ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
স্পেন জাতীয় ফুটবল দলকে কেন বলা হয় ‘লা রোজা’? ম্যাচ বিরতিতে বারবার কুলকুচি কেন করেন ফুটবলাররা? জাহিদ হাসানের ‘পথহারা মন’ ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়? ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা জয়পুরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না? বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা দেওয়ানগঞ্জে নদীভাঙন কবলিত পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে ফ্ল্যাটে অচেতন হয়ে নিঃসঙ্গ ব্যক্তির মৃত্যু জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারে আইএমএফ সম্মত হয়েছে: অর্থমন্ত্রী লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃচুক্তি হবে না: নৌপরিবহনমন্ত্রী ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিকা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটির রোল মডেল হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অতিবৃষ্টি ও বন্যা কেন আসে? ‘আসুন চেষ্টা করি যেখানে-সেখানে আবর্জনা না ফেলতে’ ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন? শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে পানি নামলেও কমেনি দুর্ভোগ মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০

ছাত্রদের নতুন দল: অস্বস্তি নিয়েই আত্মপ্রকাশ হচ্ছে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
ছাত্রদের নতুন দল: অস্বস্তি নিয়েই আত্মপ্রকাশ হচ্ছে

নতুন দল গঠনের আগেই অস্বস্তি তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটিতে। সদস্যসচিব পদ নিয়ে মূলত মতবিরোধ তৈরি হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্যের মধ্যে। এ নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। নতুন দলের কেন্দ্রীয় কমিটির আকার হতে পারে ২০০ জনের। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে ৭৫ জনের নাম। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে সভা হলেও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

নাগরিক কমিটির নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদিব খবরের কাগজকে বলেন, নতুন দল গঠনে বিভিন্ন কোরামের লোকজন রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, সাংবাদিকসহ আন্দোলনে অংশ নেওয়া লোকজন রয়েছেন। সবার সম্মিলিত সিদ্ধান্তে আহ্বায়ক কমিটি গঠিত হবে। কমিটির আকার ২০০ বা ৩০০ জন হতে পারে। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপরই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্যে দল গঠনের সিদ্ধান্ত নেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। উপদেষ্টা পরিষদে যোগ দিয়ে নাহিদ ইসলাম নিজের সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির বিলুপ্তি ঘোষণা করেন। অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্য ধরে রাখার লক্ষ্য নিয়ে গঠন করা হয় লিয়াজোঁ কমিটি। পরে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। এই ব্যানারে ডান ও বামপন্থি অনেকেই যোগ দেন, যারা একটি নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কাজ শুরু করেন। এ নিয়ে তারা জনগণের কাছ থেকে মতামত গ্রহণ করেন। এখন চলছে গঠনতন্ত্র-ঘোষণাপত্র তৈরির কাজ। 

তবে দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। আন্দোলনের মুখ হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক রাখার পক্ষে একমত সবাই। তবে সদস্যসচিব পদ নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। এই পদে বর্তমান নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদের পক্ষে-বিপক্ষে নানা মতামত উঠে আসছে। এ নিয়ে করা হচ্ছে জরিপও। গত শনিবার রাত থেকেই আখতার হোসেনকে মাইনাস করা হচ্ছে বলে ফেসবুকে সরব হন তার অনুসারীরা। আবার আন্দোলনে ভূমিকা এবং সাংগঠনিকভাবে অংশগ্রহণ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আলী আহসান জোনায়েদের পক্ষে তার অনুসারীরা।

যদিও এ নিয়ে নাগরিক কমিটির কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। তবে সংগঠনটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের সদস্যসচিব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকালের সভায় আনুষ্ঠানিকভাবে এ নিয়ে আলোচনাও করা হয়নি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট করার বিষয়টি নিয়ে সমালোচনা করা হয়। 

জানা যায়, আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস নিয়ে অনশন করে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে তিনি ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এরপর আলাদা হয়ে গঠন করেন গণতান্ত্রিক ছাত্রশক্তি, যার আহ্বায়ক ছিলেন তিনি। জুলাই আন্দোলন চলাকালে টিএসসি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাবেক শিবিরের নেতা-কর্মীদের অভিমত, নতুন দলের প্রধান হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন হলে এটা গণতান্ত্রিক ছাত্রশক্তির কমিটি হবে। কারণ তারা দুজনই সংগঠনটির আহ্বায়ক ও সদস্যসচিব ছিলেন। ১৭ জুলাইয়ের পর ক্যাম্পাস বন্ধ হলে যাত্রাবাড়ী, চানখাঁরপুলে আন্দোলন পরিচালনায় শিবিরের আলী আহসান জোনায়েদ ভূমিকা রাখেন। এ ছাড়া সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া হলে পরবর্তী সময়ে আন্দোলনের কর্মসূচি নির্ধারণে ঢাবি শিবিরের নেতা-কর্মীরা ভূমিকা রাখেন। এসব বিবেচনায় সদস্যসচিব পদে তারা নিজেদের কাউকে চাইছেন বলে জানা গেছে।

এদিকে নাগরিক কমিটিতে যুক্ত আছেন বামপন্থি ছাত্রসংগঠনের সাবেক নেতা-কর্মীরাও। তারা নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। অনেকে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে নেতৃত্বে রাখার পক্ষে। এছাড়া নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদকে শীর্ষ পদগুলোতে রাখার কথা বলছেন অনেকেই।

তবে সদস্যসচিব নিয়ে মতবিরোধ নিরসন না হলে তাদের মধ্যে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বর্তমানে নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ১৮৮ জন। গতকালের সভায় উপস্থিত ছিলেন ১১০ জনের মতো। অনুপস্থিত থাকা নেতারা আগামী ২২ ফেব্রুয়ারি আলাদাভাবে একটা সভা করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। ব্যাপক মতবিরোধ হলে তারা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন বলে জানা গেছে।

নতুন দল গঠন নিয়ে শুরুতেই এ ধরনের মতবিরোধে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন অন্য রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।

সংবিধান সংশোধন-সংস্কার: মুখোমুখি সরকারি ও বিরোধী দল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
সংবিধান সংশোধন-সংস্কার: মুখোমুখি সরকারি ও বিরোধী দল
খবরের কাগজ ইনফোগ্রাফ

সংবিধান ‘সংশোধন’ নাকি ‘সংস্কার’–এই প্রশ্নকে কেন্দ্র করে সরকার ও বিরোধী জোটের মধ্যে চলমান রাজনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি, বরং ‘ক্ষত’ গভীরতর হয়েছে।

জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকার ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তুতি নিয়েছে। সংসদে বিরোধী দলের কাছেও এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য নাম চাওয়া হয়েছে। কিন্তু প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট শুরু থেকেই এ ধরনের কমিটির বিরোধিতা করেছে। দলগুলো ঘোষণা করেছে, এই কমিটিতে কোনো প্রতিনিধি দেওয়া হবে না। বারবার সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও আগের ঘোষণায় অনড় বিরোধীদলীয় জোট। তাদের দাবি, গণভোটে জনগণ সংবিধান সংশোধনের নয়, বরং মৌলিক সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই সংবিধান সংশোধন কমিটি নয়, আগে গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। 

সরকার ও বিরোধী জোটের এমন মৌলিক মতপার্থক্যের কারণে প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটি গঠন প্রক্রিয়ায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও চলমান বাজেট অধিবেশন শেষ পর্যায়ে পৌঁছালেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সংবিধান বিশ্লেষকদের মতে, সংবিধান সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়ে সর্বদলীয় ঐকমত্যই সবচেয়ে গ্রহণযোগ্য পথ। এ ছাড়া সমঝোতা না হলে শুধু কমিটি গঠন নিয়ে বিতর্ক নয়, জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়নও দীর্ঘসূত্রতায় পড়ার আশঙ্কা রয়েছে। 

সংসদীয় কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধির আওতায় ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই কমিটির দায়িত্ব নির্ধারণ করা হয়েছে–জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলের খসড়া প্রস্তুত করে সংসদে সুপারিশ পাঠানো। গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই কমিটি গঠনের ঘোষণা দেন। তিনি জানান, সরকারি দলের সাতজন সদস্য নির্ধারণ করা হয়েছে। বাকি সদস্যদের মধ্যে বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্য এবং অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে নাম চাওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা।

কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি খবরের কাগজকে বলেন, ‘কমিটি গঠনের সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। সংসদে প্রতিনিধিত্বের অনুপাত বিবেচনায় রেখে কমিটিতে সব ধারার রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। বিরোধী দলগুলোর কাছ থেকে প্রতিনিধি তালিকা পেলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবে।

সরকারের অবস্থান: সংশোধনই সাংবিধানিক পথ

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট–সনদের সাংবিধানিক বিষয়গুলো সংসদের মাধ্যমে সংশোধনের বিকল্প নেই। গত ১ এপ্রিল সর্বদলীয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, সরকার সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধনের কাজ করতে চায়। সে লক্ষ্যেই বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ, যে কমিটিতে বিরোধী দলগুলোর প্রতিনিধিরা থাকবেন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনিও একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘সংস্কার যা হওয়ার হয়েছে, এখন হবে সংবিধান সংশোধন।’ তার মতে, জুলাই সনদের সুপারিশগুলোকে সাংবিধানিক রূপ দিতে সংসদীয় সংশোধন ছাড়া অন্য কোনো কার্যকর পথ নেই। তিনি এখনো আশাবাদী, বিরোধী দলগুলো শেষ পর্যন্ত প্রতিনিধি দেবে, আলোচনায় অংশ নেবে এবং ঐকমত্যের ভিত্তিতেই পুরো প্রক্রিয়া এগোবে।

সংস্কার পরিষদের দাবিতে অনড় বিরোধী জোট

সরকারের এই উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধন একটি নিয়মিত সংসদীয় প্রক্রিয়া হলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। কারণ জনগণ গণভোটে সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই গণরায় উপেক্ষা করে কেবল সংশোধনের উদ্যোগ গ্রহণ জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, সরকার যদি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে বিষয়টির ফয়সালা রাজপথেই হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, সংবিধান সংশোধন কমিটিতে জামায়াত কোনো প্রতিনিধি দেবে না।

জামায়াতের অবস্থানের সঙ্গে এ বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার খবরের কাগজকে বলেছেন, ‘গণভোটের রায় অনুযায়ী সরকারের প্রথম দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পালন না করে যদি সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়, তাহলে সেখানে এনসিপির কোনো প্রতিনিধি থাকবে না। আমরা চাই গণভোটের রায়ের বাস্তবায়ন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় আমরা অংশ নেব না।’

সংসদে বিতর্ক, কিন্তু সমাধান অধরাই

মার্চের শেষ সপ্তাহে সংবিধান সংশোধন ও সংস্কার নিয়ে সংসদে দীর্ঘ বিতর্ক হয়। সরকার বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাব দিলেও বিরোধী দল সংস্কার পরিষদ গঠন এবং আলোচনায় সমান প্রতিনিধিত্বের দাবি তোলে। পরে এ ইস্যুতে বিরোধী দল ওয়াকআউটও করে। এরপর সরকার কমিটি গঠনের আনুষ্ঠানিক উদ্যোগ নিলেও বিরোধী দলগুলোর প্রতিনিধি না পাওয়ায় তা আর এগোয়নি। চলমান বাজেট অধিবেশনের শেষ পর্যায়েও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

সংবিধান বিশ্লেষকদের মতে, বর্তমান বিরোধের কেন্দ্রবিন্দু শুধু শব্দগত নয়; বরং গণভোটের রায়ের ব্যাখ্যা ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। আসলে সংবিধানের যেকোনো মৌলিক বিষয় পরিবর্তন বা সংশোধনে সর্বসম্মত রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা খুব কঠিন হবে। আর সে কারণে রাজনৈতিক সংলাপ ও সমঝোতা ছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রভাব খাটিয়ে সংবিধান সংশোধন-সংস্কার বিতর্কের দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, সংবিধান সংশোধন নাকি সংস্কার–এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি রাজনৈতিকভাবেই হতে হবে এবং সেই সিদ্ধান্তের সবচেয়ে উপযুক্ত জায়গা সংসদ। খবরের কাগজকে তিনি বলেন, সাম্প্রতিক এক রায়ে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহালের প্রশ্নে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত না দিয়ে আদালত বিষয়টিকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে সংসদের ওপর ছেড়ে দিয়েছেন। ফলে সংবিধান সংশোধনের প্রশ্নেও সংসদীয় আলোচনাই সবচেয়ে গ্রহণযোগ্য পথ।

জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, বর্তমান সংবিধানের অধীনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের সাংবিধানিক সুযোগ সরকারের রয়েছে। তবে সংবিধানের মতো মৌলিক বিষয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ঐকমত্যে পৌঁছানোই হবে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান। রাজনীতিতে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। কিন্তু আলোচনার মাধ্যমে সেই দূরত্ব কমানোর চেষ্টা করতে হবে। বিরোধী দল প্রতিনিধি না দিলে সরকার সাংবিধানিকভাবে এগোতে পারলেও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। 

ফলে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক সমঝোতা না হলে সরকারের প্রস্তাবিত ১৭ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন, সংবিধান সংশোধনী বিল প্রণয়ন এবং জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন–পুরো প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পাশাপাশি অনিশ্চয়তায় পড়তে পারে।

প্রকৌশলীর কাজে চিকিৎসক, লক্ষ্যের নেই অগ্রগতি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
প্রকৌশলীর কাজে চিকিৎসক, লক্ষ্যের নেই অগ্রগতি
পরিকল্পনা মন্ত্রণালয়

২০১৯ সালে কাজ শুরু হয়েছে। তিনবারে চার বছর সময় বাড়ানো হয়েছে, যার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুনে শেষ হয়েছে। কিন্তু এ পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩১ শতাংশ, যা সন্তোষজনক না। আট বিভাগীয় শহরে অবকাঠামো (বিল্ডিং) নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এক টাকারও কোনো যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনা হয়নি। এখন আবার দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। খরচও বাড়ছে ১ হাজার ৩০ কোটি টাকা। ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) করার পরও প্রকল্পের এ দশা।

ভবন নির্মাণকাজে নেই কোনো প্রকৌশলী। প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে প্রকৌশলী নিয়োগ করার কথা থাকলেও সেখানে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এটা হচ্ছে ‘আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন’ প্রকল্পের বাস্তব চিত্র।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর। জানা গেছে, দেশে প্রতিবছরে প্রায় দেড় লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। মারা যান এক লাখের বেশি। অথচ রাজধানীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ছাড়া সরকারি-বেসরকারি পর্যায়ে কোনো বিশেষায়িত ক্যানসার সেবাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বাধ্য হয়ে অনেকেই বিদেশে যাচ্ছেন, হচ্ছেন নিঃস্ব। এই অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করতে এবং ঢাকায় ক্যানসার, কিডনি ও হৃদরোগীদের চাপ এড়াতে প্রতিটি বিভাগীয় শহরে এই প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নেয় সরকার। 

প্রকল্পের লক্ষ্য সারা দেশের ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত বিশাল জনগোষ্ঠীকে উন্নত চিকিৎসাসেবার আওতায় আনা ও বিদেশনির্ভরতা বন্ধ করা। এ জন্য ২০১৯ সালের ১৪ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এর খরচ ধরা হয়েছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা। তিন বছরে অর্থাৎ ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনে এটি বাস্তবায়ন করার জন্য অনুমোদন দেওয়া হয়। এরপর তিনবার সময় বাড়ানো হয়। খরচও বেড়ে ঠেকেছে ৩ হাজার ৪৩৩ কোটি টাকায়। 

প্রকল্পের প্রধান খরচ ধরা হয় ঢাকাসহ আট বিভাগীয় শহরে প্রায় দুই লাখ বর্গমিটার ভবন নির্মাণে। এতে খরচ ধরা হয় ১ হাজার ৮৭৬ কোটি টাকা, যা মোট খরচের ৫৫ শতাংশ। সাতটি বিভাগীয় শহরে ১৫ তলা করে নির্মাণ করা হবে সাতটি ভবন এবং ঢাকা বিভাগের উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পাশে ভবন নির্মাণ করা হবে ১২ তলা। এসব বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রের জন্য ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি কেনার কথা ২৩ হাজার ৮টি। তাতে খরচ ধরা হয়েছে ৮৫৩ কোটি টাকা, যা মোট খরচের ২৫ শতাংশ। ১৬৯ কোটি টাকায় কিডনি চিকিৎসার যন্ত্রপাতি কেনার কথা ১৪ হাজার ৯৬৭টি। হৃদরোগের চিকিৎসার জন্য ৩৬৯ কোটি টাকায় ২১ হাজার ৪৫৪টি যন্ত্রপাতি কেনার কথা। 

৩ বছরের কাজ ৯ বছরে

আইএমইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৭৩টি প্যাকেজের ক্রয় পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পূর্তকাজ ১২০টি, পণ্য কেনা ৫৫টি ও সেবা ক্রয় ৩টি। অবকাঠামো নির্মাণের কাজটি করছে গণপূর্ত অধিদপ্তর। কিন্তু বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দুই সংস্থার মধ্যে নেই কোনো সমন্বয়। ফলে কাজে কোনো গতি আসেনি। নির্ধারিত তিন বছরের পর চার বছর সময় বাড়ানো হয়েছে, যার মেয়াদ গত জুনে শেষ হয়েছে। কিন্তু এ পর্যন্ত অগ্রগতি হয়েছে ৩১ শতাংশ। টাকা খরচ হয়েছে ১ হাজার ৫৮ কোটি টাকা। বাকি কাজ শেষ করার জন্য দুই বছর সময় (২০২৮ সালের জুন পর্যন্ত) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। খরচও বাড়ছে ১ হাজার ৩০ কোটি টাকা। এ পর্যন্ত ঢাকা বিভাগের কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের অগ্রগতি হয়েছে ৫৯ শতাংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ শতাংশ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ শতাংশ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাজ ৩৩ শতাংশ, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অগ্রগতি ৬৩ শতাংশ, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্রগতি ৭৫ শতাংশ, রংপুর মেডিকেল হাসপাতালের ৪৯ শতাংশ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের অগ্রগতি হয়েছে ২৪ শতাংশ। 

