ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন ইংল্যান্ড-আর্জেন্টিনার ফিরে দেখা দ্বৈরথ দুই বন্দুক, এক লক্ষ্য ফাইনালে চোখ আলভারেজের দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে? ‘এটা শুধু ফুটবল নয়, ইতিহাসেরও লড়াই’ স্পেনের কাছে হেরে ‘বিধ্বস্ত’ ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন? আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের সুর ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘বিশ্বকাপ জিততে সেরাদেরই হারাতে হবে’ ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা

উপপাদ্যে চিত্রের পর বিশেষ নির্বচন লিখবে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম
উপপাদ্যে চিত্রের পর বিশেষ নির্বচন লিখবে


২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আশা করছি মনোযোগ দিয়ে তোমরা গণিতে অনুশীলন চালিয়ে যাচ্ছ। নিশ্চয়ই গণিতে তোমাদের প্রস্তুতি প্রায় শেষ। এ বছর পরীক্ষায় বহুনির্বাচনি পরীক্ষা হবে আগে এবং সৃজনশীল পরীক্ষা হবে পরে। গণিতে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে।

সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সব অধ্যায় থেকে এ প্রশ্নগুলো থাকবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নে ১ করে মোট নম্বর থাকবে ৩০। প্রশ্নপত্রের চিন্তন দক্ষতার/কাঠিন্যের বিভিন্ন স্তরের ভিত্তিতে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে।

সহজ স্তরের MCQ প্রশ্নের জন্য ১০ থেকে ৪০ সেকেন্ড ও সৃজনশীল প্রশ্নে ১ থেকে ৩ মিনিট ব্যয় করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। মধ্যম স্তরের MCQ প্রশ্নের জন্য ৪০ থেকে ৬০ সেকেন্ড ও সৃজনশীল প্রশ্নে ৪ থেকে ৭ মিনিট এবং কঠিন স্তরের MCQ প্রশ্নের জন্য ৬০ থেকে ৯০ সেকেন্ড সময় ও সৃজনশীল প্রশ্নে ৮ থেকে ১০ মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করবে।

সৃজনশীল প্রশ্নে মোট ১১টি প্রশ্ন থাকবে, ৭টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নে নম্বর থাকবে ১০। মনে রাখবে প্রশ্নে ৪টি বিভাগ/অংশ থাকবে।

সৃজনশীল (রচনামূলক) প্রশ্ন যেভাবে থাকবে-

‘ক’ বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে প্রশ্ন থাকবে ৩টি, উত্তর দিতে হবে দুটির।
‘খ’ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ থেকে প্রশ্ন থাকবে ৩টি, উত্তর দিতে হবে দুটির।
‘গ’ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে প্রশ্ন থাকবে ৩টি, উত্তর দিতে হবে দুটির।
‘ঘ’ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান বা তথ্য উপাত্ত অংশ থেকে প্রশ্ন থাকবে ২টি, উত্তর দিতে হবে দুটির।

সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে-

পরীক্ষায় প্রশ্ন হাতে পাওয়ার পর যে প্রশ্নের উত্তর তুমি ভালো উত্তর দিতে পারবে সে প্রশ্নের উত্তর শুরুতে লিখবে। কোনো প্রশ্নের উত্তর অসমাপ্ত রাখবে না।

 উত্তর সুন্দর, স্পষ্ট এবং পরিচ্ছন্ন করে লিখবে। মাঝখানে খালি পাতা রাখবে না। খাতা সাইনপেন দিয়ে রঙিন করবে না। মনে রাখবে সৃজনশীল প্রশ্নে পাঠ্যবইয়ের কোনো প্রশ্ন যেমন হুবহু থাকবে না তেমনি প্রশ্নের ধরনও বইয়ের বাইরে থেকে হবে না।

 প্রশ্নের উত্তর উদ্দীপকের আলোকেই দিতে হবে।

পাঠ্যবইয়ের প্রতিটি সূত্র, উদাহরণ, কাজ অনুশীলনী খুব ভালো করে আয়ত্ত করবে। ফলে উদ্দীপক যে ধরনেরই হোক না কেন তুমি উত্তর করতে পারবে।

কোনো প্রশ্নের উত্তর করে যদি কোনো কারণে তুমি তা শেষ করতে না পারো এবং উত্তর করার জন্য অন্য কোনো প্রশ্ন খুঁজে না পাও অথবা সময় না থাকে, তবে ওই প্রশ্নটি কেটে দেবে না। কারণ একটি প্রশ্নের কয়েকটি ধাপ থাকে এবং প্রতিটি ধাপের জন্য ১ নম্বর করে বরাদ্দ থাকে। তুমি ২টি ধাপ করলে ২ নম্বর পাবে, ৩টি ধাপ করলে ৩ নম্বর পাবে। আর ৪টি ধাপ সম্পূর্ণ করলে অর্থাৎ পুরো প্রশ্নটি সম্পূর্ণ করলে ৪ নম্বর পাবে।

গণিতে পূর্ণ নম্বর পাওয়ার জন্য যা মনে রাখবে তা হলো-

‘ক’ বিভাগের প্রশ্ন ১, ২ ও ৩ হবে বীজগণিত অংশের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশি, চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম, পঞ্চম অধ্যায়ের এক চলকবিশিষ্ট সমীকরণ, একাদশ অধ্যায়ের বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত, দ্বাদশ অধ্যায়ের দুই চলকবিশিষ্ট সমীকরণ ও ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা থেকে।

বাস্তব সংখ্যার (অনুশীলনী-১) প্রশ্নগুলোর সমাধান যেকোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। মূলদ ও অমূলদ সংখ্যা, সরল এবং আবৃত্ত দশমিকের যোগ, বিয়োগ ও বর্গমূল বেশি করে অনুশীলনী করবে।

পৌনঃ পুনিকের ব্যবহার যেন সঠিক হয় সে দিকে খেয়াল রাখবে।

সেট ও ফাংশনের (অনুশীলনী-২.১ ও ২.২) সেট, পাওয়ার সেট ও কার্তেসীয় গুণজের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার যেন সঠিক হয় সে দিকে লক্ষ রাখতে হবে। প্রশ্নের সমাধানে যেকোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে। এ বছর সেট ও ফাংশন একটু ভালো করে করবে, আশা করি উপকৃত হবে।

বীজগণিতীয় রাশির (অনুশীলনী-৩.১ থেকে ৩.৫) বীজগণিতীয় সূত্রাবলির মান নির্ণয় ও প্রমাণ এবং মুনাফার প্রশ্নগুলো বেশি করে অনুশীলন করবে। মুনাফার প্রতিটি প্রশ্নের উত্তরে প্রয়েজনীয় স্থানে ‘%’ চিহ্নের ব্যবহার, উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখছ কি না, সে দিকে লক্ষ রাখবে।

সূচক ও লগারিদমের (অনুশীলনী-৪.১ ও ৪.২) ভিত্তি, ঘাত এবং লগের ক্ষেত্রে সংখ্যার লগ ও ভিত্তি যেন একই হয়ে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। এ অধ্যায় খুব ভালো করে অনুশীলন করলে, পরীক্ষায় প্রশ্ন কমন পড়তে পারে।

বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতে (অনুশীলনী-১১.১ ও ১১.২) অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান যেকোনো যুক্তিসংগত নিয়ম গ্রহণযোগ্য হবে।

সসীম ধারার (অনুশীলনী-১৩.১ ও ১৩.২) প্রয়োজনীয় সূত্রগুলোর প্রয়োগ যেন সঠিক হয় সে দিকে খেয়াল রাখবে। ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর/অনুপাত অবশ্যই উল্লেখ করবে।

‘খ’ বিভাগের প্রশ্ন ৪, ৫ ও ৬ হবে জ্যামিতি অংশের ষষ্ঠ অধ্যায়ের রেখা, কোণ ও ত্রিভুজ, সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়ের বৃত্ত, চতুর্দশ অধ্যায়ের অনুপাত, সদৃশতা ও প্রতিসম এবং পঞ্চদশ অধ্যায়ের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য থেকে।
জ্যামিতি অংশে বেশি নম্বর পেতে যা মনে রাখবে-

উপপাদ্য ও সম্পাদ্যের সাধারণ নির্বচন না লিখলেও কোনো ক্ষতি নেই।

উপপাদ্যের বিশেষ নির্বচনের পরে চিত্র অঙ্কন করবে না। চিত্র অঙ্কন করার পর বিশেষ নির্বচন লিখবে।

যেকোনো যুক্তি সংগত প্রমাণ গ্রহণযোগ্য হবে এবং পূর্ণ নম্বর পাবে।

জ্যামিতির উপপাদ্যের বিকৃত চিত্রাঙ্কন করলে নম্বর পাওয়া যায় না। চিত্র যেন চোখের দৃষ্টিতে শুদ্ধ হয়, সে দিকে খেয়াল রাখবে।

সম্পাদ্যের চিত্র যেন সঠিক হয় সে দিকে খেয়াল রাখবে। অঙ্কনে প্রয়োজনীয় চিহ্ন না থাকলে নম্বর পাবে না।

জ্যামিতি অনুশীলন করার সময় খাতায় সঠিক চিত্র এঁকে বারবার অনুশীলন করবে।

কোনো সম্পাদ্য বা উপপাদ্য একই পৃষ্ঠায় সম্পূর্ণ লেখা হলে ভালো। তা না হলে বাম পৃষ্ঠায় উত্তর শুরু করে ডান পৃষ্ঠায় উত্তর লেখা শেষ করবে। কিন্তু উত্তর লিখতে যদি পাতা উল্টাতেই হয় তাহলে অবশ্যই ওই পাতায় আরেকটি চিত্র আঁকবে। এতে তোমার চোখের সামনে চিত্র থাকায় চিত্র দেখে লিখতে যেমন সুবিধা হবে, তেমনি পরীক্ষকের খাতা মূল্যায়ন করতেও সুবিধা হবে।

‘গ’ বিভাগের প্রশ্ন নম্বর ৭, ৮ ও ৯ হবে ত্রিকোণমিতি অংশের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাত, দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা এবং পরিমিতি অংশের ষষ্ঠদশ অধ্যায় থেকে।

ত্রিকোণমিতি প্রশ্নের সমাধানে ত্রিকোণমিতির সূত্রের সঠিক প্রয়োগ এবং বিভিন্ন কোণের ত্রিকোণমিতি অনুপাতের মানগুলোর সঠিক প্রয়োগের ক্ষেত্রে মনোযোগী হতে হবে।

পরিমিতিতে প্রশ্নের উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখছ কি না, সে দিকে লক্ষ রাখবে এবং প্রয়োজনীয় সাইড নোট দিতে ভুল করবে না।

‘ঘ’ বিভাগের প্রশ্ন নম্বর ১০ ও ১১ হবে পরিসংখ্যান অংশের সপ্তদশ অধ্যায় থেকে। মনে রাখবে এখানে একটি অধ্যায় থেকে ২টি প্রশ্ন থাকবে। গুরুত্বপূর্ণ এ অধ্যায়টি ভালো করে অনুশীলন করতে হবে। খেয়াল রাখবে লেখ অঙ্কনের দিকে।

অবিন্যন্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিবর্তন করার সময় ট্যালি (Tally) চিহ্নের ব্যবহার যাতে সঠিক হয় সে দিকে খেয়াল রাখতে হবে। কারণ ট্যালি চিহ্নের ভুলের জন্য ঘটন সংখ্যা ভুল হবে এবং তোমার প্রশ্নের সমাধানও ভুল হবে। এখানেও প্রশ্নের উত্তরে সঠিক ‘একক’, আসন্ন উত্তরে ‘প্রায়’ লিখেছ কি না সে দিকে লক্ষ রাখবে।

* আয়তলেখ, বহুভুজ ও অজিভ রেখা অঙ্কনের সময় (লেখ অঙ্কন) অবশ্যই লক্ষ রাখবে X -অক্ষ, Y -অক্ষ, O মূলবিন্দু এবং ক্ষুদ্রতম বর্গের কত বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছ তা উল্লেখ করেছ কি না। পরিশেষে সবার ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

লেখক: সিনিয়র শিক্ষক ও মাস্টার ট্রেইনার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কলি 

সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : সংগঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কততম কাজ?
ক. প্রথম     খ. দ্বিতীয় 
গ. তৃতীয়     ঘ. পঞ্চম 

২। উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সঙ্গে সম্পর্কিত কাজ নিচের কোনটি?
ক. পরিকল্পনা     খ. সংগঠন 
গ. কর্মীসংস্থান     ঘ. নির্দেশনা 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩। সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন     
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ 
গ. দায়িত্ব কর্তৃত্ব অর্পণ 
ঘ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

৪। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন 
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ 
গ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ 
ঘ. দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ 

উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. গ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. সাদেক একটি ওষুধ তৈরি কারখানার মালিক। পাঁচ বছর ধরে কারখানাটি একই পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করছে।

৪৭। ওপরের উদ্দীপকে কোন ধরনের পকিল্পনার কথা বলা হয়েছে?
ক. লক্ষ্য      খ. একার্থক 
গ. স্থায়ী       ঘ. স্বল্পমেয়াদি

৪৮। এ ধরনের পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানের-
i. ব্যয় বৃদ্ধি পাবে     
ii. গতিশীলতা বৃদ্ধি পাবে
iii. সময়ের সদ্ব্যবহার হবে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. রাশেদ একটা বড় শিল্প ইউনিটের ম্যানেজার। সারা বছর খুবই ব্যস্ত থাকেন। বছরের শুরুতে খুবই তড়িঘড়ি করে পরিকল্পনা নেন কিন্তু নানান অসুবিধায় পড়েন। সামনে সময় ও প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরিকল্পনা করবেন বলে ভাবছেন। 

৪৯। মি. রাশেদ পরিকল্পনা প্রণয়নে যা করতে পারেন তা হলো- 
i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ 
ii. সম্ভাব্য বিকল্পগুলো নির্ধারণ পূর্বক মূল্যায়ন
iii. উত্তম বিকল্পকে পরিকল্পনা হিসেবে গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

উত্তর: ৪৭. গ, ৪৮. গ, ৪৯. ক।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। মোঘল শাসনের চূড়ান্ত অবসান হয় কত সালে?
ক) ১৭৫৭ সালে     খ) ১৭৫৯ সালে
গ) ১৭৬০ সালে     ঘ) ১৮৫৭ সালে

২। বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন কে?
ক) সম্রাট বাবর     খ) সম্রাট জাহাঙ্গীর
গ) শশাঙ্ক             ঘ) ইসলাম খান

৩। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন?
ক) লর্ড কার্জন        খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড ভাইসরয়     ঘ) লর্ড বেন্টিংক

৪। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) নবাব আলীবর্দী খাঁ     
খ) বখতিয়ার খলজি
গ) নবাব সিরাজউদ্‌দৌলা    
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

৫। বাংলায় বারোভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হন কার আমলে?
ক) সম্রাট বাবরের আমলে     
খ) সম্রাট জাহাঙ্গীরের আমলে
গ) সম্রাট অশোকের আমলে 
ঘ) সম্রাট আকবরের আমলে

নিচের উদ্দীপকটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। তবু কোম্পানি করের বোঝা কমানোর কোনো ধরনের উদ্যোগ নেয়নি। লোকজন অনাহারে মারা যেতে থাকে। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল।

৬। ওপরের উদ্দীপকে নিচের কোন ধরনের চিত্রের প্রতিফলন হয়েছে? 
ক) একাত্তরের মন্বন্তর           খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) আটানব্বইয়ের মন্বন্তর     ঘ) বাহাত্তরের মন্বন্তর

উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
বিভিন্ন ধরনের খাবার। শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : খাদ্য

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে—কেন?

