ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
দুই বন্দুক, এক লক্ষ্য ফাইনালে চোখ আলভারেজের দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে? ‘এটা শুধু ফুটবল নয়, ইতিহাসেরও লড়াই’ স্পেনের কাছে হেরে ‘বিধ্বস্ত’ ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন? আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের সুর ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘বিশ্বকাপ জিততে সেরাদেরই হারাতে হবে’ ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’

আলোহার মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় অংশ নিলো ২৭০০ শিক্ষার্থী

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
আলোহার মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় অংশ নিলো ২৭০০ শিক্ষার্থী

আলোহা বাংলাদেশের আয়োজনে আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ২০২৪। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের ৬০০টির বেশি স্কুল থেকে দুই হাজার ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২০০৮ সাল থেকে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আলোহা বাংলাদেশ।

শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে এটা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয় এবং বেশিরভাগ শিক্ষার্থীই উল্লেখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে। 

আয়োজনের প্রথম পর্ব জাতীয় সংঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠান উদ্বোধন করেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহ মুন সাঙ।

এরপর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। পরে শুরু হয় পরীক্ষা। মোট তিনটি ব্যাচে প্রায় দুই ৭০০ শিক্ষার্থী এ ম্যাথ পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

এদিন বিকেলে দ্বিতীয় পর্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোহার শিক্ষার্থীদের সরাসরি ডেমোনেষ্ট্রেশনের মাধ্যমে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহ মুন সাঙ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা ইন্টারন্যাশনাল ডিরেক্টর কিরণ মাতওয়ানি এবং গোলিয়াঙ ঝু, ফাউন্ডার, জিএল আার্ট, চায়না। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম, ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী এবং ডিরেক্টর মো. শামসুদ্দিন টিপু।

স্বাগত বক্তব্যে আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী বলেন, ‘আলোহা বাংলাদেশ গত ১৮ বছর ধরে মস্তিষ্কের মানোন্নয়নে কাজ করছে। আমরা লক্ষ্য করছি, প্রতি বছর শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি বছরই আন্তর্জাতিক প্রতিয়োগিতায় উল্লেখযোগ্য ফলাফল করছে। শুধু তাই নয় আলোহার শিক্ষার্থীরা বড় হয়ে নানাধরণের মেধার স্বাক্ষর রেখে চলেছে এবং বাংলাদেশের মুখ উজ্জল করছে।’

অনুষ্ঠানে লোহ মুন সাঙ বলেন, ‘আমরা চাই পুরো পৃথিবী জুড়ে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার সৃষ্টিশীল বিকাশ ঘটুক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছর বাংলাদেশের এত ছেলে-মেয়েদের অংশগ্রহণ আমাকে বিষ্মিত করে, অনুপ্রাণিত করে। আমরা চাই এই মেধাবী মুখগুলো ভবিষ্যতে দেশের উন্নতিতে অংশগ্রহণ করুক।’

শুভেচ্ছা বক্তব্যের পর অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এরপর আলোহা কোয়ালিফাইড শিক্ষক ও শিক্ষিকাদের সার্টিফিকেট প্রদান করা হয়। 

শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পর্যায়ে উন্নিত শিক্ষার্থীরা এ বছরের অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ বছর প্রতিযোগিতাটির আন্তর্জাতিক আসর বসবে স্পেনের মাদ্রিদে।

অনুষ্ঠানের হেলথ কেয়ার পার্টনার উত্তরা ক্রিসেন্ট হসপিটাল এবং ইভেন্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে থাকছে হ্যাশট্যাগ কমিউনিকেশন লিমিটেড। 

বৃহস্পতিবার একই ভ্যানুতে আলোহা বাংলাদেশের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রায় ৫০০ আলোহা গ্রাজুয়েট সম্মাননা গ্রহণ করেন। দীর্ঘ ১৮ বছরের পথচলায় বর্তমানে আলোহা বাংলাদেশের ৬৫টি শাখায় প্রায় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এই কোর্সে যুক্ত আছে। ২০০৬ সালের মার্চ থেকে এদেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। আলোহা আইএসও সনদপ্রাপ্ত লানিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে।

বিজ্ঞপ্তি/অমিয়/

ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’ এর রজত জয়ন্তী উৎসব উদযাপনের প্রস্তুতিমূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে অ্যালামনাই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সভায় ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-২০০০’-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৯৯৯-২০০০ সেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করে তিনি জানান, এই সিলভার জুবিলি উৎসবের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেশে ও বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ সেশনের সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি/

পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের আবাসন খাতে নির্ভরযোগ্যতা, পরিকল্পিত উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের "পূর্বাচল ভ্যালি" প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জুলাই) কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এই আধুনিক আবাসন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (NOHS)-এর সদস্যদের নিকট দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালি তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পূর্বাচল ভ্যালি প্রকল্পে প্রায় ১, ০০০টি প্লট ক্রয় করেছে। এই বিনিয়োগ প্রকল্পটির প্রতি তাদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন। নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে প্লট হস্তান্তর কার্যক্রম পরিচালনার মাধ্যমে পূর্বাচল ভ্যালি সেই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে চলেছে।

পূর্বাচল ভ্যালি শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি পরিকল্পিত, আধুনিক ও সমন্বিত স্মার্ট টাউনশিপ। প্রকল্পে বিদ্যমান ও পরিকল্পনাধীন বিভিন্ন নাগরিক সুবিধার মধ্যে রয়েছে বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ, লেক, আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিংমল, ফুড কার্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেসিয়াম, ক্লাব হাউজ এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা।

এছাড়াও এই প্রকল্পের জন্য আধুনিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানির সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে, সময়মতো প্লট হস্তান্তর, আইনি স্বচ্ছতা এবং মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূর্বাচল ভ্যালি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসন প্রকল্প হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতেও সব গ্রাহকের কাছে নির্ধারিত সময়ের মধ্যে প্লট হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তি/

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম
আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের Jamuna Washing Machine আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে।

বিশ্বমানের প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী, অধিক কর্মক্ষমতা সম্পন্ন এবং উন্নত স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এই নতুন সিরিজের ওয়াশিং মেশিন দেশের ক্রমবর্ধমান আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নতুন সিরিজে রয়েছে ৮ কেজি এবং ১০ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোডিং ও টপ লোডিং মডেল। প্রতিটি মডেলে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক BLDC Inverter Motor Technology, Pure Steam AI Wash, Smart Fuzzy Logic Control, Allergy Steam Care, Auto Dosing System, Honeycomb Drum, Memory of Power Interruption, Effective Lint Filter, Child Lock, Multiple Wash Programs, Smart Digital Display এবং Self-Diagnostic System। এসব প্রযুক্তি কাপড়কে আরও কার্যকরভাবে পরিষ্কার করার পাশাপাশি কাপড়ের গুণগত মান অক্ষুণ্ন রাখে, জীবাণু ও অ্যালার্জেন দূর করতে সহায়তা করে এবং বিদ্যুৎ ও পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

যমুনা ইলেকট্রনিক্স জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিজস্ব আধুনিক উৎপাদন ব্যবস্থায় তৈরি এই ওয়াশিং মেশিনগুলো দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্বমানের প্রযুক্তি দেশীয় উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে
দিয়ে আমদানি নির্ভরতা কমানো এবং দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

এ প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম- বলেন,“যমুনা সবসময়ই দেশের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করে আসছে। নতুন Jamuna Washing Machine আমাদের সেই অঙ্গীকারেরই আরেকটি সফল সংযোজন। আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে আমরা দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ওয়াশিং সল্যুশন নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, নতুন এই পণ্য দেশের প্রতিটি পরিবারের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”

দেশীয় শিল্পের বিকাশ, বিশ্বমানের প্রযুক্তি এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার নিয়ে যমুনা ইলেকট্রনিকস ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনছে। নতুন Jamuna Washing Machine সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে প্রতিষ্ঠানটির হেড
অব বিজনেস সাজ্জাদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছে।

নতুন Jamuna Washing Machine দেশের সব Jamuna Plaza, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন-এ পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্য, সহজ কিস্তি সুবিধা, বিক্রয়োত্তর সেবা এবং নির্ধারিত ওয়ারেন্টি সুবিধাও থাকছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, হেড অব এইচ আর কামরুজ্জামান, হেড অব অ্যাকাউন্টস মাসুদ আলম, ডিজিএম সেলস মাকসুদুর রহমান, এজিএম বিজনেস অপারেশন ইব্রাহিম হোসেন, ম্যানেজার পার্থ সরকার, ম্যানেজার সামাউল ইসলামসহ প্রতিঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞপ্তি/

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চুক্তি করা হয়।

চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেকআপ, কার্ডিয়াক হেল্থ চেকআপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। 

চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। 

দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইনবিষয়ক সম্পাদক সূচনা সিকদার।

বিজ্ঞপ্তি/

হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

আগামী ২০২৭ সালের হজে বিমান ভাড়া এক ধাক্কায় অনেক কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের অনুকূলে ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সর্বশেষ হজের বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা থাকলেও, সরকারের অনুমোদন পেলে আগামী বছর জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠি পেয়েছেন জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, হজের বিমান ভাড়া কমানোর দরকষাকষির আলোচনার জন্য এটি (ইউএস-বাংলার চিঠি) প্লাস পয়েন্ট হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করবেন তারা।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায় ধর্মসচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বংলাদেশের স্বপ্ন আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্পব্যয়ে পবিত্র হজ পালন করতে পারে তার জন্য হজ ফ্লাইটের সমস্ত শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক এয়ারলাইন্সটি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইন্স হজ মৌসুমে প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।

জানতে চাইলে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও হজ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে। বিকাল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘হজ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজকে আমাদের সভা আছে, সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থাকবে, সংশ্লিষ্ট অংশীজনেরা থাকবেন। ইউএস-বাংলার এয়ারলাইন্সের চিঠির বিষয়টি আমরা সভায় আলোচনা করব।’

ধর্মসচিব বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স বলেছে, আপনারা আমাদের অ্যালাউ করলে আমরা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নিয়ে আসব। আমরাও চাই মানুষ যাতে অল্প পয়সা খরচ করে হজে যেতে পারেন। এটা দরকষাকষির জন্য আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত আছে। হজের বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো।