ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই ৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো গণ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদ ১১ বন্যা পরিস্থিতিতে যেসব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান পেল সরকার শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক বন্যায় মজুত পর্যাপ্ত হলেও দুর্গম এলাকায় পৌঁছানোই চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু নেপালে জেন-জিদের রোষানলে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মুমিনের করণীয় ৫ আমল মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা কুমারখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স ফুসফুস ক্যানসারের ওষুধের ট্রায়ালে বড় সাফল্য

শাহরাস্তিতে মাইকম্যান হত্যা, সন্দেহভাজন মা-মেয়ে আটক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম
শাহরাস্তিতে মাইকম্যান হত্যা, সন্দেহভাজন মা-মেয়ে আটক
ছবি : খবরের কাগজ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে প্রবাসীর বাড়ির ছাদে মাইকম্যান আলমগীর হোসেন (৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন মা-মেয়েকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) গভীর রাতে পিবিআই-এর এডিশনাল ডিআইজি মোস্তাইন হোসাইন ঘটনাস্থল পরিদর্শন শেষে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 তবে তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আটকরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসাইন মানিকের স্ত্রী খোদেজা বেগম (৫০) ও মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া (২৭)।

এর আগে সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে আলমগীরের মরদেহ পাওয়া যায়।

আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহিদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন এশার নামাজ আদায় করে ফেরার সময় বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পেয়ে তাদের জানায়। এরপর তারা ছাদে এসে আলমগীরকে এলোপাতাড়ি জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই। পরে ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।

খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ওই বাড়ির লোকের সঙ্গে কথা বলে ঘটনা জানার চেষ্টা করছেন। ঘটনাস্থল থেকে একটি মাঝারি সাইজের ছুরি পাওয়া গেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, আটকদের জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে আশাকরি খুব শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার সম্ভব হবে।

এদিকে আলমগীরের খুনের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে। এ ঘটনার নেপথ্যে তারা পরকীয়া ও আর্থিক কেলেঙ্কারির ইঙ্গিত করছেন। 

ফয়েজ আহমেদ/জোবাইদা/অমিয়/

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৩ জুলাই) তিনি তার দায়িত্ব বুঝে নেন এবং সকাল ৯টা থেকে অফিস করেন বলে বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা।  

জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে।

তারও আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

শাকিলা ববি/থিওটোনিয়াস/

প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
আখাউড়া উপজেলার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ
ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সেরা হয়েছে।
 
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টির ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন বৃত্তি পেয়েছে। এ ফলাফলের ভিত্তিতে 
বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।
 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর মধ্যে পাঁচজন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো-ফাহমিদা জান্নাত নওরিন, আফনান রহমান নিহা, রাকাত মনি, মো. রাইয়ান ইসলাম ও আসোয়াত ইসলাম তাফসির।
 
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে জাকিয়া সুলতানা, রাইসা নূর, মারিয়াম নূর ইন্তু, শতাব্দী পাল, রিতু আক্তার, সামিরা আক্তার, সোনিয়া আক্তার, নাদিয়া আক্তার লিমু, অর্পিতা ঘোষ বৃষ্টি, মো. তাসকিন আহমেদ, ওমর ফারুক পরশ ও জারিফ ইসলাম।
 
এর আগে সর্বশেষ অনুষ্ঠিত ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও বিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। সে সময় ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে নয়জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ওই ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়টি উপজেলা ও জেলা-উভয় পর্যায়েই প্রথম স্থান অর্জন করেছিল।
 
এ ছাড়া করোনা মহামারির আগে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। একই বছরে চারজন ট্যালেন্টপুল ও ছয়জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে মোট ১০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। তখনও বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান অধিকার করে।
 
করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে এবং পরবর্তী সময়ে ২০২৩ ও ২০২৪ সালেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর আবারও আয়োজিত পরীক্ষায় আগের ধারাবাহিকতা ধরে রেখে মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখল।
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূল কৃতিত্ব শিক্ষার্থী ও তাদের সচেতন অভিভাবকদের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। শিক্ষক হিসেবে আমরা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করেছি। প্রতিদিনের পাঠদানের পাশাপাশি বিশেষ ক্লাস, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, বাড়িতে পড়াশোনার নিয়মিত তদারকি এবং মাসে অন্তত একটি অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করেছি। প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা পড়ার রুটিন তৈরি করে তা অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও নিয়মিত খোঁজ নিয়েছি।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলদ হোসেন ভূঁইয়া বলেন, মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো উপজেলার জন্য গর্বের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে। অন্য বিদ্যালয়গুলোকেও এ সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
 
 জুটন বণিক/আজহার/

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এবং তাদের সন্তানদের বিয়ের জন্য ১৫ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে নগদ অর্থ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ১১ জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়াও ২৪ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৫ জন সদস্যের ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।
শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।

মো. আসাদুল্লাহ/থিওটোনিয়াস/

ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা
ছবি ক্যাপশন: উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর ভালুম গ্রামের বংশী নদীর উপর ঝুঁকি পূর্ণ সেতুর ছবি।

ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নে বংশী নদীর ওপর নির্মিত ২২ বছরের পুরোনো জরাজীর্ণ বেইলি সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে।

তবে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা প্রশাসন সেতুটির এমন দুর্দশার বিষয়ে অবগত রয়েছেন।

সেতুটি প্রায় ২২ বছর আগে স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেতুটি  সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে। এর মধ্যে বেশ কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ীভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, এলাকার জনসাধারণ এ পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কয়েক মাস আগেই সেতুটির মাঝের স্টিলের পাটাতন ভেঙে পড়ায় যাতায়াত বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে  সড়ক ও জনপথ বিভাগ নামে মাত্র জোড়াতালি দিয়ে মেরামত করে দেয়। তারপরও যাত্রীদের এক মরণফাঁদে ঝুঁকি রয়েই গেছে।

আলী ইমাম নামে এক ব্যক্তি বলেন, সেতুটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  তাই এখানে নতুন করে  সেতু দ্রুত নির্মাণ করা প্রয়োজন। সেতুর দুই পাশে রয়েছে খানাখন্দ। প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে। ঝুঁকি এড়াতে নতুন সেতু দরকার। 

ভালুম গ্রামের আবুল হোসেন বলেন,  কিছু দিন আগে পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক ঝুলে পড়েছিল। পরে অনেক কষ্ট করে তা উত্তোলন করা হয়। পাটাতন নামমাত্র মেরামত করে পূনরায় যানবাহন চলাচল করতে দেওয়া হয়। এটি ঠিক নয়। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

সামাদ নামে এক সিএনজি চালক  বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে যাতায়াত করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করি যেন দ্রুত নতুন সেতু নির্মাণ করা হয়। কিন্তু বিকল্প কোন পথ না থাকায় সব সময় এই সেতু দিয়েই যাতায়াত করতে হয়।’

ঢাকা-২০ ধামরাই  আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন নিজে সেতুটি বেইলীর (স্টিল) স্থলে আরসিসি করে পুনর্নির্মাণসহ কালামপুর- ভালুম, বান্নাখোলা- বিএমপি, বাজার- পাড়াগ্রাম পর্যন্ত সড়ক প্রসস্থ করানোর কাজ দ্রুত করার জন্য সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রীর বরাবর আবেদনপত্র দিয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, ’সেতুটিতে কয়েক মাস আগে ও মেরোমত করা হয়েছে। সেতুটি ভেঙে নতুন করে করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। তবে দ্রুত সেতুটির কাজ চালু হবে আশা করছি।’ 

রুহুল আমিন/খাদিজা রুমি/

দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত
দাউদকান্দিতে বিভিন্ন এলাকা প্লাবিত/ ছবি: খবরের কাগজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরের কয়েকটি ওয়ার্ডসহ উপজেলার ইলিয়টগঞ্জ, গৌরীপুর, রায়পুরের প্লাবনভূমির মৎস্য প্রকল্পসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বাড়িঘর, কাঁচা রাস্তা, কৃষিজমি, বীজতলা ও মাছের ঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ৪ ও ৭নং ওয়ার্ডের তুজারভাঙা সতানন্দি, বাড়াগাঁও, গাজীপুর উপজেলার ইলিয়টগঞ্জ, গৌরীপুর, রায়পুর, হাসনাবাদ ভিটিকান্দি, জুরানপুর, সুন্দলপুর ও রায়পুর ও কুশিয়ারা বিভিন্ন গ্রামের মৎস্য চাষ প্রকল্পসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিমউদদীন আহম্মেদ বলেন, 'আমাদের গ্রাম ও আশেপাশে বাড়ির উঠান, বসতঘর ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন কলেজ ও স্কুলগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও দিনমজুররা।'

স্থানীয় রায়পুর গ্রামের কৃষক মো. মহাসিন আহম্মেদ জানান, বীজতলা ও নতুন আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ায় মৌসুমি চাষাবাদ ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, পুকুর ও জলাশয়ের মাছ ভেসে যাওয়ায় ক্ষুদ্র মৎস্যচাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। 

দৌলতপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম বেপারী বলেন, 'অতি বৃষ্টির কারণে দৌলতপুরসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা  জনদুর্ভোগের আকার নিয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি দ্রুত নিষ্কাশনের কোনো বিকল্প নেই।' 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, 'উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর রয়েছে।

লিটন সরকার বাদল/তামান্না রুপা/