উত্তর: শুধু আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি পূরণ হয় না। একটি সুস্থ দেহের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। কোনো একটি উপাদান বেশি থাকলেও অন্যগুলো কম হলে দেহে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্য না খেলে পুষ্টির ঘাটতি থেকেই যায়।

আরো পড়ুন : খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

বর্ণনামূলক-উত্তর প্রশ্ন

প্রশ্ন: নিয়মিত খাদ্যগ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে?

উত্তর: নিয়মিত ও সঠিক সময়ে খাদ্যগ্রহণ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেলে দেহের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে এবং শক্তি সরবরাহ স্থির থাকে। নিয়মিত খাদ্যগ্রহণ শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। নিয়মিত খাদ্যগ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষ্মায় যেভাবে ভূমিকা রাখে তা হলো-
হজমশক্তি উন্নত করে: নিয়মিত খাবার খেলে পেটের সমস্যা, গ্যাস বা অস্বস্তি কম হয়।
দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করে: শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করার জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নিয়মিত খাবার খেলে দেহ রোগ জীবাণুর বিরুদ্ধে সহজে লড়তে পারে।
মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়: পড়াশোনায় মনোযোগ বা কাজের দক্ষতা বৃদ্ধি পায়।
ক্লান্তি, দুর্বলতা বা মাথা ঘোরা কম হয়: নিয়মিত খাবার খেলে শরীরের ক্লান্তি, দুর্বলতা ও মাথা ঘোরানো কম হয়। 
এসব কারণে স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সোহেল পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল। 

৬। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান? 
(ক) এদের দেহত্বক আঁশ দিয়ে গঠিত    
(খ) এরা সন্ধিপদী প্রাণী 
(গ) এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া     
(ঘ) ম্যান্টেল দিয়ে এদের দেহ আবৃত

৭। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত 
ii. এদের দেহত্বক আঁশ আবৃত 
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii           (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

৮। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো-
(ক) গ্যানয়েড আঁশ               (খ) সাইক্লয়েড আঁশ
(গ) হোমোসার্কাল লেজ         (ঘ) হেটারোসার্কাল লেজ

৯। নিচের কোন শ্রেণিতে আঁশ দেখা যায়?
(ক) Thaliacea         (খ) Ascidiacea
(গ) Larvacea          (ঘ) Sarcopterygii

১০। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত প্রাণীটি নিচের কোন শ্রেণির?
(ক) Chondrichthyes        (খ) Actiropterygii
(গ) Petromyzontida         (ঘ) Sarcopterygii

আরো পড়ুন : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

১১। Latimeria মাছের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত থাকে? 
(ক) গ্যানয়েড ধরনের         (খ) টিনয়েড ধরনের
(গ) সাইক্লয়েড ধরনের        (ঘ) প্ল্যাকয়েড ধরনের

১২। উভচর প্রাণীর বৈশিষ্ট্য- 
i. এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট 
ii. এদের ত্বকে আঁশ থাকে না 
iii. এদের জীবন চক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii          (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১৩। এক্টোথার্মিক প্রাণী নিচের কোনটি?
(ক) দোয়েল                          (খ) সোনা ব্যাঙ 
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার     (ঘ) গিনিপিগ

উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে। 
১৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীরা কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia         (খ) Aves 
(গ) Reptilia             (ঘ) Mammalia

১৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির         
ii. আঙুল নখরযুক্ত 
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর