ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
এইচএসসি-সমমান পরীক্ষা আজ, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার মরুর যোদ্ধাদের সামনে সুইস দেয়াল টরন্টোয় পর্তুগাল-ক্রোয়েশিয়ার আগুন লড়াই ২ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আর্লিং নয়, ব্রাউট হালান্ড ’৯৮-এর বন্ধন ফিরেছে ’২৬-এ শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম ৩ মিনিটে দুই গোল শোধ, অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল কোর্তোয়াকে পরাস্ত করে বেলজিয়ামের জালে সেনেগালের গোল লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয় বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে? জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন সোনারগাঁয় সেতুর নিচের ময়লার ভাগাড়, অতিষ্ট জনজীবন এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো ইবির আইসিটি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত: বাড়ছে রোগী, ভয়াবহতার আশঙ্কা বিশেষজ্ঞদের শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩ নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা? ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ

নামাজে থাকা অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
নামাজে থাকা অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন
ঘাতক বড় ভাই লুৎফুর রহমান( লাল জামা)

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদে নামাজ পড়া অবস্থায় মজিবুর রহমান (৬০) নামে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে  লুৎফুর রহমান নামে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর ও লুৎফুর চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। বুধবার এশার আজান দিলে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান মজিবুর রহমান। তখন নামাজরত অবস্থায় বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই মজিবুর রহমানকে আঘাত করলে মসজিদেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা প্রথমে তাকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠান। এর পর রাতেই চিকিৎসাধীন অবস্থায় মজিবুরের মৃত্যু হয়। 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন,  এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা চলছে।

দেওয়ান গিয়াস/রিফাত/

টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখল করতে শতাধিক মোটরসাইকেলের মধ্যে অস্ত্রের মহড়া দেয় একদল দুর্বৃত্ত। মহড়াকালীন সময়ে কারখানাটির উপস্থিত ছিলেন বিদেশি কয়েকজন ক্রেতা।

এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাদের। অন্যান্যদের গ্রেপ্তারেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।

জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে নিজেদেরকে ‘সিটি প্রশাসকের লোক’ দাবি করে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পলাশ/এএফ

ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার ডাকাত ও জব্দ করা সরঞ্জাম। ছবি: খবরের কাগজ

ভুয়া ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, মোবাইল ফোন, সিম কার্ড এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজ-এর তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় দলের আরও দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের সোহানুল ইসলাম (৪০), ভোলা সদর উপজেলার 
রাজাপুরা পশ্চিম ইলিশা এলাকার মোহাম্মদ খলিলুর রহমান খলিল (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামের বরুণ বালা (৪৩) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদপুর গ্রামের দুলাল মিয়া (৪০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে থাকা ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সন্দেহ এড়াতে বিভিন্ন কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় ব্যবহার করতেন। এ জন্য তারা ভুয়া পরিচয়পত্রও বহন করতেন।

ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি ১২ ভোল্ট কর্ডলেস ড্রিল মেশিন, দুটি ২০ ভোল্ট কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, বিভিন্ন ধরনের মেটাল কাটার, বড় স্ক্রু-ড্রাইভার, টেস্টার, এল-কি সেট, স্কেল লেস তালা, লিথিয়াম ব্যাটারি চার্জার, লোহার পাইপ, বিভিন্ন আকারের ৬৭টি চাবি, ১০টি চাবির থোকা, ইউটিলিটি নাইফ, বিভিন্ন গ্রিল কাটার ব্লেড, স্ক্রু-ড্রাইভার বিট, একটি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র, একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, প্রতারণা ও মারামারিসহ পাঁচ থেকে আটটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন মোবাইল টাওয়ারকে লক্ষ্য করে পরিচালিত এ চক্রের সঙ্গে বৃহত্তর কোনো সংঘবদ্ধ বা আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করছে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সুলতান মাহমুদ/নাঈম

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আওলাদ হোসেন। ছবি: খবরের কাগজ

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।  

সোমবার (২৯ জুন) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। 

বুধবার (১ জুলাই) অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) কে দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের বাকপ্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হয় পরদিন মঙ্গলবার। প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তার মাকে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ করে মামলায় নথি ভুক্ত করা হয়।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায়, পরে জড়ালো অভিযান চালিয়ে তা অভিযুক্ত আওলাদ হোসেন কে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়।

শাওন খন্দকার/অন্তরা/

সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ
নিহত অটোরিকশাচালক ‘মো. সাকিব’। ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৬) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিব। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতের পর পুলিশ তাদের জানায়, উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটখেতে এক কিশোরের মরদেহ পড়ে রয়েছে। পরে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, প্রথমে পরিত্যক্ত অবস্থায় পাওয়া অটোরিকশার সূত্র ধরে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেলও জব্দ করা হয়েছে। এসব আলামত গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আসাদ জামান/আজহার/

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউ‌নিয়নে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম খবরের কাগজকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার লুৎফর পেশায় ঝালমুড়ির দোকানি।

জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের বাড়িতে যায়। এ সময় লুৎফর তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি গেলে তার শারীরিক অবস্থা দেখে তার মায়ের জিজ্ঞাসাবাদে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব বলে দেয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করেন।

শিশু‌টির ফুফু খবরের কাগজকে বলেন, গতকাল দুপুরে ওর মা দেখে বুকের উপর ক্ষত। তারপর ক্ষতের কারণ জানতে চাইলে তখন সব বলে। এরপর রক্তক্ষরণও হয়। তখন শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাংশা মডেল থানার ওসি খবরের কাগজকে বলেন, অভিযুক্তকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটকে রেখে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আ‌সি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তিনি আরও বলেন, এটি ধর্ষণ কিনা তা এখনই বলা যাচ্ছে না। মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।

সুমন বিশ্বাস/থিওটোনিয়াস/