সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের ‘দ্বিতীয় অধ্যায়: দুতরফা দাখিলা পদ্ধতি’ থেকে আরও ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪৫. সিমা তার বাবাকে কলেজের পাওনা ১,০০০ টাকা জানিয়ে একটি পত্র দিলেন, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে এটা একটি-
ক. ঘটনা খ. লেনদেন
গ. রিপোর্ট ঘ. ঘটনা ও লেনদেন
৪৬. নামিক হিসাব কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ ৪ প্রকার
৪৭. ‘মালিককে ব্যবসায় হতে পৃথক সত্তা হিসেবে গণ্য করা হয়’ -ইহা দুতরফা দাখিলা পদ্ধতির-
ক. মূলনীতি খ. সুবিধা
গ. প্রয়োজনীয়তা ঘ. পরিধি
৪৮. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হলো-
i. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায়
ii. গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
iii. সঠিক লাভ লোকসান নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. লেনদেনের উৎস কোনটি?
ক. চালান খ. ভাউচার
গ. ক্যাশমোমো ঘ. বিল
৫০. দুতরফা দাখিলা পদ্ধতিতে সর্বপ্রথম কোন শহরে হিসাব রাখা শুরু হয়?
ক. আমেরিকার ওয়াশিংটনে
খ. ইতালির রোম শহরে
গ. ইতালির ভেনিস শহরে
ঘ. ফ্রান্সের প্যারিস শহরে
৫১. প্রাতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক তথ্যের সম্মিলিত বিবরণীই হচ্ছে-
ক. হিসাব বই খ. হিসাববিজ্ঞান
গ. হিসাবসংরক্ষণ ঘ. হিসাব তথ্য
৫২. দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য পদ্ধতি। এটি-
ক. নির্ভুল খ. ত্রুটিমুক্ত
গ. সঠিক ঘ. বিজ্ঞানসম্মত
৫৩. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোর্টিং পদ্ধতি
খ. লেনদেন চিহ্নিতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
ঘ. ডেবিট-ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
উত্তর: ৪৫. ক, ৪৬. খ, ৪৭. ক, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. গ, ৫১. ঘ, ৫২. ঘ, ৫৩. ঘ।
লেখক: সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা ।
কলি