ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ইংল্যান্ড-আর্জেন্টিনার ফিরে দেখা দ্বৈরথ দুই বন্দুক, এক লক্ষ্য ফাইনালে চোখ আলভারেজের দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে? ‘এটা শুধু ফুটবল নয়, ইতিহাসেরও লড়াই’ স্পেনের কাছে হেরে ‘বিধ্বস্ত’ ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন? আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের সুর ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘বিশ্বকাপ জিততে সেরাদেরই হারাতে হবে’ ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার

ইংলিশ ভার্সনের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি HSC Exam-2024: Information and Communication Technology

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৫ এএম
HSC Exam-2024: Information and Communication Technology

First Chapter, Topics: Data Transmission Method  

সুপ্রিয় ২০২৪ সালের ইংলিশ ভার্সনের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের Information and Communication Technology-এর ‘First Chapter : Information and Communication Technology: World and Bangladesh perspective’-এর Topics: Data Transmission Method থেকে ৩টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

Question: What is data transmission Method?
Ans: Data transmission methods refer to the techniques used to send data between devices. 
Basically there are two types of data transmission. 
1. Serial Data Transmission
2. Parallel Data Transmission

Question: What is serial data transmission? Describe data transmissions Advantages and Disadvantages.
Ans: In the data transmission where data is sent one bit at a time over a single communication channel is called serial data transmission.
Advantages: i. Requires fewer physical communication lines.
ii. Simpler implementation and less complex hardware.
iii. Suitable for long-distance communication.
Disadvantages: i. Slower compared to parallel transmission for large amounts of data.

Question: What is parallel data transmission? Describe parallel data transmissions Advantages and Disadvantages.
Ans: In the data transmission where multiple bits are sent simultaneously over separate communication channels is called parallel data transmission.
Advantages: i. Faster data transfer, especially for larger amounts of data.
ii. Well suited for short distance communication.
Disadvantages: i. Requires more physical communication lines.
ii. Complex hardware design and synchronization are necessary.
iii. Susceptible to timing issues leading to data skew.

The choice between serial and parallel transmission depends on factors like data rate, distance and system complexity. Serial transmission is often favored for long distance communication and simplicity, while parallel transmission is used for high speed communication over short distances.

লেখক : 

প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

জাহ্নবী

 

সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : সংগঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কততম কাজ?
ক. প্রথম     খ. দ্বিতীয় 
গ. তৃতীয়     ঘ. পঞ্চম 

২। উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সঙ্গে সম্পর্কিত কাজ নিচের কোনটি?
ক. পরিকল্পনা     খ. সংগঠন 
গ. কর্মীসংস্থান     ঘ. নির্দেশনা 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩। সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন     
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ 
গ. দায়িত্ব কর্তৃত্ব অর্পণ 
ঘ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

৪। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন 
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ 
গ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ 
ঘ. দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ 

উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. গ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. সাদেক একটি ওষুধ তৈরি কারখানার মালিক। পাঁচ বছর ধরে কারখানাটি একই পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করছে।

৪৭। ওপরের উদ্দীপকে কোন ধরনের পকিল্পনার কথা বলা হয়েছে?
ক. লক্ষ্য      খ. একার্থক 
গ. স্থায়ী       ঘ. স্বল্পমেয়াদি

৪৮। এ ধরনের পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানের-
i. ব্যয় বৃদ্ধি পাবে     
ii. গতিশীলতা বৃদ্ধি পাবে
iii. সময়ের সদ্ব্যবহার হবে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. রাশেদ একটা বড় শিল্প ইউনিটের ম্যানেজার। সারা বছর খুবই ব্যস্ত থাকেন। বছরের শুরুতে খুবই তড়িঘড়ি করে পরিকল্পনা নেন কিন্তু নানান অসুবিধায় পড়েন। সামনে সময় ও প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরিকল্পনা করবেন বলে ভাবছেন। 

৪৯। মি. রাশেদ পরিকল্পনা প্রণয়নে যা করতে পারেন তা হলো- 
i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ 
ii. সম্ভাব্য বিকল্পগুলো নির্ধারণ পূর্বক মূল্যায়ন
iii. উত্তম বিকল্পকে পরিকল্পনা হিসেবে গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

উত্তর: ৪৭. গ, ৪৮. গ, ৪৯. ক।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। মোঘল শাসনের চূড়ান্ত অবসান হয় কত সালে?
ক) ১৭৫৭ সালে     খ) ১৭৫৯ সালে
গ) ১৭৬০ সালে     ঘ) ১৮৫৭ সালে

২। বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন কে?
ক) সম্রাট বাবর     খ) সম্রাট জাহাঙ্গীর
গ) শশাঙ্ক             ঘ) ইসলাম খান

৩। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন?
ক) লর্ড কার্জন        খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড ভাইসরয়     ঘ) লর্ড বেন্টিংক

৪। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) নবাব আলীবর্দী খাঁ     
খ) বখতিয়ার খলজি
গ) নবাব সিরাজউদ্‌দৌলা    
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

৫। বাংলায় বারোভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হন কার আমলে?
ক) সম্রাট বাবরের আমলে     
খ) সম্রাট জাহাঙ্গীরের আমলে
গ) সম্রাট অশোকের আমলে 
ঘ) সম্রাট আকবরের আমলে

নিচের উদ্দীপকটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। তবু কোম্পানি করের বোঝা কমানোর কোনো ধরনের উদ্যোগ নেয়নি। লোকজন অনাহারে মারা যেতে থাকে। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল।

৬। ওপরের উদ্দীপকে নিচের কোন ধরনের চিত্রের প্রতিফলন হয়েছে? 
ক) একাত্তরের মন্বন্তর           খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) আটানব্বইয়ের মন্বন্তর     ঘ) বাহাত্তরের মন্বন্তর

উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
বিভিন্ন ধরনের খাবার। শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : খাদ্য

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে—কেন?

উত্তর: শুধু আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি পূরণ হয় না। একটি সুস্থ দেহের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। কোনো একটি উপাদান বেশি থাকলেও অন্যগুলো কম হলে দেহে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্য না খেলে পুষ্টির ঘাটতি থেকেই যায়।

আরো পড়ুন : খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

বর্ণনামূলক-উত্তর প্রশ্ন

প্রশ্ন: নিয়মিত খাদ্যগ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে?

উত্তর: নিয়মিত ও সঠিক সময়ে খাদ্যগ্রহণ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেলে দেহের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে এবং শক্তি সরবরাহ স্থির থাকে। নিয়মিত খাদ্যগ্রহণ শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। নিয়মিত খাদ্যগ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষ্মায় যেভাবে ভূমিকা রাখে তা হলো-
হজমশক্তি উন্নত করে: নিয়মিত খাবার খেলে পেটের সমস্যা, গ্যাস বা অস্বস্তি কম হয়।
দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করে: শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করার জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নিয়মিত খাবার খেলে দেহ রোগ জীবাণুর বিরুদ্ধে সহজে লড়তে পারে।
মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়: পড়াশোনায় মনোযোগ বা কাজের দক্ষতা বৃদ্ধি পায়।
ক্লান্তি, দুর্বলতা বা মাথা ঘোরা কম হয়: নিয়মিত খাবার খেলে শরীরের ক্লান্তি, দুর্বলতা ও মাথা ঘোরানো কম হয়। 
এসব কারণে স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সোহেল পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল। 

৬। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান? 
(ক) এদের দেহত্বক আঁশ দিয়ে গঠিত    
(খ) এরা সন্ধিপদী প্রাণী 
(গ) এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া     
(ঘ) ম্যান্টেল দিয়ে এদের দেহ আবৃত

৭। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত 
ii. এদের দেহত্বক আঁশ আবৃত 
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii           (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

৮। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো-
(ক) গ্যানয়েড আঁশ               (খ) সাইক্লয়েড আঁশ
(গ) হোমোসার্কাল লেজ         (ঘ) হেটারোসার্কাল লেজ

৯। নিচের কোন শ্রেণিতে আঁশ দেখা যায়?
(ক) Thaliacea         (খ) Ascidiacea
(গ) Larvacea          (ঘ) Sarcopterygii

১০। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত প্রাণীটি নিচের কোন শ্রেণির?
(ক) Chondrichthyes        (খ) Actiropterygii
(গ) Petromyzontida         (ঘ) Sarcopterygii

আরো পড়ুন : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

১১। Latimeria মাছের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত থাকে? 
(ক) গ্যানয়েড ধরনের         (খ) টিনয়েড ধরনের
(গ) সাইক্লয়েড ধরনের        (ঘ) প্ল্যাকয়েড ধরনের

১২। উভচর প্রাণীর বৈশিষ্ট্য- 
i. এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট 
ii. এদের ত্বকে আঁশ থাকে না 
iii. এদের জীবন চক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii          (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১৩। এক্টোথার্মিক প্রাণী নিচের কোনটি?
(ক) দোয়েল                          (খ) সোনা ব্যাঙ 
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার     (ঘ) গিনিপিগ

উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে। 
১৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীরা কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia         (খ) Aves 
(গ) Reptilia             (ঘ) Mammalia

১৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির         
ii. আঙুল নখরযুক্ত 
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর