প্রিয় পরীক্ষার্থী, অর্থনীতি বিষয়ে এ প্লাস পাওয়া বেশ সহজ। এ বিষয়ে বহুনির্বাচনিতে ভালো করতে পুরো বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বগুলো পড়বে।
অর্থনীতির জনক, ধর্মতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, আয়ের বৃত্তাকার প্রবাহ ইত্যাদি বিষয় গুরুত্ব দিয়ে পড়বে।
এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, তা মনে রাখবে। যেমন- গড় উৎপাদন = মোট উৎপাদন ÷ মোট শ্রম উপকরণ; S= y-c; মাথাপিছু জিডিপি = কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন ÷ ওই বছরের মধ্য সময়ের মোট সংখ্যা; সুষম বাজেট = মোট আয়-মোট ব্যয় = 0 হয়।
বাজার অধ্যায়ের একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ভালো ধারণা রাখবে।
মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় বিষয়গুলো একই ধরনের, অনেকে গুলিয়ে ফেলে। তাই এগুলো বুঝে পড়বে।
দশম অধ্যায়ের কর রাজস্ব, মূল্য সংযোজন কর, আয় ও মুনাফার ওপর কর, করবহির্ভূত রাজস্ব নিয়ে পরিষ্কার ধারণা রাখবে। সুষম বাজেট, অসুষম বাজেট উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট অংশ ভালো করে পড়বে।
অর্থ ও ব্যাংক ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, নিকাশ ঘর, রেমিট্যান্সের বিষয় ভালো করে রিভিশন দেবে। দারিদ্র্যের দৃষ্টান্ত, সামাজিক ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মৌসুমি বেকারত্ব এবং এনজিও সম্পর্কে বিস্তারিত পড়বে।
অর্থনীতিবিদের নাম, বইয়ের নাম, সূত্র, সাল ইত্যাদি সঠিকভাবে লিখবে।
লেখক : সহকারী অধ্যাপক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।
কলি