর