ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে নিলেন এমবাপ্পে বিশ্বকাপে স্পেনই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ: নুনো মেন্দেস প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য, তবু গোলশূন্য ফ্রান্স বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কে? কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো ওনাহির গোলে এগিয়ে গেল মরক্কো কানাডা-মরক্কোর কার্ডে ভরা প্রথমার্ধ ছন্দহীন মরক্কোকে বাঁচালেন বুনু, গোলশূন্য প্রথমার্ধ টেন্ডুলকারের রেকর্ড এখন সূর্যবংশীর সালিশের রায়ে ক্ষুব্ধ, দাদাকে গুলি জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: গণরায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা বেঞ্চে কানাডার অধিনায়ক, মরক্কোর একাদশে পরিবর্তন ‘ঘর বাড়ি’ অ্যাপ তৈরি করলেন বেরোবি শিক্ষার্থী লাঠিপেটার ভিডিও ভাইরাল, আলোচনায় ইউপি চেয়ারম্যান তিন দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে বরগুনায় ‘নজরুল বর্ষ’ উদযাপন সম্পন্ন ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের জীবনাবসান স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১৩৯ জন হাসপাতালে

কুমিল্লায় বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
কুমিল্লায় বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

‘বই পড়ি, স্বপ্ন আঁকি’— এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড।

ররিবার (৩০ নভেম্বর ১০২৫) দুপুর ১২টায় কুমিল্লা আইডিয়াল কলেজে মুক্ত আসরের উদ্যোগে ও বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক ড. জি. এম. মনিরুজ্জামান। তিনি বলেন, 'বই স্বপ্নকে বড় করে। একটি ভালো বই একজন শিক্ষার্থীর চিন্তা-চেতনা এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ভালো বই একজন মানুষের জীবনও বদলে দিতে পারে। নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠলে মননশীলতা বাড়ে, যুক্তিবোধের বিকাশ ঘটে এবং ব্যক্তি থেকে সমাজ সবাই উপকৃত হয়।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রধান সমন্বয়ক আয়শা জাহান নূপুর, যোগাযোগবিষয়ক প্রধান সমন্বয়ক আবুল বাশার মিরাজ, সদস্য ইয়াতুননেসা রুমা, গবেষক জয়াশিস বনিক, এখন টিভি কুমিল্লা জেলার ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি খালেদ বিন নজরুল, বাবুই প্রকাশনের প্রকাশক কাদের বাবুসহ কুমিল্লার বিভিন্ন বিশিষ্টজন।

নিজ নিজ বক্তব্যে অতিথিরা বইপাঠের গুরুত্ব তুলে ধরেন। অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, 'বই পড়লে কাজে লাগবেই। একজন মানুষ যত বেশি পড়বে, তত বেশি আলোকিত হবে। জ্ঞান অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমই হলো বই।'

বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, 'কুমিল্লা জেলার মাধ্যমে প্রথমবারের মতো কলেজভিত্তিক বুক অলিম্পিয়াডের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। একই ধারায় সারাদেশে বইপাঠের বার্তা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি।'

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ও বিজয়ী ১০ জনকে সনদ ও বই প্রদান করা হয়। পুরো আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন স্বপ্ন’ ৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবেড়ালি প্রকাশন ও শব্দঘর।

বিজয়ী সেরা ১০ জন হলেন- যথাক্রমে লোকমান হোসাইন, নুসরাত জাহান মিমি, জাবেদ ব্যাপারী, জান্নাত আক্তার, মোহাম্মদ আব্দুল্লাহ, জুথী ভূষণ বিশ্বাস, আবির হোসে তন্ময়, হাসিবুর ইসলাম, চাঁদনী রানী, সাগর চন্দ্র দে। 


মেহেদী/

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’
ছবি: বিজ্ঞপ্তি

মোটরসাইকেল শিল্পের কর্পোরেট প্রতিষ্ঠান, রাইডিং কমিউনিটি, মিডিয়া এবং কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সৌহার্দ্য, টিমওয়ার্ক ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে CFMOTO Fiesta Football Tournament 2026।

দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। কর্পোরেট ক্যাটাগরিতে অংশ নেয় NGML, CFMOTO, ZEEHO এবং H Power। অন্যদিকে কমিউনিটি ও মিডিয়া ক্যাটাগরিতে অংশগ্রহণ করে BikeBD, Deshi Biker, Curious Biker এবং All Star Influencer Team।

গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনাল—প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, রোমাঞ্চকর এবং দর্শক-উপভোগ্য। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, দলগত সমন্বয় এবং ক্রীড়াসুলভ মনোভাব পুরো টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার অনন্য পরিবেশ।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় H Power Team এবং All Star Influencer Team। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ের মাধ্যমে H Power Team চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় All Star Influencer Team।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, New Grameen Motors Limited-এর সম্মানিত চেয়ারম্যান মেজবা উদ্দিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের Group CEO রেজাউল করিম সুমন। তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল এবং সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় তারা অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং টিমওয়ার্কের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ও রাইডিং কমিউনিটিকে আরও কাছাকাছি আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, CFMOTO Fiesta Football Tournament 2026-এর মূল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল শিল্পের বিভিন্ন ব্র্যান্ড, কর্পোরেট টিম, মিডিয়া, এবং ইনফ্লুয়েন্সার একটি মিলনমেলায় একত্রিত করা। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী সকল দল, সম্মানিত অতিথি, স্পন্সর, মিডিয়া পার্টনার, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের ফলেই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

CFMOTO Fiesta Football Tournament 2026 কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়- এটি ছিল মোটরসাইকেল ইন্ডাস্ট্রির কর্পোরেট পরিবার, মিডিয়া এবং রাইডিং কমিউনিটির মধ্যে ঐক্য, বন্ধুত্ব, সম্প্রীতি ও টিম স্পিরিটের এক অনন্য উদযাপন। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে এই বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি/নাঈম

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম
ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
ছবি: বিজ্ঞপ্তি

অনলাইন পেমেন্টকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ছাড়াই পরিচয় যাচাই করা যাবে।

নতুন এই প্রযুক্তিতে গ্রাহকরা মোবাইল ফোন বা অন্য ডিভাইসে থাকা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা পিন ব্যবহার করে সহজেই লেনদেনের অনুমোদন দিতে পারবেন। ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি এই ব্যবস্থা অনলাইন পেমেন্টকে আরও দ্রুত ও নিরাপদ করবে বলে জানিয়েছে ভিসা।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়ছে। কিন্তু অনলাইন লেনদেনের সময় পরিচয় যাচাইয়ের ধাপটি অনেক ক্ষেত্রেই গ্রাহকদের জন্য সময়সাপেক্ষ ও জটিল হয়ে ওঠে। ভিসা পেমেন্ট পাসকি সেই অভিজ্ঞতাকে সহজ করবে। এতে গ্রাহকরা দ্রুত ও নিরাপদভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন, মাঝপথে লেনদেন বাতিল হওয়ার ঘটনাও কমে আসবে, পাশাপাশি সফল পেমেন্টের হার বাড়বে।”

ভিসার তথ্য অনুযায়ী, ওটিপিভিত্তিক প্রচলিত পদ্ধতির তুলনায় পেমেন্ট পাসকি ব্যবহারে অনলাইন লেনদেন সম্পন্ন করতে কম ধাপ অতিক্রম করতে হবে। এর ফলে লেনদেন মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও কমবে।

একবার নিবন্ধন সম্পন্ন করলেই গ্রাহকরা অংশগ্রহণকারী বিভিন্ন মার্চেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে একই ধরণের অথেনটিকেশন সুবিধা পাবেন। প্রযুক্তিটি প্রধান অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বজুড়ে ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) সমর্থিত বিলিয়ন সংখ্যক ডিভাইসে ব্যবহার করা যাবে।

ভিসা জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, সহজ এবং ব্যবহারবান্ধব পেমেন্ট প্রযুক্তি বাজারে আনতে তারা কাজ করে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে এমন উদ্ভাবনী সমাধান চালুর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করে তোলাই তাদের লক্ষ্য।

বিজ্ঞপ্তি/নাঈম

উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের অটোমোবাইল শিল্পের একটি অগ্রগামী ও বিশ্বস্থ নাম উত্তরা মোটর্স লিমিটেড। বিশ্বখ্যাত জাপানি ইসুজু বাণিজ্যিক যানবাহন আমদানি, সংযোজন, প্রস্তুত এবং বিপণনে প্রতিষ্ঠানটির রয়েছে চার দশকেরও বেশি সময়ের শ্রেষ্ঠত্বের গৌরব। এরই ধারাবাহিকতায় উত্তরা মোটর্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন 'ইসুজু লাক্সারি এনকিউআর বাস'।

