কবিতা: জুতা আবিষ্কার
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। ‘তোমরা শুধু বেতন লহ বাঁটি’ এখানে বাঁটি অর্থ কী?
(ক) কেড়ে নেওয়া
(খ) তুলে নেওয়া
(গ) দিয়ে দেওয়া
(ঘ) ভাগ করে নেওয়া
২২। ‘নহিলে কারো রক্ষা নাহি আর’ এ বাক্যে প্রকাশ পেয়েছে-
i. রাজার ক্রোধ
ii. রাজার শাসন
iii. রাজার চিন্তা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। ‘আমার মাটি লাগায় মোরে মাটি’ এখানে ‘আমার মাটি’ বলতে কী বোঝায়?
(ক) কেনা মাটি
(খ) পাওয়া মাটি
(গ) রাজ্যের মাটি
(ঘ) সম্পত্তি
২৪। শীঘ্র কীসের প্রতিকার করতে হবে?
(ক) রাজার খাদ্য অভাবের
(খ) রাজার বস্ত্র অভাবের
(গ) রাজ্যের দুর্নীতির
(ঘ) রাজার পায়ে মাটি
২৫। রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলো?
(ক) হবু (খ) গোবু
(গ) বৈজ্ঞানিক (ঘ) পণ্ডিত
২৬। দারুণ ত্রাসে কী বহে গাত্রে?
(ক) শীত (খ) ভয়
(গ) ঘাম (ঘ) জ্বর
২৭। কার মুখ চুন হলো?
(ক) গোবুর (খ) হবুর
(গ) রবুর (ঘ) পণ্ডিতের
২৮। পাত্রদের রাতে কী নেই?
(ক) খাওয়া (খ) ঘুম
(গ) চিন্তা (ঘ) ভয়
২৯। সবাই মিলে যুক্তি করে কী কিনল?
(ক) পানির কল (খ) চামড়া
(গ) জুতা (ঘ) ঝাঁটা
৩০। রান্নাঘরে কী চড়ে না?
(ক) রান্না (খ) হাঁড়ি
(গ) বাজার (ঘ) রাঁধুনি
৩১। পণ্ডিতের সঙ্গে মন্ত্রীর সাদৃশ্য হলো-
i. উভয়েই রাজা হবুর রাজ্যে বাস করে
ii. উভয়েই রাজার পরিষদের মানুষ
iii. উভয়েই বুদ্ধিহীন
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩২। বাড়ির মধ্যে কান্নাকাটি পড়ে যাওয়ার কারণ কী?
(ক) রাজার আদেশ পালনের উপায়ন্তর খুঁজে না পাওয়ায়
(খ) মানুষ মারা যাওয়ায়
(গ) রাজ্যে ভয়াবহ যুদ্ধ লাগায়
(ঘ) শিশু ও পুরুষদের হত্যা করায়
৩৩। কার অশ্রুজলে পাকা দাড়ি ভাসে?
(ক) রাজার
(খ) মন্ত্রীর
(গ) পাত্রদের
(ঘ) চামারের
আরো পড়ুন : জুতা আবিষ্কার কবিতার ২০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৪। ‘যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কী উপায়ে!’ এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) রাজা (খ) মন্ত্রী
(গ) সভাসদরা (ঘ) পণ্ডিত
৩৫। ‘পায়ের ধুলা পাইব কী উপায়ে!’ এখানে ‘পায়ের ধুলা’ কী অর্থ প্রকাশ করে?
(ক) আশা (খ) আশীর্বাদ
(গ) সম্পদ (ঘ) ঘৃণা
৩৬। ‘আমার মাটি লাগায় মোরে মাটি’ এখানে ‘আমার মাটি’ যে অর্থ প্রকাশ করে তা হলো-
i. রাজার রাজ্য
ii. রাজ্যের সব মাটির অধিকারী রাজা নিজে
iii. রাজ্যের সব মাটির মালিক রাজা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৭। রাজা ভেবে কী বিদায় করতে বললেন আগে?
(ক) ধুলা (খ) পানি
(গ) ফটক দুয়ার (ঘ) জলের জীব
৩৮। রাজা অনেক কী পোষার কথা বলেছেন?
(ক) পাখি
(খ) উপাধি-ধরা বৈজ্ঞানিক
(গ) মিথ্যাবাদী
(ঘ) দাস
৩৯। রাজার কথা শুনে আঁধার দেখে কে?
(ক) হবু (খ) গোবু
(গ) রবু (ঘ) চামার
৪০। যত্নভরে মন্ত্রী কী নিয়ে আসেন?
(ক) নস্যি (খ) খাদ্য
(গ) জ্ঞানী-গুণী (ঘ) বন্ধুদের
৪১। দেশ-বিদেশ থেকে মন্ত্রী কাদের আনেন?
(ক) মন্ত্রীদের
(খ) শিক্ষকদের
(গ) রাঁধুনিদের
(ঘ) যন্ত্রীদের
৪২। সবাই কীভাবে বসল?
(ক) চোখে চশমা এঁটে (খ) মুখ বন্ধ করে
(গ) কান বন্ধ করে (ঘ) লুকিয়ে
৪৩। কত পিপে নস্যি ফুরিয়ে গেল?
(ক) উনিশ (খ) একুশ
(গ) বাইশ (ঘ) তেইশ
৪৪। ধরা থেকে মাটি গেলে কী হবে না?
(ক) ঘর (খ) বৃষ্টি
(গ) শস্য (ঘ) নস্যি
উত্তর: ২১. ঘ, ২২. ক, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. খ, ৩১. ঘ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬, ঘ, ৩৭. ক, ৩৮. খ, ৩৯. খ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩. ক, ৪৪. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর