ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
খুলনায় ভালো কাজের পুরস্কার পেলেন ট্রাফিকের ৩১ সদস্য বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর কোষ ও এর গঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ১ম পত্র উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস, নিহত ৪ ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ মাঠ মহড়া বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী নালা-নর্দমা পরিষ্কার রাখা সিডিএর মূল দায়িত্ব নয়: সিডিএ চেয়ারম্যান ছায়া বৃক্ষের নীরব বিদায় কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামো উন্নয়ন প্রকল্প নীতিগত অনুমোদন নিষিদ্ধ সংগঠনের প্রচারণা, পঞ্চগড়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা পেনাল্টি মিসের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রুনো গুইমারায়েস টুয়েলভ ক্লদিংয়ে বিশেষ অফার ঢাকার খালগুলো পুনরুদ্ধার হবে কবে এইউএসটি ও জার্মানির UNU-FLORES-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উত্তাল নদী, বিচ্ছিন্ন হাতিয়ার জনজীবন সিলেট সীমান্তে জিরা, চা পাতা ও চিনিসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাককানইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন বিপৎসীমার ওপরে সাঙ্গুর পানি, বান্দরবানে বন্যা-আতঙ্ক হাতিরঝিলে বৃদ্ধের মরদেহ উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে: প্রধানমন্ত্রী উখিয়ায় মাদরাসার উপর পাহাড়ধস, কয়েকজনের মৃত্যুর শঙ্কা আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাজেকে আটকা ৬০০ পর্যটক, আশ্রয়কেন্দ্রে ৮০৪ জন জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে ৯মাসের শিশুর মৃত্যু প্রথম এআই-চালিত সাইবার হামলা

ওমানে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৩০ নারী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
ওমানে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৩০ নারী
প্রতীকী ছবি

ওমানের মাসকাট প্রদেশের মতরাহ এলাকায় একটি হোটেল থেকে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ২১ প্রবাসী নারীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ জুলাই) রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানাো হয়, মাসকাট পুলিশ কমান্ড অভিযানে অংশ নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে গত মাসেও একই অভিযোগে ওমানজুড়ে ২৩ জন মিশরীয়, ১৩ জন ইরানি, ১৪ জন পাকিস্তানি, ৪ জন থাই, ২ জন উজবেক, ২ জন মরোক্কান, ৩ জন সিরীয় ও ১ জন বাংলাদেশি প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছিলেন ।

পুলিশ জানায়, প্রবাসী চক্র দ্বারা পরিচালিত পতিতাবৃত্তি প্রতিরোধে সম্প্রতি নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

ওমানের দণ্ডবিধির ২৫নং ধারায় প্রকাশ্যে অশ্লীল কার্যকলাপ বা বক্তব্য দেওয়ার অভিযোগে ১০ দিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ১০০ থেকে ৩০০ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সূত্র: গালফ নিউজ

মেহেদী/

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

বুধবার (৮ জুলাই) লেনদেন শুরুর পর থেকেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বিশ্বের প্রধান দুটি বেঞ্চমার্ক তেলের একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছিল।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হুরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।

এ দিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হুরমুজ প্রণালী-সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

থিওটোনিয়াস/

পশ্চিমবঙ্গে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ-হত্যার আসামিকে এনকাউন্টার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
পশ্চিমবঙ্গে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ-হত্যার আসামিকে এনকাউন্টার
ছবি: সংগৃহীত

কলকাতার বারুইপুরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন ১১ বছর বয়সি কিশোরীর ধর্ষণ-হত্যা ঘটনার অন্যতম সন্দেহভাজন প্রভাস মণ্ডল।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে অপরাধ পুনর্গঠনের জন্য প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তখন তিনি পুলিশের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

বারুইপুরের একটি পুকুর থেকে বস্তার মধ্যে থেকে মেয়েটির মরদেহ উদ্ধারের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রভাস মণ্ডল তাদের মধ্যে একজন। বাকি দুজন হলো আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার। তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে সোমবার বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার মেয়েটির মরদেহ উদ্ধারের পর দক্ষিণের শহরগুলোতে সহিংস বিক্ষোভের ঢেউ ওঠে এবং ক্ষুব্ধ স্থানীয়রা রেললাইন ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গণমাধ্যমকে বলেন, ‘সহিংস বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। একজনকেও ছাড় দেওয়া হবে না। সরকার তাদের উপযুক্ত শিক্ষা দেবে।’

তিনি জানান, রাজ্যে নারীদের ওপর অত্যাচার বন্ধ করতে জেলার সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি পুলিশ মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্তকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনা এবং তদন্তের অগ্রগতি জানিয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন।

যদিও প্রাথমিক তদন্তে জানা গেছে, মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেয়েটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়ার, যেখানে অন্য দুই সন্দেহভাজন আগে থেকেই ছিল। অপরাধের পর, তারা মেয়েটিকে একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। 

ময়নাতদন্তে জানা গেছে, পুকুরে ফেলে দেওয়ার সময় সে জীবিত ছিল, কারণ তার ফুসফুসে জল পাওয়া গিয়েছিল। 

থিওটোনিয়াস/

পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ
নিখোঁজ কার্গো বিমান। ছবি: ডন

পাকিস্তানের করাচি উপকূলের অদূরে আরব সাগরের ওপর থেকে পাঁচ আরোহীসহ একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমান নিখোঁজ হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি কার্গো বিমান মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে পাকিস্তানের করাচি বন্দরের কাছে দ্রুত নিচে নামার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পাঁচজন ক্রু সদস্যসহ বিমানটি নিখোঁজ হয়।

ঘটনার পর পরই পাকিস্তান নৌবাহিনী এবং কোস্টগার্ড সাগরে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে।

উদ্বেগজনক এই ঘটনার পর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  জানিয়েছে, বিমানটিতে কতজন ক্রু বা আরোহী ছিলেন এবং এটি কী ধরনের মালামাল বহন করছিল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগ মুহূর্তে পাইলটের পক্ষ থেকে একটি বিপদের সংকেত  পাঠানো হয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে বিমানটি কোনো বড় ধরনের যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল।

তবে করাচি উপকূলের বর্তমান বৈরী আবহাওয়া এবং সাগরের উত্তাল পরিস্থিতির কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান চিহ্নিত করে নৌবাহিনীর বিশেষ জাহাজ এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাগরে কোনো ধ্বংসাবশেষ বা লাইফ-জ্যাকেট ভাসছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে রাত নেমে আসা এবং সমুদ্রের তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

বিমানটির নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ এবং এর আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: ডন

আজহার/

হুমকিতে সিরিয়া, ম্যাক্রোঁর দামেস্ক সফরকালীন হামলার নেপথ্যে কারা?

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
হুমকিতে সিরিয়া, ম্যাক্রোঁর দামেস্ক সফরকালীন হামলার নেপথ্যে কারা?
ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের পতনের দুই বছর পরও স্থিতিশীলতা ফেরেনি দেশটিতে। নতুন ও পুরোনো হুমকির মুখে দেশটির বর্তমান আহমেদ আল-শারা সরকার যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, ঠিক তখনই নতুন করে কেঁপে উঠল রাজধানী দামেস্ক।

মঙ্গলবার (৭ জুলাই) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দামেস্ক সফরের সময় এসব বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ম্যাক্রোঁই প্রথম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো নেতা, যিনি সিরিয়া সফর করছেন।

হোটেলের কাছেই বিস্ফোরণ

দামেস্কের উমাইয়া মসজিদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠকের সময় এ হামলা চালানো হয়।

জানা গেছে, ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে নিরাপত্তাবাহিনী একটি দূরনিয়ন্ত্রিত বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। এর কয়েক মিনিট পরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণটি। 

সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবারের এ হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। গত সপ্তাহেও দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হন।

হামলার নেপথ্যে কারা?

এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকদের সন্দেহ আইএসআইএল (আইএসআইএস) এর দিকে। সিরিয়া ও ইরাকে এই গোষ্ঠীর অন্তত তিন হাজার সক্রিয় জঙ্গী রয়েছে।

থিঙ্ক ট্যাঙ্ক ‘সেঞ্চুরি ইন্টারন্যাশনাল’ এর ফেলো অ্যারন লুন্ড বলেন, ‘সরকার যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণের চেষ্টা করছে, তখন রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই হামলাগুলো চরম বিপর্যয় নিয়ে আসছে।’

ত্রিভুজ চ্যালেঞ্জের মুখে আল-শারা সরকার

ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক নানার হাওয়াচের জানান, বর্তমান সরকারের সামনে প্রধানত তিনটি রয়েছে। প্রথমত; দেশের অভ্যন্তর থেকে অতর্কিত হামলা চালিয়ে নতুন শাসনব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে আইএসআইএল সেল।

দ্বিতীয়ত; সাবেক শাসক বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং ইরানের মদদপুষ্ট শিয়া মিলিশিয়ারা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি আসাদের ধনকুবের চাচাতো ভাই রামি মাখলুফ মস্কো থেকে আলাওয়াইট বন্দীদের মুক্তির দাবি জানিয়ে দামেস্ক সরকারকে হুমকি দিয়েছেন। 

তৃতীয়ত, দক্ষিণ সীমান্ত ও ড্রুজ-সংখ্যাগরিষ্ঠ সুওয়াইদা অঞ্চলে সরকারি নিয়ন্ত্রণ সবচেয়ে দুর্বল। ২০২৫ সালের জুলাইয়ে সেখানে ড্রুজ ও বেদুইনদের লড়াইয়ে ইসরায়েল ড্রুজদের পক্ষে সামরিক হস্তক্ষেপ করায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

সবচেয়ে বড় হুমকি ‘ভেতর’ থেকেই

বিশ্লেষকরা সতর্ক করে বলেন, আল-শারার জন্য সবচেয়ে বড় পরীক্ষা আসতে পারে তার সাবেক সহযোগী ও রক্ষণশীল গোষ্ঠীগুলোর কাছ থেকে। আসাদকে হঠাতে আল-শারা কট্টরপন্থি 'হায়াত তাহরির আল-শাম'সহ (এইচটিএস) বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ওপর নির্ভর করেছিলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করায় বিদেশি বিনিয়োগের পথ সুগম হলেও, তা আল-শারার কট্টরপন্থি সমর্থকদের ক্ষুব্ধ করেছে।

নিউ লাইনস ইনস্টিটিউটের ক্যারোলিন রোজ জানান, আল-শারা যদি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মধ্যপন্থি নীতি অবলম্বন করেন, তবে তার মূল সমর্থক গোষ্ঠী এবং সাবেক এইচটিএস চক্রের ভেতরে থাকা অংশটিই বর্তমান প্রশাসনের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ গড়ে তুলতে পারে।

এ ছাড়াও ১৪ বছরের গৃহযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও উচ্চ বেকারত্বের বাজারে এই অভ্যন্তরীণ ফাটল সিরিয়াকে নতুন কোনো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

থিওটোনিয়াস/

ইরানে নতুন করে হামলা জরুরি ছিল: ন্যাটোপ্রধান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
ইরানে নতুন করে হামলা জরুরি ছিল: ন্যাটোপ্রধান
ছবি: সংগৃহীত

ইরানের ওপর নতুন হামলা একান্তই জরুরি ছিল, বলেছেন ন্যাটোপ্রধান মার্ক রুটে।

ন্যাটো মহাসচিবের বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ছিল একান্তই জরুরি।’ 

রুটে সাংবাদিকদের বলেন, ‘যখন যুদ্ধবিরতি থাকে এবং ইরান মূলত সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তখন আমি মনে করি যুক্তরাষ্ট্রের জোরালো প্রতিক্রিয়া দেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আজহার/