

১। সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কততম কাজ?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. পঞ্চম
২। উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সঙ্গে সম্পর্কিত কাজ নিচের কোনটি?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. কর্মীসংস্থান ঘ. নির্দেশনা
৩। সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ
গ. দায়িত্ব কর্তৃত্ব অর্পণ
ঘ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
৪। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ
গ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
ঘ. দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ
উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. সাদেক একটি ওষুধ তৈরি কারখানার মালিক। পাঁচ বছর ধরে কারখানাটি একই পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করছে।
৪৭। ওপরের উদ্দীপকে কোন ধরনের পকিল্পনার কথা বলা হয়েছে?
ক. লক্ষ্য খ. একার্থক
গ. স্থায়ী ঘ. স্বল্পমেয়াদি
৪৮। এ ধরনের পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানের-
i. ব্যয় বৃদ্ধি পাবে
ii. গতিশীলতা বৃদ্ধি পাবে
iii. সময়ের সদ্ব্যবহার হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. রাশেদ একটা বড় শিল্প ইউনিটের ম্যানেজার। সারা বছর খুবই ব্যস্ত থাকেন। বছরের শুরুতে খুবই তড়িঘড়ি করে পরিকল্পনা নেন কিন্তু নানান অসুবিধায় পড়েন। সামনে সময় ও প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরিকল্পনা করবেন বলে ভাবছেন।
৪৯। মি. রাশেদ পরিকল্পনা প্রণয়নে যা করতে পারেন তা হলো-
i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
ii. সম্ভাব্য বিকল্পগুলো নির্ধারণ পূর্বক মূল্যায়ন
iii. উত্তম বিকল্পকে পরিকল্পনা হিসেবে গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৪৭. গ, ৪৮. গ, ৪৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর
১। মোঘল শাসনের চূড়ান্ত অবসান হয় কত সালে?
ক) ১৭৫৭ সালে খ) ১৭৫৯ সালে
গ) ১৭৬০ সালে ঘ) ১৮৫৭ সালে
২। বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন কে?
ক) সম্রাট বাবর খ) সম্রাট জাহাঙ্গীর
গ) শশাঙ্ক ঘ) ইসলাম খান
৩। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন?
ক) লর্ড কার্জন খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড ভাইসরয় ঘ) লর্ড বেন্টিংক
৪। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) নবাব আলীবর্দী খাঁ
খ) বখতিয়ার খলজি
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
৫। বাংলায় বারোভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হন কার আমলে?
ক) সম্রাট বাবরের আমলে
খ) সম্রাট জাহাঙ্গীরের আমলে
গ) সম্রাট অশোকের আমলে
ঘ) সম্রাট আকবরের আমলে
নিচের উদ্দীপকটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। তবু কোম্পানি করের বোঝা কমানোর কোনো ধরনের উদ্যোগ নেয়নি। লোকজন অনাহারে মারা যেতে থাকে। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল।
৬। ওপরের উদ্দীপকে নিচের কোন ধরনের চিত্রের প্রতিফলন হয়েছে?
ক) একাত্তরের মন্বন্তর খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) আটানব্বইয়ের মন্বন্তর ঘ) বাহাত্তরের মন্বন্তর
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর
উত্তর: শুধু আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি পূরণ হয় না। একটি সুস্থ দেহের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। কোনো একটি উপাদান বেশি থাকলেও অন্যগুলো কম হলে দেহে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্য না খেলে পুষ্টির ঘাটতি থেকেই যায়।
আরো পড়ুন : খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
উত্তর: নিয়মিত ও সঠিক সময়ে খাদ্যগ্রহণ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেলে দেহের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে এবং শক্তি সরবরাহ স্থির থাকে। নিয়মিত খাদ্যগ্রহণ শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। নিয়মিত খাদ্যগ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষ্মায় যেভাবে ভূমিকা রাখে তা হলো-
হজমশক্তি উন্নত করে: নিয়মিত খাবার খেলে পেটের সমস্যা, গ্যাস বা অস্বস্তি কম হয়।
দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করে: শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করার জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নিয়মিত খাবার খেলে দেহ রোগ জীবাণুর বিরুদ্ধে সহজে লড়তে পারে।
মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়: পড়াশোনায় মনোযোগ বা কাজের দক্ষতা বৃদ্ধি পায়।
ক্লান্তি, দুর্বলতা বা মাথা ঘোরা কম হয়: নিয়মিত খাবার খেলে শরীরের ক্লান্তি, দুর্বলতা ও মাথা ঘোরানো কম হয়।
এসব কারণে স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সোহেল পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল।
৬। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান?
(ক) এদের দেহত্বক আঁশ দিয়ে গঠিত
(খ) এরা সন্ধিপদী প্রাণী
(গ) এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(ঘ) ম্যান্টেল দিয়ে এদের দেহ আবৃত
৭। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত
ii. এদের দেহত্বক আঁশ আবৃত
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৮। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো-
(ক) গ্যানয়েড আঁশ (খ) সাইক্লয়েড আঁশ
(গ) হোমোসার্কাল লেজ (ঘ) হেটারোসার্কাল লেজ
৯। নিচের কোন শ্রেণিতে আঁশ দেখা যায়?
(ক) Thaliacea (খ) Ascidiacea
(গ) Larvacea (ঘ) Sarcopterygii
১০। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত প্রাণীটি নিচের কোন শ্রেণির?
(ক) Chondrichthyes (খ) Actiropterygii
(গ) Petromyzontida (ঘ) Sarcopterygii
১১। Latimeria মাছের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত থাকে?
(ক) গ্যানয়েড ধরনের (খ) টিনয়েড ধরনের
(গ) সাইক্লয়েড ধরনের (ঘ) প্ল্যাকয়েড ধরনের
১২। উভচর প্রাণীর বৈশিষ্ট্য-
i. এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
ii. এদের ত্বকে আঁশ থাকে না
iii. এদের জীবন চক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। এক্টোথার্মিক প্রাণী নিচের কোনটি?
(ক) দোয়েল (খ) সোনা ব্যাঙ
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার (ঘ) গিনিপিগ
উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে।
১৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীরা কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia (খ) Aves
(গ) Reptilia (ঘ) Mammalia
১৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির
ii. আঙুল নখরযুক্ত
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর