ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে মেসি না সালাহ? বরিশালে দুই মামলা: মৃত, কারাবন্দিরা আসামি, মামলা নিয়ে প্রশ্ন বর্ণবাদী আক্রমণের জবাবে প্যারাগুয়ের সিনেটরকে ধুয়ে দিলেন এমবাপ্পে ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত শিক্ষাব্যবস্থার কঙ্কাল বেরিয়ে এসেছে সাত বছরেও শেষ হয়নি মহাসড়ক সুরক্ষার কাজ যমুনাপাড়ে সব হারানোর আর্তনাদ লবণ চাষ: পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগী ও মিল মালিকদের পিরামিড অভিযানে মেসিবাহিনী সূচক বাড়লেও লেনদেনে ভাটা ৭ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৭ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল কোয়ার্টার ফাইনালে কে হচ্ছে বেলজিয়াম মুখোমুখি? মায়াবী আভার বন পিটুনিয়া কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন, ম্যাচ কবে-কখন? পে-স্কেল বাস্তবায়নে দফায় দফায় বৈঠক যুক্তরাষ্ট্রকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ভ্যাঙ্কুভারে ইউরোপ-লাতিন লড়াই সাম্বা নেই, সাফল্যও নেই সমতা ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র, প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম কেটেলারের গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম বালোগুনকে নিয়ে নামছে যুক্তরাষ্ট্র, বেলজিয়ামের বেঞ্চে ডোকু-ডি ব্রুইনা বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ স্পেনের জোড়া বিশ্বরেকর্ড কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? চোখের জলে শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন, পর্তুগালের বিদায় প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-স্পেন বালোগুনকে আটকাতে পারল না বেলজিয়াম, আবেদন নাকচ ফিফার

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত
ছবি: খবরের কাগজ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলা ও সংঘর্ষে ফেরদৌসি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসি বেগম দুর্গাপুর উপজেলার আবদুল জব্বারের স্ত্রী। তিনি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের প্রতিবেশী ফুফু বলে জানা গেছে। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় ফেরদৌসির স্বামী আবদুল জব্বারসহ আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে জিন্নাত আলী নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক। প্রতিবেশী বিএনপি সমর্থক মামুনুর রশিদসহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আগেও কয়েক দফা মারামারির ঘটনা ঘটে। 

শনিবার দুপুরে মামুনুর রশিদ তার লোকজন নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলা করে। রিয়াজুল ওই সময় বাড়িতে ছিলেন না। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রিয়াজুলের বাড়িতে হামলা হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফেরদৌসি বেগম গুরুতর আহত হন। 

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, হামলার ঘটনায় ফেরদৌসি বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা চিকিৎসাধীন।

তিনি আরও জানান, ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ থেকে ৭ জনকে আটক করা হয়েছে। কারা কারা হামলার সঙ্গে জড়িত এখন সেই বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। হামলায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনায়েত করিম/মাহফুজ

 

রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
রাজবাড়ীতে তরুণ-তরুণীকে বেঁধে পিটিয়ে বিয়ে
ছবি:সংগৃহীত

রাজবাড়ী সদরের চর খানখানাপুর গ্রামে পরকীয়ার অভিযোগে এক তরুণ ও এক গৃহবধূকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়দের উদ্যোগে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ (তালাক) সম্পন্ন করে ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিয়ে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গত শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার খানখানাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গত রবিবার বিকেলে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে একই রশিতে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। এ সময় ঘটনাস্থলে নারী-পুরুষসহ অসংখ্য উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। 

ভিডিওতে দেখা যায়, বাঁধা অবস্থায় ওই তরুণ বারবার স্থানীয়দের রশি খুলে দেওয়ার অনুরোধ করছেন। এক যুবকের হাত ধরে অনুরোধ করলে তিনি জানান, রশি খুললে উপস্থিত লোকজন তাকে মারধর করবেন। এ সময় কয়েকজন উত্তেজিত ব্যক্তি এগিয়ে এসে রশি খুলতে নিষেধ করেন। কেউ খুললে তাকে মারধরের হুমকি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন এলাকার নিলয় মোল্লার (২৪) সঙ্গে চর খানখানাপুর গ্রামের ফুপাতো ভাই আকাশের স্ত্রীর দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। শনিবার রাত প্রায় ১২টার দিকে নিলয় ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে আকাশ তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর আকাশ ও তার পরিবারের সদস্যরা নিলয়কে মারধর করেন। গৃহবধূসহ দুজনকে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

সেখানে থাকা নবুওছিমদ্দিন এলাকার বাসিন্দা হাসেম শেখ বলেন, ‘খবর পেয়ে আমরা রাতেই সেখানে যাই। দেখি নিলয় ও আকাশের স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আকাশ জানিয়ে দেয়, সে আর এই মেয়ের সঙ্গে সংসার করবে না। পরে স্থানীয়ভাবে উভয় পক্ষের সম্মতিতে একজন মৌলভীকে ডেকে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ সম্পন্ন করা হয়। এরপর রাত সাড়ে ৩টার দিকে নিলয়ের সঙ্গে ওই নারীর বিয়ে দেওয়া হয়। পরে ভোরের দিকে তারা একসঙ্গে চলে যান। গাছে বেঁধে রাখার ঘটনাটি আকাশ ও তার পরিবারের লোকজন করেছেন। আমরা শুধু স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি।’

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি জানার জন্য স্থানীয় কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
ছবি: খবরের কাগজ

ফুটপাত দখল করে অবৈধ দোকান ও হকার বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে আট ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িক স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন।

তিনি জানান, কয়েক দিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়।

তিনি বলেন, ‘সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমরা নিজেরা মাঠে গিয়ে নির্দেশনা দিই। পরে বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নগরীর রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

প্রতিষ্ঠানগুলো হলো রানীরবাজার সড়ক এলাকার সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজি অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।

গতকাল দুপুরে কুসিকের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, নগরীর ফুটপাত, সড়ক এবং সড়কের পাশের দোকানের সামনে অবৈধভাবে হকার, ভ্যানগাড়ি ও অস্থায়ী দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি নগরীর স্বাভাবিক যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্মারকে আরও বলা হয়, এ সমস্যা নিরসনে কুসিকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান তা উপেক্ষা করে দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসাতে সহযোগিতা করে আসছে। তদন্তে এসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততা প্রমাণ হওয়ার পরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নগরীর রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের অন্তত ৩০টি ভ্যান নষ্ট করা হয়। একই অভিযানে একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান সংরক্ষণের জন্য জায়গা দেওয়ার অভিযোগে ভবন কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়। কুসিক জানিয়েছে, ফুটপাত দখল, যানজট সৃষ্টি এবং অবৈধ কার্যক্রমে সহযোগিতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

যমুনাপাড়ে সব হারানোর আর্তনাদ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
যমুনাপাড়ে সব হারানোর আর্তনাদ
ক্যাপশন: নদীভাঙনে ইতোমধ্যে একাধিক স্থাপনা বিলীন হয়েছে। নদীর কিনারে দাঁড়িয়ে থাকা মাদ্রাসাটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকা থেকে তোলা/ খবরের কাগজ

তিন দফা নদীভাঙনে সব হারিয়েও হাল ছাড়েননি শান্তি বেগম। প্রায় ২০ বছর আগে মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে নতুন করে তুলেছিলেন ছোট্ট একটি ঘর। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে সেই ভিটাতেই চলছিল তার কষ্টের সংসার। কিন্তু গত রবিবার গভীর রাতে যমুনার আগ্রাসী স্রোত মুহূর্তেই গিলে নেয় তার এই শেষ সম্বল।

এখন মাথা গোঁজার ঠাঁই নেই সত্তরোর্ধ্ব এই বৃদ্ধার। খোলা আকাশের নিচে বসে নদীর দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘তিনবার নদী আমার ঘর নিয়েছে। ভাবছিলাম আর হয়তো ভাঙবে না। কিন্তু এবার শেষ সম্বলটাও চলে গেল। এখন কোথায় থাকব, কীভাবে বাঁচব কিছুই জানি না। হাতে খাবার, টাকা-পয়সা কিছুই নেই।’

শুধু শান্তি বেগম নন, যমুনার ভয়াবহ ভাঙনে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাঘুটিয়া ইউনিয়নের শত শত পরিবার। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর তীরজুড়ে শুধু আতঙ্ক আর অসহায়ত্ব। কোথাও মানুষ ভাঙনের আগে ঘর খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন, কোথাও আবার কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো বসতভিটাই নদীতে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার আশ্রয় নিয়েছে আত্মীয়স্বজনের বাড়িতে, আবার কেউ খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। কয়েক দিনের ভাঙনে শতাধিক বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীতে চলে গেছে। নদী প্রতিদিনই নতুন নতুন এলাকা গ্রাস করছে।

বাঘুটিয়া ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় গিয়ে দেখা যায়, যমুনার ভয়াল থাবার সামনে দাঁড়িয়ে আছে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা। নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থান করছে চারতলা একাডেমিক ভবন। ইতোমধ্যে মাদ্রাসার সীমানাপ্রাচীর ও টয়লেট নদীতে বিলীন হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদরাসার দুটি ভবন যেকোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে। জানা গেছে, আশপাশে কোনো উচ্চবিদ্যালয় না থাকায় কয়েকটি গ্রামের শত শত শিক্ষার্থী এখানে লেখাপড়া করে।

স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া বলেন, ‘আমাদের এলাকায় আর কোনো হাইস্কুল নেই। এই মাদরাসা নদীতে চলে গেলে শত শত ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তিন-চার কিলোমিটার দূরে একটি স্কুল আছে, সেখানে যেতে নদীপথ ছাড়া উপায় নেই। এত দূরে সন্তানদের পাঠানোর সামর্থ্যও অনেক পরিবারের নেই। তাই সরকার যেন দ্রুত মাদ্রাসাটি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়।’

মাদরাসা অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সে বলে, ‘এই মাদ্রাসা যদি নদীতে চলে যায়, তাহলে আমাদের আর পড়াশোনা হবে না। এত দূরে গিয়ে পড়ার সুযোগ আমাদের নেই। আমরা খুব ভয় আর দুশ্চিন্তার মধ্যে আছি।’ স্থানীয়দের অভিযোগ, যমুনায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।

হারুনুর রশিদ নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘এখানে আগে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটা হয়েছে। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি। কিন্তু অদৃশ্য শক্তির কারণে ড্রেজার বন্ধ করা যায়নি। এখনো দক্ষিণ দিকে ড্রেজার চলছে। নদীর তলদেশ থেকে মাটি তুলে নেওয়ার কারণেই ভাঙন অনেক বেড়ে গেছে।’

ভাঙনে সর্বস্ব হারানো মোসা. নুরুন্নাহার বলেন, ‘আমার ঘরে যা কিছু ছিল সব নদীতে চলে গেছে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। স্থানীয়দের সাহায্যে কয়েকটা হাঁড়ি-পাতিল বের করতে পেরেছিলাম। হাঁস-মুরগিও নদীতে চলে গেছে। এখন আর কিছুই নেই।’

একই গ্রামের রহিমা বেগম বলেন, ‘রাত ১২টার দিকে প্রচণ্ড শব্দ হচ্ছিল। বড় বড় মাটির অংশ নদীতে ভেঙে পড়ছিল। সেই শব্দে ঘুম ভাঙে। কিছু সরানোর সুযোগ পাইনি। ছাগল, ঘর, দরজা সব নদী নিয়ে গেছে। শুধু প্রাণটা নিয়ে বের হতে পেরেছি।’

এদিকে, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড মাদ্রাসার সামনে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। তবে স্থানীয়দের দাবি, এটি সাময়িক ব্যবস্থা। স্থায়ী নদীশাসন ছাড়া ভাঙন বন্ধ করা সম্ভব নয়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘এই চরটি সম্পূর্ণ বালুময়। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই চরের কোথাও শক্ত মাটির স্তর নেই। ফলে প্রতি বছরই ভাঙনের ঝুঁকি থাকে।’

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানঘর দুপুরে মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এসময় দোকান ঘরের টিনে বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়দের চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেওয়ান গিয়াস/এএফ

নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
নওগাঁয় মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নওগাঁয় মানত পূরণ করতে গিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে শহরের ছোট যমুনা নদীর বিহারী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এরপর টানা কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত শাহিদা বানু সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। 

নিহতরে পরিবার এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার জন্য নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পিরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এ ঘটনার প্রেক্ষিতেই সোমবার দুপুর একটার দিকে মাজারে মানত শেষে তিনি একাই নদীর পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ে আসছিলেন। এ সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি পানিতে ডুবে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায় না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। 

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। 

হারুন/নাঈম