ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দরের (জনসংযোগ) কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত কোনো ধরণের আপডেট নিউজ থাকলে পরবর্তীতে জানানো হবে। আপাতত ফ্লাইট আসা যাওয়া বন্ধ রয়েছে।
এর মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট ইএ-১৫১ (ঢাকা-চট্রগ্রাম-শারজাহ) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৭ টায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট ই (ঢাকা-চট্রগ্রাম-দোহা) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৫টায়।
আগমনী ফ্লাইটের মধ্যে এয়ার আরাবিয়ার ফ্লাইট এ৯-৫২০ (শারজাহ- চট্টগ্রাম) শারজাহ থেকে এর সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল সাড়ে ৩ টায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম) দুবাই থেকে এর সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল ৩টায়। সালাম এয়ারের ফ্লাইট (মাস্কাট-চট্টগ্রাম) মাস্কাট থেকে ডিপার্চার এর সম্ভাব্য স্থানীয় সময় ছিল সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।
এরমধ্যে ব্যতিক্রম হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা)। ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে সফলভাবে মাস্কাট ত্যাগ কর।
নাঈম/