ভারতে ইসলাম শতাব্দীর পর শতাব্দী ধরে নিরাপদ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
তিনি বলেন, “আমরা সীমান্তে শত্রুর মুখোমুখি শক্তি প্রদর্শন করছি না, বরং নিজেদের ভেতরেই বিভাজন ও লড়াইয়ে জড়িয়ে পড়ছি। এতে আমরা ভুলে যাচ্ছি যে আমরা এক দেশের নাগরিক।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নাগপুরে আরএসএসের কর্মকর্তা প্রশিক্ষণ শিবিরের সমাপনীতে দেওয়া বক্তৃতায় তিনি এ সব কথা বলেন
তিনি জোর দিয়ে বলেন, ভারতের প্রতিটি নাগরিকের উচিত দেশের ঐক্য ও অখণ্ডতা সুদৃঢ় করার জন্য ভূমিকা রাখা। “কোথাও কোনো ঘাটতি থাকলে, তা সংশোধনের দায়িত্বও আমাদের সবার।”
ভাগবত বলেন, ভারতের ইতিহাসে বহিরাগত ধর্মের আগমন ঘটেছিল এবং তখন যুদ্ধও হয়েছিল। তবে এখন আর কোনো বহিরাগত নেই, সবাই এই দেশেরই অংশ। আজও কিছু মানুষ বহিরাগত প্রভাবে রয়েছে, কিন্তু তারাও আমাদেরই মানুষ। তাদের চিন্তায় যদি কোনো ভুল থেকে থাকে, তা সংশোধন করাই আমাদের দায়িত্ব।
তিনি বলেন, “বহিরাগতরা চলে গেছে, কিন্তু ইসলামের চর্চা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে নিরাপদ রয়েছে।”
বর্ণপ্রথা নিয়ে আরএসএস প্রধান বলেন, “অনেকে দাবি করেন অতীতে জাতিভিত্তিক বৈষম্য ছিল না। কিন্তু সত্য হলো- আমাদের দেশে অন্যায় হয়েছে। আমরা পূর্বপুরুষদের গৌরব বয়ে চলেছি, তবে তাদের ভুলের দায়ও আমাদেরই মেটাতে হবে।” সূত্র: এনডিটিভি
মেহেদী/