হজ ইসলাম ধর্মের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ। তবে, হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন– মুসলমান হওয়া, সুস্থ থাকা, আর্থিক সামর্থ্য থাকা এবং হজ পালনের জন্য নিরাপদ পথে মক্কায় পৌঁছানোর সক্ষমতা থাকা।
যদি কোনো মুসলমান হজ করার মতো শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও এই ফরজ ইবাদত পালনে অবহেলা করেন, তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে তিনি গুনাহগার হবেন। কোরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
কোরআনুল কারিমে আল্লাহতায়ালা বলেন, ‘আর আল্লাহর জন্য মানুষের ওপর হজ করা ফরজ, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে।’(সুরা ইমরান,আয়াত:৯৭) এই আয়াত স্পষ্টভাবে সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হওয়ার কথা উল্লেখ করে এবং যারা এই নির্দেশ অমান্য করে, তারা আল্লাহর অবাধ্য হিসেবে গণ্য হবে।
আরো পড়ৃন: হাজিদের জন্য যে ভুলগুলো হতে পারে মারাত্মক
হাদিসেও হজ পালনের গুরুত্বের কথা বলা হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি ইবাদত করার জন্য সক্ষম অথচ হজ করেনি, তার যদি মৃত্যু হয়, তবে সে যেন ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থায় মারা গেল।’ (নাউজুবিল্লাহ)। এই হাদিস দ্বারা বোঝা যায়, হজ পালনে সক্ষমতা থাকা সত্ত্বেও তা ত্যাগ করা অত্যন্ত গর্হিত কাজ।
হজ ফরজ হওয়ার পর তা আদায় না করলে আখিরাতে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। আল্লাহতায়ালা কারো ওপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপান না (সুরা বাকারাহ, ২৮৬)। সুতরাং, যখন কোনো মুসলমান শারীরিক, আর্থিক ও পথের নিরাপত্তার দিক থেকে হজের জন্য সক্ষম হন, তখন তা পালন করা তার অবশ্যকর্তব্য। ইচ্ছাকৃতভাবে হজ না করলে আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে এবং কঠিন শাস্তি পেতে হবে ।
শুধু তাই নয়, হজ ফরজ হওয়ার পরও যারা তা দীর্ঘদিন ধরে এড়িয়ে চলেন, তারা আল্লাহর দয়া ও কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। ফরজ ইবাদত পালনে ইচ্ছাকৃত অবহেলা করা, আধ্যাত্মিক দিক থেকেও ক্ষতির কারণ হয়ে থাকে ।
আরো পড়ুন: ভাইদের যে লোভে কারণে বোনদের চোখে জল
ইসলামি চিন্তাবিদগণ এ বিষয়ে বিভিন্ন মতামত পোষণ করেন। কেউ মনে করেন, হজ ফরজ হওয়ার পর তা পালন না করলে কঠোর শাস্তি অবধারিত। আবার কারো মতে, এর চূড়ান্ত পরিণতি আল্লাহর ইচ্ছাধীন, তবে এমন ব্যক্তির জন্য পরকালে কঠিন বিপদ অপেক্ষা করছে।
মনে রাখা হবে যে, হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের উচিত দ্রুততম সময়ে হজ পালনের জন্য উদ্যোগী হওয়া। হজ পালনে অবহেলা করা ইসলামি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নিন্দনীয় ও তার পরিণতি ভয়াবহ। তাই, সুযোগ থাকা সত্ত্বেও হজ না করা বুদ্ধিমানের কাজ নয়।