জমকালো এই উন্মোচন অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান; বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা, ইসুজু জাপান-এর সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার জনাব সাদাওমি ইচিহারা এবং মিস শিহুয়া শাং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন করপোরেট হাউসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা, সম্মানিত ইসুজু ফ্লিট মালিকগণ, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীবৃন্দ।

"ইসুজু এনকিউআর বাস আপনার প্রতিদিনের ভ্রমণ সঙ্গী" স্লোগানকে সামনে রেখে এই প্রিমিয়াম গাড়িটি বাংলাদেশের যাত্রী পরিবহনে এক নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত। এটি করপোরেট কর্মীদের যাতায়াত, শিক্ষার্থীদের পরিবহন, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং প্রিমিয়াম ট্যুর বা ভ্রমণের জন্য একটি আদর্শ সমাধান।

বিজ্ঞপ্তি/নাঈম

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার
ছবি: বিজ্ঞপ্তি

সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থাকে সম্মান জানিয়ে এই উদ্যোগটি নিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সকল এসএমই লোন প্রসেসিং ফির ওপর থাকছে ২৫% ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল— ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-তে ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার। ব্যাংকের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অর্থবহ ও বিশেষ অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এই পথচলায় আমাদের সাথে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এই বিশেষ অফারগুলো।’

উল্লেখ্য, ব্যাংকিং সেবায় ২৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করা ব্র্যাক ব্যাংক আগামীর দিনগুলোতেও গ্রাহকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। অফারের বিস্তারিত ব্যাংকটির ওয়েবাসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি/

‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫
ছবি: বিজ্ঞপ্তি

‘শেকড়ের সঙ্গে সংযোগ, স্মৃতির সঙ্গে নতুনত্বের মেলবন্ধন’ এই ভাবনাকে ধারণ করে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’-এর পঞ্চম আসর।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ব্যাক টু অরিজিন’, যেখানে নব্বইয়ের দশকের সংস্কৃতি, নস্টালজিয়া ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনার সঙ্গে যুক্ত করা হয়।

দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিল-এর টাইটেল স্পনসরশিপে আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি ও উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজস্ব অবস্থানকে শক্তিশালী করেছে।

এবারের আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে মোট ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে যারা নতুন সম্ভাবনা তৈরি করছেন এবং দর্শক ও সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন, তাদেরই এই আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয়।

প্রতিটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সৃজনশীল ক্রিয়েটরদের উদযাপন করেছে। মেরিল বিশ্বাস করে, নতুন কিছু সৃষ্টি করার শক্তি আসে নিজের গল্প, অভিজ্ঞতা এবং শেকড় বা অরিজিনের সঙ্গে গভীর সংযোগ থেকে।

মেরিলের পক্ষ থেকে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট—এই আটটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজনকে আরও প্রাণবন্ত করতে মেরিল তৈরি করেছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। যেখানে ছিল দুটি নান্দনিক ফটো বুথ। ৯০-এর দশকের আবহে দর্শনার্থীরা তুলে রাখতে পেরেছেন নিজেদের বিশেষ মুহূর্ত। পাশাপাশি মেরিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনে অতিথিরা মেরিলের নতুন পণ্যগুলো সম্পর্কে পেয়েছেন কাছ থেকে জানার সুযোগ।

প্রজন্মের পর প্রজন্ম ধরে মেরিল বাংলাদেশের মানুষের ঘরে ও মনে বিশ্বাস এবং যত্নের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেরিল সবসময়ই আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস ও নিজস্বতার উদযাপনে বিশ্বাসী। ‘মার্ভেল অব টুমরো’র এবারের ‘ব্যাক টু অরিজিন’ থিমের মাধ্যমে মেরিল আবারও এই বার্তাই তুলে ধরেছে—আগামীর পথচলার সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো নিজের শেকড়, পরিচয় ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় ডিজিটাল ব্যাক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মীরা উপস্থিতে সরব হয়ে উঠেছিলো অনুষ্ঠান প্রঙ্গণ।

বিজ্ঞপ্তি/