অবকাঠামো নির্মাণকাজে নেই কোনো প্রকৌশলী

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ দেখভাল করতে তিন মাস পরপর প্রকল্প মূল্যায়ন কমিটি (পিআইসি) ও প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি) করার নিয়ম রয়েছে। কিন্তু দীর্ঘ ৮৪ মাসে প্রকল্প সংশোধনের আগে মাত্র তিনটি পিআইসি ও ১১টি পিএসসি সভা হয়েছে। ৫০ কোটি টাকার বেশি প্রকল্পের জন্য পূর্ণকালীন অভিজ্ঞ ও যোগ্য প্রকৌশলীকে পিডি হিসেবে নিয়োগের বিধান থাকলেও প্রথম প্রকল্প পরিচালক ছিলেন একজন চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম মুছা আল মানসুর। দ্বিতীয় জন ছিলেন সহযোগী অধ্যাপক ডা. খান মোহাম্মদ আরিফ ও তৃতীয় জন সহকারী অধ্যাপক ডা. এস এম মাসুদ আলম। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে পিডির দায়িত্বে আছেন ডা. মো. তৌফিক হাসান ফিরোজ। প্রকল্পটির প্রধান অঙ্গ হচ্ছে অবকাঠামো নির্মাণকাজ। কিন্তু উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন থেকে শুরু করে সিভিল কাজের বিভিন্ন ধাপে কারিগরি ত্রুটি, নকশার জটিলতা, কাজের মান নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার মতো কোনো প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়নি। পিডিসহ মোট ১৫ জন কাজ করলেও প্রকল্প অফিস কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারেনি। ঠিকাদার ও গণপূর্ত বিভাগের সঙ্গে বসে কারিগরি বিষয় বুঝে নেওয়ার মতো দক্ষ জনবলও প্রকল্প অফিসে নেই। এটি সার্বিক প্রকল্প বাস্তবায়ন নীতির পরিপন্থি।

বিভাগীয় শহরগুলোতে ক্যানসার, কিডনি ও হৃদরোগ মেডিকেল সেন্টার স্থাপন করা হলে আধুনিক যন্ত্রপাতিতে রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষায়িত চিকিৎসায় নতুন করে উন্নতি হবে। অর্থনৈতিকভাবে লাভবান হবেন জনগণ। বিদেশে যাওয়ার প্রবণতা কমবে। তার পরও গণপূর্ত ও স্বাস্থ্য অধিদপ্তরের টানাপোড়েন প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্র কেনার কাজ এখনো শুরু হয়নি। তাই প্রকল্পের ভবন নির্মাণ শেষ হলেও হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও দীর্ঘ সময় লাগতে পারে। চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বিলম্ব হলে হাসপাতালগুলো সময়মতো কার্যক্রম শুরু করা কঠিন হয়ে পড়বে। তাই বাস্তবধর্মী কর্মপরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। 

ব্যয়বহুল নির্মাণসামগ্রী কেনায় প্রশ্ন

ভবনের ডিজাইন আকর্ষণীয় হলেও প্রতিটি ফ্লোরে বাড়তি রড দেখা গেছে। তা কাটা হয়নি। ঢালাইয়ে জয়েন্ট, ফিনিশিং ভালো হয়নি। এটা গুরুত্বপূর্ণ সমস্যা। কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ করা হচ্ছে। ব্যয়বহুল গ্রানাইট পাথর, অলংকারধর্মী ফলস ওয়াল এবং বাইরের দেয়ালে ফলস ব্রিক টাইলস ব্যবহারের যৌক্তিকতা কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে নির্মাণসামগ্রীর মান, কিউরিং, গ্রেডেশন এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণে কিছু কারিগরি দুর্বলতা রয়েছে। সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। 

সার্বিক ব্যাপারে প্রকল্প পরিচালক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ খবরের কাগজকে বলেন, ‘প্রথমে আট বিভাগীয় শহরে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প ছিল। ২০১৯ সালে কাজ শুরু হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকল্প সংশাধন করে ২০২৩ সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর কিডনি ও হৃদরোগের চিকিৎসার জন্য কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলে ২০২৪ সালের ২৮ মার্চ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়। সময় বাড়ানো হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। এ সময় খরচ বাড়িয়ে ধরা হয় ৩ হাজার ৪৩৩ কোটি টাকা। এরপর ২০২৫ সালের ১৭ জুলাই তৃতীয়বারের মতো সংশোধন করে সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এ পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৩১ শতাংশ। বাকি কাজ শেষ করার জন্য আরও দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৩০ শতাংশ খরচ বাড়ানো হচ্ছে। এখনো লিফটসহ কোনো যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনা হয়নি। এসব কিনতে অনেক টাকা লাগবে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে কেনা যাচ্ছে না। করোনা, জমি অধিগ্রহণ, প্রকল্প সংশোধন ও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কাজের গতি কম হয়েছে।’ 

এক প্রশ্নের উত্তরে এই সহযোগী অধ্যাপক বলেন, ‘এর আগে তিনজন ডাক্তার পিডি ছিলেন। আমি চতুর্থ পিডি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। পরিকল্পনায় কোনো ভুল ছিল না। সময়ের চাহিদায় কিডনি ও হৃদরোগ কেন্দ্র নির্মাণ যোগ করা হয়েছে।’

অন্য এক প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, ‘আমি ডাক্তার হলেও সব কাজ বুঝে নিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। নিজে নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করছি। কোনো সমস্যা হচ্ছে কি না, তা দেখার জন্যই আইএমইডিকে নিবিড় পরিবীক্ষণ রিপোর্ট করতে বলা হয়েছে। কোনো ভুলত্রুটি পেলে তা সংশোধন করা হচ্ছে।’ 

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, ‘এ ধরনের প্রকল্পের বড় সমস্যা হলো ঠিকমতো ফিজিবিলিটি স্টাডি না হওয়া। কাজের মধ্যে সমন্বয় না থাকা। অর্থের ঘাটতি থাকলেও দেদার খরচ করা হয়। ঠিকমতো পিডি নিয়োগ না হওয়ায় বাস্তবায়নে সমস্যা হচ্ছে। জনগণের করের টাকার অপচয় হচ্ছে, যা অর্থনীতির জন্য কোনোভাবেই কাম্য নয়। তাই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানো ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাহলে অর্থের অপচয় রোধ হবে।’

