এই দেশ এই মানুষ
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী?
উত্তর: বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ পালন করে থাকে নানা ধরনের উৎসব। এই উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১. মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
২. হিন্দুদের দুর্গাপূজাসহ নানা উৎসব-পার্বণ।
৩. বৌদ্ধদের বৌদ্ধপূর্ণিমা।
৪. খ্রিষ্টানদের ইস্টার সানডে আর বড়দিন।
প্রশ্ন: বিপরীত শব্দ লিখ।
উত্তর: জন্ম, দেশ, আপন, ক্ষুদ্র, জীবন, বন্ধু, সার্থকতা, বাঙালি, বাইরে, ভালো।
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
জন্ম মৃত্যু
দেশ বিদেশ
আপন পর
ক্ষুদ্র বৃহৎ
জীবন মরণ
বন্ধু শত্রু
সার্থকতা ব্যর্থতা
বাঙালি অবাঙালি
বাইর ভেতরে
ভালো মন্দ
প্রশ্ন: সমার্থক শব্দ লিখ।
উত্তর: নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, মানুষ।
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
নদী তটিনী, প্রবাহিনী
আকাশ নভ, গগন
পাহাড় গিরি, পর্বত
সমুদ্র সাগর, বারিধি
মানুষ মানব, লোক
প্রশ্ন: নিচের বাক্য পড়ে পদ বের করো।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে।
উত্তর: মনির, রবিন-বিশেষ্য পদ
খুব ভালো-বিশেষণ পদ
তার-সর্বনাম পদ
ও-অব্যয় পদ
খেলে-ক্রিয়া পদ
প্রশ্ন: ‘দেশ হলো জননীর মতো।’ দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর: মা জননী যেমন আমাদের স্নেহ-মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। দেশ হলো জননীর মতো। আমরা এ দেশকে অন্তর দিয়ে ভালোবাসব।
প্রশ্ন: বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?
উত্তর: বাংলাদেশের জনজীবন অনেক বৈচিত্র্যময়। এ দেশে রয়েছে নানা জাতের, ধর্মের, পেশার মানুষ। এই ভিন্ন ধরনের মানুষের পোশাক-আশাক ও পেশা ভিন্ন ধরনের। এ দেশে যেমন রয়েছে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন; তেমনি রয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের লোকজন। এ দেশের জনজীবনের বৈচিত্র্যের মধ্যে রয়েছে নানা পেশার লোকজনের সমাহার। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। কাজ যেমন ধরনের হোক না কেন, একটা জায়গায় কিন্তু মিল রয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা একজন কাজ দিয়ে অপর জনকে সাহায্য করছি। গড়ে তুলছি এই দেশ।
লেখক: সহকারী শিক্ষক,ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কলি