সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের ‘দ্বিতীয় অধ্যায়: দুতরফা দাখিলা পদ্ধতি’ থেকে আরও ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩১. দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে কোন সত্তায় প্রকাশ করা হয়?
ক. একক খ. স্বতন্ত্র
গ. দ্বৈত ঘ. পৃথক
৩২. ভিক্ষা দেওয়া হলো ৫ টাকা। এ খরচটি খুচরা খরচের কোন শিরোনামের অধীনে দেখানো হবে?
ক. ভিক্ষা খ. মনিহারি গ. আপ্যায়ন ঘ. বিবিধ
৩৩. উদ্বৃত্তপত্র মিলে যায় কেন?
ক. হিসাবচক্রের কারণে
খ. দুতরফা দাখিলা পদ্ধতির কারণে/হিসাব সমীকরণ অনুসরণের কারণে
গ. সম্পত্তি ও দায়ের বিবরণীর কারণে
ঘ. রেওয়ামিল থেকে প্রস্তুত করা হয় বলে
৩৪. দুতরফা দাখিলা পদ্ধতি কী ধরনের পদ্ধতি?
ক. রিপোর্টিং
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
গ. লিপিবদ্ধকরণ
ঘ. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ
৩৫. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. বহুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. মিশ্র হিসাব পদ্ধতি
৩৬. আধুনিককালে হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?
ক. জাবেদা বই
খ. চূড়ান্ত হিসাব
গ. এক তরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
৩৭. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
ক. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
খ. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
গ. সম্পদ ও দায়-দেনার সঠিক পরিমাণ জানা যায়
ঘ. নিট আয়ের পরিমাণ জানা যায়
৩৮. দুতরফা দাখিলা একটি-
ক. পূর্ণাঙ্গ পদ্ধতি
খ. অসম্পূর্ণ পদ্ধতি
গ. ভুল পদ্ধতি
ঘ. আধুনিক পদ্ধতি
৩৯. কারবারের সব ধরনের হিসাব তথ্যের উৎস হিসেবে গণ্য করা হয়-
ক. হিসাববিজ্ঞানকে
খ. লেনদেনকে
গ. হিসাব তথ্যকে
ঘ. আর্থিক বিবরণীকে
৪০. কোন দেশের শিল্প বিপ্লবের পর দুতরফা দাখিলা পদ্ধতি প্রচলন শুরু হয়-
ক. ইংল্যান্ডের
খ. ফ্রান্সের
গ. ইতালির
ঘ. জার্মানির
৪১. দুতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোন জাতীয় হিসাব পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়?
ক. ব্যক্তি হিসাব
খ. সম্পত্তিবাচক হিসাব
গ. নামিক হিসাব
ঘ. ব্যক্তি হিসাব ও নামিক হিসাব
৪২. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের প্রথম স্তর কী?
ক. দুটি বই পৃথকভাবে রাখা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. জাবেদা
৪৩. হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
ক. A = L + (C – I + E – D)
খ. A = L + (C + R – E – D)
গ. A = L + (U + I – E – D)
ঘ. A = L + (U + R – E – D)
৪৪. নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ?
ক. A = L
খ. A = L + OE
গ. A = L + C + I – E
ঘ. A = L + C + E + O
উত্তর: ৩১. গ, ৩২. ঘ, ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. খ, ৩৮. ক, ৩৯. খ, ৪০ ক. ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. খ, ৪৪. গ।
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।
কলি