বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। বাংলাদেশ জলবিদ্যুৎ উৎপাদনে খুব বেশি সুযোগ কাজে লাগাতে পারেনি। এর পেছনে যথার্থ কারণ কোনটি?
ক. উপযুক্ত শ্রমিকের অভাব
খ. উপযুক্ত নদ-নদীর অভাব
গ. উপযুক্ত প্রযুক্তির অভাব
ঘ. প্রয়োজনীয় অর্থের অভাব
১৯। ১৭৮৯ সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারা ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো-
i. লম্বাভাবে
ii. আড়াআড়িভাবে
iii. সমানভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
২০। মানুষ নদী থেকে জীবিকা সংগ্রহ করে-
i. মাছ শিকার করে
ii. নৌকা চালিয়ে
iii. বাঁধ নির্মাণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। নদীকে বাঁচানো যায়-
i. নিয়মিত খনন করে
ii. বাঁধ নির্মাণ করে
iii. পানির প্রবাহ ঠিক রেখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। জলবিদ্যুৎ উৎপাদন করা যায়-
i. বৈদ্যুতিক পাখার সাহায্যে
ii. টার্বাইন যন্ত্রের সাহায্যে
iii. ডায়নামোর সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। বাংলাদেশের কোথায় রিজার্ভ খনন করলে শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণ হবে?
ক. পশ্চিম অঞ্চলে খ. পূর্ব অঞ্চলে
গ. দক্ষিণ অঞ্চলে ঘ. উত্তর-পশ্চিম অঞ্চলে
২৪। দক্ষিণাঞ্চলের কৃষি কাজ ব্যাহত হচ্ছে-
ক. বৃষ্টির পানির অভাবে
খ. মিঠা পানির অভাবে
গ. লবণাক্ত পানির অভাবে
ঘ. খালের পানির অভাবে
২৫। বেশি পরিমাণ সার ও কীটনাশক ব্যবহারে জমির গুণাগুণ-
ক. নষ্ট হচ্ছে খ. বৃদ্ধি পায়
গ. স্থির থাকে ঘ. বহুগুণ বৃদ্ধি পায়
২৬। মানুষসহ জীবজগতের অস্তিত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
ক. মাটি খ. পানি
গ. গাছপালা ঘ. বসতি
২৭। জনগণের স্বার্থে দেশে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ১৫-২০ শতাংশ খ. ২০-২৫ শতাংশ
গ. ২০-৩০ শতাংশ ঘ. ১০-১৫ শতাংশ
২৮। বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?
ক. ১৭ শতাংশ খ. ১৩ শতাংশ
গ. ১৮ শতাংশ ঘ. ১৫ শতাংশ
২৯। বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ কারা যায়?
ক. ২ ভাগ খ. ৩ ভাগ
গ. ৪ ভাগ ঘ. ৫ ভাগ
৩০। বাংলাদেশের স্রোতজ বনভূমির পরিমাণ কত?
ক. ৫২১৯ বর্গ কি.মি. খ. ৪১৯২ বর্গ কি.মি.
গ. ৪৩৪৮ বর্গ কি.মি. ঘ. ৩০৩৪ বর্গ কি.মি.
উত্তর: ১৮. খ, ১৯. খ, ২০. ক, ২১. খ, ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. খ, ২৭. খ, ২৮. খ, ২৯. খ, ৩০. খ।
লেখক: সিনিয়র শিক্ষক,সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা।
কলি