কচুয়া-বেতাগী সেতু: নকশা জটিলতায় অপচয় শতকোটি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
কচুয়া-বেতাগী সেতু: নকশা জটিলতায় অপচয় শতকোটি
ছবি: সংগৃহীত

নকশা জটিলতায় নির্মাণকাজ শুরু হওয়ার চার বছরের মধ্যে বড় ধরনের জটিলতায় পড়েছে কচুয়া-বেতাগী সেতু প্রকল্প কর্তৃপক্ষ। সম্ভাব্যতা যাচাইয়ের তথ্যের সঙ্গে মিলছে না বাস্তবতা। তাই একাধিকবার নকশা পরিবর্তন করা হয়েছে। বেড়েছে সময় ও ব্যয়, যা প্রকল্পের ভৌত অগ্রগতিকে ধীর করে দিয়েছে। পরিবহন অডিটের তথ্য বলছে, যথাযথ সম্ভাব্যতা যাচাই না করার কারণে সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ ৯৯ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৪০৭ টাকা।
 
১ হাজার ৪২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালে। এ বছরের মে মাস পর্যন্ত এই প্রকল্পের ভৌত অগ্রগতির হার মাত্র ২৬ দশমিক ৩৪ শতাংশ। 

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে প্রাথমিক সমীক্ষার তথ্য বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলছে না। তাই সেতু কতটা দুর্যোগ সহনশীল সেই স্থায়িত্ব পুনরায় নিরীক্ষা করতে হচ্ছে। নদীর গতিপথ এবং মাটির গুণাগুণ পরিবর্তনের কারণে প্রকল্পের নকশায় আবারও পরিবর্তন আনতে হচ্ছে। এর ফলে বাড়ছে খরচ।

নতুন মূল নকশা পাস হয়নি

এই প্রকল্পের মূল বাধা বা বড় চিন্তার কারণ হলো মূল সেতুর নতুন নকশা এখনো পাস হয়নি। এ পর্যায়ে নকশা চূড়ান্ত না হওয়ায় সেতুর কাজ (সুপার স্ট্রাকচার) এক চুলও এগোতে পারছে না। সড়ক তৈরির একদম প্রাথমিক পর্যায়ের মাটি ভরাট থেকে শুরু করে ওপরের পিচ ঢালাই পর্যন্ত কোনো কাজই শুরু করা যায়নি। ফলে সংযোগ সড়কটির কোনো অস্তিত্বই এখনো তৈরি হয়নি। নদীর পাড় বাঁধানোর জন্য যে ১ হাজার মিটার দীর্ঘ বাঁধ তৈরির কথা ছিল, সেটিও থেমে আছে। টোল সংগ্রহের জন্য যে অবকাঠামো তৈরির কথা ছিল, সেটির কাজও শুরু হয়নি।

প্রকল্পের ওয়ার্কিং পাইলের অগ্রগতি ৬৯ দশমিক ২৩ শতাংশ এবং পাইল ক্যাপের কাজ ৬২ দশমিক ৫ শতাংশে আটকে আছে। সাব-স্ট্রাকচার পর্যায়ের এই ধীরগতির কারণে সুপার-স্ট্রাকচারের কাজ শুরু করতে দেরি হচ্ছে।

পটুয়াখালী প্রান্তে সেতুর যে মূল ভিত্তি বা ‘পাইল ক্যাপ’ (যার ওপর সেতুর পুরো ভার থাকে) তৈরি হওয়ার কথা ছিল, তার অর্ধেক কাজ এখনো বাকি। এ ছাড়া সেতুর দুই প্রান্তের দেয়ালের কাজও এখনো শেষ হয়নি।

প্রকল্প পরিচালক মো. তোফাজ্জল হোসেনও এই দায় স্বীকার করেছেন। তিনি জানান, ঠিকাদারের নকশা প্রণয়ন ও জমা দিতে দেরি হওয়ার কারণেই মূল কাজে বিলম্ব ঘটছে। কাজের গতি বজায় রাখতে ভায়াডাক্ট অংশের নকশা অনুমোদন দিয়ে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এখন মূল সেতুর নকশা দ্রুত অনুমোদনের জন্য দপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মূল সেতু ও সংযোগ অবকাঠামোর কাজ শুরু না হওয়ায় প্রকল্পের গতি অত্যন্ত ধীর। তাই মূল সেতুর নকশা দ্রুত চূড়ান্ত করা, সাব-স্ট্রাকচার কাজের গতি বাড়ানো এবং সুপার স্ট্রাকচারের কাজ শুরু করতে সমন্বিত কারিগরি ও ব্যবস্থাপনাগত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

এই সেতু প্রকল্পের নকশা মূল্যায়ন ও নির্মাণ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া চলছে। এই প্রকল্পের জন্য জমা দেওয়া কারিগরি প্রস্তাবগুলো মূল্যায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাত সদস্যের একটি কমিটি। প্রকল্প অফিস জানিয়েছে, তাদের মূল্যায়নে তিনটি কনসোর্টিয়াম এগিয়ে রয়েছে। এগুলো হলো কুনহোয়া (কোরিয়া) ও ইন্টারকন্টিনেন্টাল (ভারত) জোট; রেন্ডেল লিমিটেড (যুক্তরাজ্য) ও দেশীয় জোট; এইউকম (হংকং) ও বিসিএল অ্যাসোসিয়েটস। তাদের মধ্যে যেকোনো একটি কনসোর্টিয়ামের কাছে এখন মূল দায়িত্ব অর্পণ করা হবে। 

বাজেট বাস্তবায়নে মন্থরতা 

সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৪২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি হয়েছে ১৮৩ কোটি টাকা। প্রকল্পের আর্থিক ও ভৌত অগ্রগতির পর্যালোচনায় দেখা যায়, রাজস্ব খাতে ৬০ কোটি টাকার বিপরীতে ব্যয় হয়েছে ১২ কোটি টাকা। এই খাতে বেতন-ভাতা ও অফিস ভাড়ার মতো নিয়মিত খরচে অগ্রগতি থাকলেও বৈদেশিক প্রশিক্ষণ, নিরাপত্তা সেবা ও অডিও-ভিডিও নির্মাণের মতো খাতে এখন পর্যন্ত কোনো ব্যয়ই হয়নি।

