ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান এই গোলের স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই: লাউতারো মার্তিনেস নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা ইরান ইস্যুতে প্রতিরক্ষা বিল আটকালেন ডেমোক্র্যাটরা চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি মেট্রোরেলের ৭৩০ বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ, পিয়ার হেডে ফাটল ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প প্রকল্প ব্যয় সাড়ে ১৬ বছরে বরাদ্দের ৫৬ শতাংশ খরচ আবু সাঈদ হত্যার রায়: ৫ যুক্তিতে খালাস চেয়ে ৪ আসামির আপিল আজ মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ৮৫ ফুটের মেসি এই আন্দোলন শতভাগ প্রশাসনিক ব্যর্থতা মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম করোনাকাল ও কোচিং সেন্টার দায়ী থাকতে পারে

কিশোরগঞ্জে ৭ বছরের এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:২৯ পিএম
কিশোরগঞ্জে ৭ বছরের এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
ছবি: হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শিশুটি মসজিদের ইমামের জন্য খাবার নিয়ে গেলে ওই সময় ইমাম তাকে মসজিদের ভেতরে ধর্ষণ করে। পরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাহবুবকে মসজিদে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে।

আটক হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদরাসা থেকে হিফ্জ শেষ করে গত এক মাস ধরে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমামতি করছিলেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় এমনিতেই দেশজুড়ে উদ্বেগ চলছে। এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মতো পবিত্র জায়গায় এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ষণের শিকার মেয়েটির বাবা নেই। আমরা এলাকাবাসী হিসেবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানাই।’

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপের মুখে আপস করা হবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মিতু/রিফাত/

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ/ খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাজল সরকার/তামান্না রুপা/

ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে
সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন/ খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে 'ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ' এর ডাকে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এই কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

এর আগে সংবাদ সম্মেলন করে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার হরতালের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হরতাল চলাকালে উল্লেখিত তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা ও চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

লিখিত বক্তব্যে সমন্বয়করা জানান, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিগুলো পালনের পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

নাজমুল আলম/তামান্না রুপা/

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটির ধাক্কায় তাসনিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নাচোলের ঝিকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের ডালিমের মেয়ে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তাসনিম সকালে এক আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়ি গোমস্তাপুরে ফেরার পথে ঝিকড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা ভটভটি (স্টিয়ারিং গাড়ি) তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

আসাদুল্লাহ/খাদিজা রুমি/

তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর অবৈধভাবে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরের মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভরাটকাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এনসিপি নেতা আজিজুর রহমান লিটন অবৈধভাবে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাট করেন। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। অভিযানের সময় অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকলেও তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানা আদায় করা হয়।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম
কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর
ভাঙন থেকে রক্ষা করতে একটি ঘর সরানো হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাটের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকা থেকে তোলা/ খবরের কাগজ

চলতি বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি দফায় দফায় বাড়া-কমার মধ্যে রয়েছে। উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে গত দুই সপ্তাহে কুড়িগ্রামের রাজারহাটের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকার অন্তত ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে মণ্ডলপাড়া জামে মসজিদ ও পূর্ব চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র কয়েক দিনের ব্যবধানে নদীর ভাঙন অনেক বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছে। এতে শতা‌ধিক পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বিদ্যানন্দ এলাকার বাসিন্দা ছবুর আলী (৬৮) আক্ষেপ করে বলেন, ‘আমার বাড়ি ১৭ বার নদীতে ভেঙেছে। ত্রাণ পেয়েছি, কিন্তু ভাঙন ঠেকাতে কোনো স্থায়ী ব্যবস্থা পাইনি। এভাবে আর কত দিন?’

ওই এলাকার আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ২৫টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। আমরা ত্রাণ চাই না, এমন ব্যবস্থা চাই যাতে আর ঘরবাড়ি হারাতে না হয়।’

স্থানীয়দের অভিযোগ, বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ এলাকাটি দুর্গম হওয়ায় দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি অবহেলিত। যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় দুর্যোগের সময় কিছু ত্রাণ সহায়তা মিললেও নদীভাঙন রোধে কোনো টেকসই ব‌্যবস্থা গ্রহণ করা হয়নি।

রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রাজিয়া বেগম বলেন, ‘তিস্তা নদীর পানি বাড়া-কমার সঙ্গে সঙ্গে আমার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় সরকারি সহায়তা খুবই কম। গত সোমবার মাত্র ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জিআরের চাল দেওয়া হয়েছে।’

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার এবং সাত টন চাল বিতরণ করা হয়েছে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান ব‌লেন, ‘পশ্চিম চর বিদ্যানন্দে নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’