ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে মেসি না সালাহ? বরিশালে দুই মামলা: মৃত, কারাবন্দিরা আসামি, মামলা নিয়ে প্রশ্ন বর্ণবাদী আক্রমণের জবাবে প্যারাগুয়ের সিনেটরকে ধুয়ে দিলেন এমবাপ্পে ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত শিক্ষাব্যবস্থার কঙ্কাল বেরিয়ে এসেছে সাত বছরেও শেষ হয়নি মহাসড়ক সুরক্ষার কাজ যমুনাপাড়ে সব হারানোর আর্তনাদ লবণ চাষ: পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগী ও মিল মালিকদের পিরামিড অভিযানে মেসিবাহিনী সূচক বাড়লেও লেনদেনে ভাটা ৭ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৭ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল কোয়ার্টার ফাইনালে কে হচ্ছে বেলজিয়াম মুখোমুখি? মায়াবী আভার বন পিটুনিয়া কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন, ম্যাচ কবে-কখন? পে-স্কেল বাস্তবায়নে দফায় দফায় বৈঠক যুক্তরাষ্ট্রকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ভ্যাঙ্কুভারে ইউরোপ-লাতিন লড়াই সাম্বা নেই, সাফল্যও নেই সমতা ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র, প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম কেটেলারের গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম বালোগুনকে নিয়ে নামছে যুক্তরাষ্ট্র, বেলজিয়ামের বেঞ্চে ডোকু-ডি ব্রুইনা বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ স্পেনের জোড়া বিশ্বরেকর্ড কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? চোখের জলে শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন, পর্তুগালের বিদায় প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার

ঢামেকে ভুয়া চিকিৎসক মুনিয়া-পাপিয়ার পর এবার ডালিয়া গ্রেপ্তার

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
মুনিয়া-পাপিয়ার পর এবার ডালিয়া গ্রেপ্তার
ভুয়া নারী চিকিৎসক ডালিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: খবরের কাগজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে ডালিয়া আক্তার (৩২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় ওই নারীর শরীরে চিকিৎসকদের অ‍্যাপ্রোন ও গলায় স্টেথোস্কোপ ঝোলানো ছিল। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে হাতেনাতে ধরে পুলিশ ক্যাম্পে আটকে রাখা হয়।

পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঢামেক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে অভিযুক্ত ওই নারী অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিলেন। এ সময় অন্যান্য চিকিৎসক তাকে দেখে সন্দেহ হলে পরিচয় জানতে চান। ওই নারী কোনো সদুত্তর দিতে না পারলে টহলরত আনসার সদস্যদের জানানো হয়। আনসার সদস্যরা এসে ওই নারীর কাছে জানতে চান তিনি চিকিৎসক কি না, এর উত্তরেও কোনো জবাব দিতে পারেননি। এমনকি ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসকও তাকে চেনেন না। পরে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটকের খবর পাই আমরা। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে তাকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে একজন বাদী হয়ে ওই ভুয়া নারী চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।’

এর আগে গত বছর মুনিয়া খান রোজা, পাপিয়া আক্তার স্বর্ণা ও রিপা আক্তার নামে তিন ভুয়া নারী চিকিৎসককে ঢামেক হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে: মির্জা ফখরুল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:০২ পিএম
গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

গ্রামসরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কারও ওপর নির্ভর করে নিজের অবস্থার পরিবর্তন করা যায় না। নিজের কাজ নিজে করতে হবে। গ্রাম সরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে। তৃণমূল থেকেই দুর্নীতিকে একেবারে না বলতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকে ঠিক করা যাবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।’ 

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘পল্লি উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘উন্নত পল্লি সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এ আলোচনা সভার আয়োজন করে। 

মির্জা ফখরুল আরও বলেন, আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই। ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে বেশি চুরি করেছে। দুর্নীতি হয়েছে চরমভাবে। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। বিআরডিবিকে মৃত করে রেখেছে বিগত সরকার।

মন্ত্রী বলেন, মানুষের আয়ের পথ না বাড়লে উন্নতি হবে না। বিআরডিবির মূলকাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ছোট্ট দেশ, কম উন্নত, গ্রামে অনেক গরিব মানুষ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নে খাল খনন করে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়া আন্দোলন করে ক্ষমতায় এসে নারীদের শিক্ষায় কাজ  করেছেন।

মির্জা ফখরুল বলেন, কথা ও কাজের মিল না থাকায় সামনের দিকে অগ্রসর হওয়া কঠিন হচ্ছে। এখন দেশের বিভিন্ন স্থানে যাই; দেখি, রাস্তা-ঘাট ভাঙা, উন্নয়ন নেই। কিন্তু এলজিআরডিতে অনেক বাজেট ছিল, সেই টাকা কই গেল? অর্থাৎ লুটপাট হয়েছে।

মন্ত্রী বলেন, তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরে ঘোষণা করেছেন বাংলাদেশকে পরিবর্তন করে উন্নত করতে চান। সে জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শুরু করেছেন। পরিবার থেকেই উন্নয়ন ও ক্ষমতার সমন্বয় করেছেন।

মন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খনন, ঋণ মওকুফের মতো কর্মসূচির মধ্য দিয়ে উন্নত দেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, দেশ গড়তে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। কারও ওপর নির্ভরশীল না হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিজেদের উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ, নিকটবর্তী দেশ, দূরবর্তী দেশ মার্কিন মুল্লুক থেকে কেউ এসে দেশের উন্নয়ন 
করে দেশকে সুন্দর করে দিয়ে যাবে না। নিজেদেরই করতে হবে।

তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে, আস্থার জায়গা নষ্ট করে গেছে। সেসব থেকে বের হয়ে অন্যের হক প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এ জন্য সমবায়কে নতুন করে গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মিরপুরে অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম
মিরপুরে অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ছবি: খবরের কাগজ

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে বর্তমানে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।’

তিনি জানান, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেজমেন্টে থাকা একটি গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় পার হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

রিফাত/

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
ছবি: সংগৃহীত

অব্যাহত ভারী বর্ষণের কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার (১০ জুলাই) ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক ঝুঁকির সম্ভাবনা বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

বান্দরবান জেলাপ্রশাসক  সানিউল ফেরদৌস বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জরুরী পরিস্থিতিতে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

রিজভী রাহাত/এএফ

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। এটি চলবে ৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাদ্যঐতিহ্য উদযাপনের লক্ষে আয়োজিত এই সপ্তাহব্যাপী ফুড ফেস্টিভ্যালে অতিথিরা উপভোগ করতে পারছেন খাঁটি আমেরিকান স্বাদের নানা জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদ।

হোটেলের দক্ষ রন্ধনশিল্পীদের তত্ত্বাবধানে সাজানো এই উৎসবে রয়েছে আমেরিকান খাবারের বহুল পরিচিত ও জনপ্রিয় নানা পদ। অতিথিরা উপভোগ করতে পারছেন লাইভ স্টেশন, সুস্বাদু বিভিন্ন খাবার এবং আমেরিকান কমফোর্ট ফুডের বিশেষ আয়োজন।

ফেস্টিভ্যালের আকর্ষণীয় মেনুতে রয়েছে হট ডগ স্টেশন উইথ অ্যাসর্টেড টপিংস, কর্ন ডগ, লোডেড চিপস স্টেশন, সিমার্ড অক্সটেইল স্যুপ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, বিফ ওসো বুকো, চিকেন পট পাই, স্পাইসি কাজুন চিকেন এবং বারবিকিউ সসসহ গ্রিলড চিকেন সসেজ। এ ছাড়াও থাকছে আন্তর্জাতিক বিভিন্ন জনপ্রিয় পদ এবং সুস্বাদু ডেজার্টের সমাহার।

গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যালের অফিসিয়াল বেভারেজ পার্টনার কোকা-কোলা। তাদের অংশগ্রহণ এই আয়োজনে যুক্ত করেছে এক অনন্য আমেরিকান আবহ, যা অতিথিদের অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত।

এ প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের একজন প্রতিনিধি বলেন, ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা অতিথিদের কাছে আমেরিকান খাবারের খাঁটি স্বাদ ও সংস্কৃতি তুলে ধরতে চাই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ উৎসবে আমেরিকার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নানা পদ উপভোগের সুযোগ থাকছে। আমরা অতিথিদের জন্য একটি স্মরণীয় খাদ্যাভিজ্ঞতা, আন্তরিক আতিথেয়তা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার: পাটমন্ত্রী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধারে কাজ করছে সরকার: পাটমন্ত্রী
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: খবরের কাগজ

একসময় বিশ্বে জাহাজ রিসাইক্লিং শিল্পে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। বর্তমানে সেই অবস্থান সাময়িকভাবে পিছিয়ে গেলেও সরকার আবারও বিশ্বে এক নম্বর অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে অবস্থিত এসএন কর্পোরেশন, আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনকালে ইয়ার্ডে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

গ্রিন শিপইয়ার্ড পরিদর্শন শেষে দুপুরে উপজেলার শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের বৃহত্তর প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল ইন্ডাষ্ট্রিজও পরিদর্শন করে শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

কারখানার ব্যবস্থাপক (এইচআরএডমিন) ইমরুল কাদের ভুঁইয়া জানিয়েছেন, মাননীয় বাণিজ্য মন্ত্রী পুরো কারখানা ঘুরে দেখেছেন। স্থানীয় ও ব্যবসায়ীক নানা বিষয়ে মাননীয় মন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। 

গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, শিপ ব্রেকিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।

একসময় শিপ ব্রেকিং শিল্প নিয়ে পরিবেশ দূষণ, শ্রমিক শোষণ ও অস্বাস্থ্যকর কর্মপরিবেশের নানা অভিযোগ ছিল। কিন্তু বর্তমানে গ্রিন ইয়ার্ডগুলোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

শিপ ব্রেকিং শিল্পের চাঁদাবাজি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যায় পড়লে সরকার তা গুরুত্বের সঙ্গে দেখবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

দেশের শিল্প খাতে জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, শিল্প-কারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এ সংকটকে দীর্ঘদিনের, এটা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ৩১টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড গ্রিন লাইসেন্স অর্জন করেছে। এসব ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিবেশবান্ধব উপায়ে জাহাজ পুনর্ব্যবহার করছে। যারা এখনও গ্রিন লাইসেন্স পায়নি, তাদেরও একই মানদণ্ডে আসতে হবে। সরকার তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।

এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা, জাহাজভাঙা শিল্পের সংগঠন বিএসবিআরএ নব নির্বাচিত প্রেসিডেন্ট মহসিন চৌধুরী, শওকত আলী চৌধুরী, কামাল উদ্দিন আহমেদ, লিয়াকত আলী চৌধুরী, মাস্টার আবুল কাসেম, নুর উদ্দিন রুবেল, আমজাদ হোসেন চৌধুরীসহ শীর্ষস্থায়ী শিপব্রেকার্সরা। 

মুসলেহ উদ্দীন/নাঈম