অন্যদিকে মূলধন খাতে ৯৫১ কোটি টাকার বিপরীতে ব্যয় হয়েছে ১৭১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৭ দশমিক ৯৯ শতাংশ। এটি প্রকল্পের মূল কাজের ধীরগতির একটি স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেতু (ভায়াডাক্টসহ) খাতে মোট ব্যয়ের প্রায় ৭২ দশমিক ২৪ শতাংশ সংস্থান থাকলেও এর অগ্রগতি মাত্র ১০ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া সংযোগ সড়ক ও অন্য নির্মাণকাজের কোনো অগ্রগতিই হয়নি। নদী শাসন কাজের অগ্রগতিও সন্তোষজনক নয়, যা দাঁড়িয়েছে মাত্র ২৬ শতাংশ।
 
তবে প্রকল্পের একটি ইতিবাচক দিক হলো ভূমি অধিগ্রহণ খাত। এই খাতে প্রায় শতভাগ অগ্রগতি অর্জিত হয়েছে। এ ছাড়া প্রকল্পের নকশা পরিবর্তন ও শ্রমসংক্রান্ত জরুরি তহবিল থেকে এখন পর্যন্ত কোনো অর্থ ব্যয় হয়নি।

এর আগে প্রকল্পের এডিবি বরাদ্দের চিত্র পর্যালোচনায় দেখা যায়, মোট ৩৯০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ২৩৮ কোটি টাকা অর্থছাড় হয়েছে, যার মধ্যে ব্যয় হয়েছে ২০৬ কোটি টাকা। প্রকল্প শুরুর প্রারম্ভিক পর্যায়ে (২০১৯-২০) কোনো বরাদ্দ ও ব্যয় না থাকায় কার্যক্রম শুরুতেই বাধার সম্মুখীন হয়েছিল। চলতি বছরের মে মাস পর্যন্ত প্রকল্পের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দের বিপরীতে ৩৬ দশমিক ৭৯ শতাংশ অর্থ ছাড় হয়েছে এবং ৩৬ দশমিক ৪৫ শতাংশ অর্থ ব্যয় হয়েছে।

১১৫ কোটি টাকার আর্থিক অনিয়ম

২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে নানা অনিয়মে এই প্রকল্পে ১১৫ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে পরিবহন অডিটের প্রতিবেদনে।

২০২২-২৩ অর্থবছরে প্রাক্কলন ছাড়াই অগ্রিম ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ১১ কোটিরও বেশি টাকা অনিয়মিত ব্যয়ের তথ্য উঠে এসেছে অডিট প্রতিবেদনে। সেই অর্থবছরে পরিবহন অডিটে ধরা পড়ে আরও বড় অনিয়ম। যথাযথ সম্ভাব্যতা যাচাই না করার কারণে সরকারের আর্থিক ক্ষতি হয় ৯৯ কোটি ২৬ লাখ টাকা। প্রকল্পের বাজেট থেকে পরামর্শককে কিছু টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু আয়কর কাটার সময় ভুলবশত নিয়মের চেয়ে বেশি টাকা কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এতে সরকারের ৪ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে ২০২৩-২৪ অর্থবছরে। সেই টাকার হিসাব মেলাতে গিয়ে প্রকল্প কর্মকর্তারা আরেক বিপত্তি বাধিয়েছেন। ঠিকাদারের দায়বদ্ধতা ছিল তার বিল থেকে ভ্যাট ও আয়কর প্রদান করা। কিন্তু কর্তৃপক্ষ ঠিকাদারকে পুরো টাকা দিয়ে দেওয়ায় পরে সরকারি কোষাগারে সেই ভ্যাট ও আয়কর আবারও প্রকল্পের টাকা থেকে শোধ করতে হয়েছে। এতে করে প্রকল্পের বাজেটের ১৯ লাখ টাকা গচ্চা গেছে। ওই অর্থবছরে ভূমি অধিগ্রহণসংক্রান্ত মামলায় ৩ কোটি ৪৯ লাখ টাকা অনিয়মিতভাবে পরিশোধ করা হয়েছে। 

সেতু নির্মাণের একটি প্যাকেজে দুটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ২০২১ সালের জুনে চুক্তি হলেও মূল ঠিকাদারের সঙ্গে চুক্তি হয় ২০২২ সালের মার্চে। এই ৯ মাসের ব্যবধানে কোনো নির্মাণকাজ হয়নি। তা সত্ত্বেও পরামর্শক প্রতিষ্ঠান দুটি বিলের মাধ্যমে প্রায় ৩৮ কোটি টাকার বেশি অর্থ গ্রহণ করেছে বলে অনুসন্ধানে জানা গেছে। এ সময় পরামর্শক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়া ও প্রশাসনিক কাজে যুক্ত হলেও নির্মাণকাজে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। 

আইএমএফের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে ঋণচুক্তি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
আইএমএফের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে ঋণচুক্তি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছেন। আগামীকাল রবিবার তারা আসতে পারেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের  কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদল বৈঠকে বসবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারে আইএমএফ প্রতিনিধিদল রবিবার (আগামীকাল) থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সূচি অনুযায়ী সফরের প্রথম দিন তারা অর্থ বিভাগের সঙ্গে দুই দফা বৈঠক করবে। প্রথম বৈঠকে সরকারের নতুন ঋণ চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

একই সঙ্গে নতুন বাজেট, রাজস্ব ঘাটতি, রাজস্ব নীতি, রাজস্ব সংস্কার, মধ্যমেয়াদি বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা আছে। দ্বিতীয় বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি, নতুন জাতীয় পে-স্কেলের অর্থায়ন এবং এ খাতে সরকারের ব্যয় পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠান, রিজার্ভ পরিস্থিতি নিয়েও বৈঠকে কথা হবে। 

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, রাজস্ব আদায় বাড়াবে এমন শর্তে আইএমএফ বিগত আওয়ামী লীগ সরকারকে ঋণ দিলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। এরপর সাবেক অন্তর্বর্তী সরকারও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে অঙ্গীকার করলেও পারেনি। এখন বর্তমান সরকারের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এবারে রাজস্ব আদায়ে অনেক বড় ঘাটতি রয়েছে। এর মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়নের চাপ আছে। এমন অবস্থায় নতুন ঋণ চুক্তি করতে হলে সরকারকে অবশ্যই রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে এমন নিশ্চয়তা দিতে হবে। 

এরই মধ্যে আইএমএফ থেকে এনবিআরের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা শুল্ক-কর আদায়ের লক্ষ্য দেওয়া হয়। পরে লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা আদায়ের জন্য বলা হলেও আদায় হয় ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা।

আইএমএফ ২০২৩-২৪ অর্থবছরে দেশের কর–জিডিপির অনুপাত দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ৮ দশমিক ৩ করার শর্ত দেয়। এই শর্ত পূরণ করতে হলে ৬৫ হাজার কোটি টাকা অতিরিক্ত আয় করা প্রয়োজন থাকলেও তা পারেনি। ২০২৪-২৫ অর্থবছরের শেষে কর-জিডিপির অনুপাত ৮ দশমিক ৮ শতাংশ এবং অতিরিক্ত ৭৩ হাজার কোটি টাকার ওপরে রাজস্ব আদায়ের কথা থাকলেও আদায় করতে ব্যর্থ হয় এনবিআর। আইএমএফের ঋণ কর্মসূচির সর্বশেষ বছর অর্থাৎ চলতি ২০২৫-২৬ অর্থবছরে কর-জিডিপির অনুপাতের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৯ দশমিক ৫ শতাংশ।

এই অর্থবছরে অতিরিক্ত আরও ৯৬ হাজার কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। কিন্তু সদ্য শেষ হওয়া অর্থবছরে কর জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে ৮ শতাংশ এবং অতিরিক্ত আদায় দূরে থাক, ঘাটতি প্রায় এক লাখ কোটি টাকা। রাজস্ব আদায়ের এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে এনবিআর ৬ লাখ ৪ হাজার কোটি টাকা কোন কৌশলে আদায় করবে, তা জানতে চেয়েছে আইএমএফ।

দাতা সংস্থা থেকে পাঠানো প্রতিবেদনে নতুন পে-স্কেল কার্যকরে অর্থের উৎস কী, তা নিয়েও প্রশ্ন তুলেছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের বৈঠকে এসব আলোচনা বিশেষ গুরুত্ব পাবে। চলতি অর্থবছরে প্রজ্ঞাপন জারি করে সব পণ্যে অভিন্ন ভ্যাটের হার ১৫ শতাংশ আরোপের বিষয় নিয়েও এবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা আছে।   

বৃহস্পতিবার (৯ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চলতি অর্থবছরে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আমি আশাবাদী এনবিআর চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে।’ 

অর্থ মন্ত্রণালয় থেকে আইএমএফের বৈঠকে উপস্থাপনের জন্য প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এরই মধ্যে বিনিয়োগের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যোগাযোগ করছেন। বন্ধ কলকারখানা চালু করতে সরকার ধাপে ধাপে ৬০ হাজার কোটি টাকা অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ৪৪ কারখানা বেসরকারি খাতে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে সমগ্র অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে আছে। মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে। এসবের প্রভাবে রাজস্ব আদায় বাড়বে। এ ছাড়া সরকার অপ্রত্যাশিত ব্যয় খাতে বড় অঙ্কের অর্থ রেখেছে, যা চলতি অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নে কাজে লাগানো হবে। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানাবে সরকার। বর্তমান সরকার নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফের কাছে ৪৫০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার প্রত্যাশা করছে।

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, নতুন ঋণ পেতে হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে সন্তোষজনক পরিকল্পনা জানাতে হবে। এ ছাড়া নতুন পে-স্কেলের বিষয়ে প্রয়োজনীয় অর্থ জোগানের বিষয়েও নিশ্চয়তা দিতে হবে। রাজস্ব খাতের সংস্থার নিয়ে ব্যাপক আলোচনা হবে বলে মনে করছি। ব্যাংক খাতের সুশাসন নিয়ে বর্তমান সরকার কী করতে চায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা। এসব নিয়ে বহুবার দাতা সংস্থা কথা বলেছে। এখন দেখার বিষয় বর্তমান সরকার আইএমএফ-কে কতটা সন্তুষ্ট করে ঋণ নিতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা আনতে বর্তমান সরকার কী পদক্ষেপ নিয়েছে তাও বিস্তারিত জানানো হবে। বিশেষভাবে কতগুলো প্রকল্প বাতিল করা হচ্ছে, কেন বাতিল করা হচ্ছে এবং বিদ্যমান ও নতুন প্রকল্পে গতি আনতে সরকার কী করতে যাচ্ছে, তা নিয়েও আলোচনা হবে। 

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা খবরের কাগজকে বলেন, বর্তমান সরকার প্রকল্পের নানামুখী দুর্নীতি কমাতে প্রতিটি প্রতিষ্ঠানের একটি করে ড্যাশ বোর্ড করা হচ্ছে। এখানে উল্লেখ করতে হবে প্রকল্পের অগ্রগতি। এ ছাড়া কী কারণে প্রকল্পে গতি আসছে না তার কারণও উল্লেখ করতে হবে।

কাজে লাগছে না কর্মক্ষম জনগোষ্ঠী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৯:০৩ এএম
কাজে লাগছে না কর্মক্ষম জনগোষ্ঠী
তৈরি পোশাকশিল্পে কাজ করছেন প্রায় ৫০ লাখ কর্মী (বয়স ২৫-৪৯)

বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। একে অনেকেই বোঝা মনে করলেও আসলে তা জনসম্পদ। জনসংখ্যার ৬৪ শতাংশের বেশি কর্মক্ষম। তাদের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। এই বয়সের জনসংখ্যাই বিভিন্ন খাতে কর্মরত আছেন। বয়সের দিক দিয়ে তারা কাজের উপযোগী। কৃষি, শিল্প, সেবা ক্ষেত্রে অবদান রাখছেন।

  • বাংলাদেশের জনসংখ্যার ৬৫ শতাংশের বেশি কর্মক্ষম (১৫–৬৪ বছর), যা দেশের জন্য একটি বড় জনমিতিক লভ্যাংশের সুযোগ তৈরি করেছে।
  • গুণগত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর পূর্ণ সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি; ফলে শিক্ষিত বেকারত্বও বাড়ছে।
  • বিশেষজ্ঞদের মতে, ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের সর্বোচ্চ সুবিধা পাওয়ার সুযোগ পাবে। তাই এখনই শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও উৎপাদনশীল কর্মসংস্থানে বিনিয়োগ বাড়ানো জরুরি

রপ্তানি আয় বাড়াচ্ছেন। বিদেশেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। রেমিট্যান্স, প্রবাসী আয়েও রেকর্ড করছেন এই তারাই। তারপরও কাঙ্ক্ষিত পর্যায়ে কাজে লাগানো যায়নি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো কোনো দেশের মোট জনসংখ্যার বয়স কাঠামো পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সুযোগ বা সম্ভাবনা। এর পূর্ণ সুফল অর্জনের জন্য গুণগত শিক্ষা, শোভন কর্মসংস্থান সৃষ্টি, ক্রমবর্ধমান কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি, যা আমাদের দেশ এখনো অর্জন করতে পারেনি।

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি অতিক্রম করে। তার ধারাবাহিকতায় ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরিচালনা পরিষদ এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকা মানে একটি দেশের উন্নতি সাধন করার অপার সম্ভবনার দুয়ারে অবস্থান করা। কর্মক্ষম জনসংখ্যা ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) সংজ্ঞা অনুযায়ী, যখন কোনো দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকে এবং সেটা যখন অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, তখনই তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। জনমিতির হিসাবে, ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনগোষ্ঠীকে একটি রাষ্ট্রের জন্য উৎপাদনশীল, কর্মমুখী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সক্রিয় বিবেচনা করা হয় এবং একটি দেশের মানবগোষ্ঠীর এ পর্যায়কে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মানবসম্পদ হিসেবে দেখা হয়।

১৫ থেকে ৬৪ বছরের মানুষের সংখ্যা বেশি

বিবিএস বলছে, ১৫ থেকে ৬৪ বছরের মানুষের সংখ্যাই দেশে বেশি, যা ৬৫ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ২৫ থেকে ৪৯ বছর বয়সের মানুষ ৩৪ দশমিক ৫১ শতাংশ। তারাই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অবদান রাখছেন। তৈরি পোশাক শিল্পে এই বয়সের (২৫-৪৯) প্রায় ৫০ লাখ কর্মী কাজ করছেন। এই তালিকার বাইরেও কয়েক লাখ শ্রমিক কাজ করছেন, যাদের অবদান রয়েছে রপ্তানি আয়ে। তাদের অবদানের কারণেই বিদায়ী (২০২৫-২৬) অর্থবছরে ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি) ডলার ছাড়িয়েছে রপ্তানি আয়।

২৫ থেকে ৪৯ বছরের লাখ লাখ মানুষ কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশে। তারা মাথার ঘাম পায়ে ফেলে সদ্য সমাপ্ত বছরে মোট ৩৫.৫৬ বিলিয়ন (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ) ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে প্রযুক্তি জ্ঞানের অভাবে বিশ্ববাজারে তাদের মাসিক বেতন অনেক কম। তাই এ বিশাল জনসংখ্যাকে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উপযুক্ত করে গড়ে তোলা অপরিহার্য, যেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল কাজে লাগানো যায়।

সাম্প্রতিক সময়ে বেকার বা কর্মহীন মানুষ বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ঢাকার প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির হয়ে পড়েছে। শিক্ষিত বেকারের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। প্রতি বছর ২০ লাখেরও বেশি শিক্ষিত মানুষ বেকারের খাতায় নাম লেখাচ্ছে। বিআইডিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিত বেকারের সংখ্যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার তিন বছর পরও শিক্ষার্থীদের ২৮ শতাংশ বেকার থাকছেন।

বাজেটে কর্মসংস্থানের দিকে নজর

বিএনপি সরকার দায়িত্ব নিয়েই চলতি অর্থবছরের বাজেটে কর্মসংস্থানের দিকে নজর দিচ্ছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেছেন, ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় কৃষি খাত, ক্ষুদ্র ও কুটির শিল্প, এসএমই শিল্প এবং রুগ্‌ণ ও বন্ধ কলকারখানাগুলোর জন্য সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল-২০২৬ ঘোষণা করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপপরিচালক (ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইং) মো. আলমগীর হোসেন খবরের কাগজকে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা অনুপাত ইকোনমিক সাপোর্ট রেশিও (ইএসআর) ১৯৯১ সালে ০.৫৫ থেকে ধারাবাহিকভাবে বেড়ে ২০২২ সালে ০.৯১-এ পৌঁছেছে। ২০৪১ সালের দিকে প্রায় ০.৯৮-এ পৌঁছে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য ২০৪১ সালকে বাংলাদেশের জনমিতিক লভ্যাংশ অর্জনের সর্বোচ্চ সম্ভাবনাময় সময় নির্দেশ করা হচ্ছে। মনে রাখা দরকার, ২০৪১ সালের পর ইএসআর ধীরে ধীরে হ্রাস পেয়ে ২০৭১ সালে ০.৮৬-এ নেমে আসতে পারে। অর্থাৎ ২০৭১ সালের পর থেকে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ওপর নির্ভরশীলতার চাপ বাড়বে। জনমিতিক লভ্যাংশের পূর্ণ সুফল অর্জনের জন্য বাংলাদেশকে গুণগত শিক্ষা, শোভন কর্মসংস্থান সৃষ্টি, ক্রমবর্ধমান কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান আবু হাসনাত মো. কিশোয়ার হোসেন বলেন, ‘আমাদের জনসংখ্যা বোঝা না। কারণ নির্ভরশীলতার চেয়ে কর্মক্ষম জনসংখ্যাই বেশি। ডিভিডেন্ড বা লভ্যাংশ (মুনাফা) আসছে। দিন বদলের ধাক্কায় অধিকাংশ পরিবারে আয়মুখী মানুষ বাড়ছে। নির্ভরশীলতা কমছে। তবে যত মুনাফা পাওয়ার কথা, তা পাওয়া যায়নি। কারণ সম্প্রতি বেকারত্বের হার বেড়েছে। দক্ষ জনশক্তি বাড়ছে না। কর্মসংস্থান কমে যাচ্ছে। ফলে কাঙ্ক্ষিত পর্যায়ে ডিভিডেন্ড কাজে লাগানো যায়নি। জিডিপির প্রবৃদ্ধি কমে গেছে। তরুণদের রাষ্ট্রীয় পর্যায়ে কাজে লাগাতে হবে। কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে হবে।’