ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প প্রকল্প ব্যয় সাড়ে ১৬ বছরে বরাদ্দের ৫৬ শতাংশ খরচ আবু সাঈদ হত্যার রায়: ৫ যুক্তিতে খালাস চেয়ে ৪ আসামির আপিল আজ মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ৮৫ ফুটের মেসি এই আন্দোলন শতভাগ প্রশাসনিক ব্যর্থতা মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম করোনাকাল ও কোচিং সেন্টার দায়ী থাকতে পারে আল-আরাফাহ ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন বাংলাদেশ রেলওয়ের ১ কোটি টাকার যন্ত্রাংশ কিনতে ব্যয় হয় ৮ কোটি, লোপাট ৭ কোটি টাকা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে ছিদ্র রয়ে গেছে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ২৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার হয়নি ব্যবস্থাপনার সংকটে ডুবছে ঢাকা কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর সাতকানিয়ায় সাঙ্গু নদীতে অন্ধকার নামলে শুরু হয় বালু লুট রায় কার্যকর না হওয়ায় পরিবারের ক্ষোভ বাইক্কা বিলের হলুদ মোমলেজি ঈশ্বরগঞ্জে পুরোনো কৃষিযন্ত্রের হাট ব্যাপক দুর্নীতি: প্রশ্নের মুখে ইউনূস সরকার ১৬ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৬ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ১৮ বিশ্বকাপের সাক্ষী ৯১ বছরের ম্যাকাইয়া ফুটবল থামিয়ে মঞ্চে উঠবেন তারকারা ১৬ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ইংল্যান্ডকে হারানোর পরই ধাক্কা, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা ডিফেন্ডার থেকে নায়ক আজকের ম্যাচ আমাদের সব অর্জনকে ছাপিয়ে গেছে: স্কালোনি মাঠের বাইরেও ‘ভিএআর’ প্রয়োজন? ‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা

লন্ডন গ্লোবের প্রতিবেদন ব্যাপক দুর্নীতি: প্রশ্নের মুখে ইউনূস সরকার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম
ব্যাপক দুর্নীতি: প্রশ্নের মুখে ইউনূস সরকার
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের পর সমৃদ্ধি ও ন্যায়বিচারের এক নতুন যুগের সূচনা করার প্রতিশ্রুতি দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানায় জনগণ ও বিভিন্ন দেশ। কিন্তু দায়িত্ব গ্রহণের ছয় মাস পার হতে না হতেই স্পষ্ট হয়ে ওঠে তথাকথিত এই সংস্কারগুলো আসলে নিজেদের স্বার্থসিদ্ধির পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।

বুধবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য দেয় লন্ডন গ্লোব।

  • উপদেষ্টাদের অর্থ পাচারসহ রেকর্ড অভিযোগ দুদকে 
  • সংস্কারের নামে নিজেদের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা
  • সরকারি সেবা পেতে ৬১ শতাংশ মানুষ ঘুষের শিকার

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ইউনূস সরকারের আমলের দুর্নীতিবিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা গেছে, সংস্কারক হিসেবে প্রশংসিত হওয়া সত্ত্বেও ড. ইউনুস ক্ষমতায় থাকার সময় দুর্নীতির পরিস্থিতি আসলে আরও অবনতি হয়। দেশের ৮১ শতাংশ পরিবার মনে করত মৌলিক সরকারি সেবা পেতেও তাদের ঘুষ দিতে হবে এবং ঘুষ দেওয়া ৬১ শতাংশ মানুষই বিষয়টি কোথাও জানায়নি। এমনকি ঘুষ ও দুর্নীতি দমনের দায়িত্বে থাকা সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে ৩০ শতাংশেরও কম মানুষ জানত।

লন্ডন গ্লোব জানায়, ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অর্থ পাচার, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার পদ পাইয়ে দিতে ঘুষ গ্রহণের রেকর্ডসংখ্যক অভিযোগ জমা পড়েছিল দুদকে। কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে এসব অভিযোগের কোনো পদক্ষেপ না নেওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। দুদক সূত্র জানায়, আশার কথা–তাদের দুর্নীতির বিষয়ে তদন্তের ব্যাপারে একটি ইতিবাচক আগ্রহ বা তাগিদ রয়েছে। দুদক ড. ইউনূস সরকারের এসব দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে প্রস্তুত। কিন্তু দুদকের শীর্ষ পদটি শূন্য থাকায় তারা তা করতে পারছে না। বর্তমান সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরাও সংসদীয় পর্যায়ে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে দুদকের তদন্তের আহ্বান জানিয়েছেন।

লন্ডন গ্লোব আরও জানায়, ইউনূস প্রশাসন অন্যান্য ব্যাংকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও তিনি নিজে যেসব আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকে বিশেষ সুবিধা দেন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধেও তহবিল অপব্যবহারের তদন্ত শুরু হয়েছে। এ অবস্থায় ড. ইউনূস ও তার দুর্নীতিপরায়ণ সহযোগীদের প্রচার করা ত্রুটিপূর্ণ আর্থিক সংস্কারগুলোকে বিএনপি সরকার যদি সমর্থন দেয়, তবে তা হবে সরকারের জন্য একটি বড় ভুল। ড. ইউনূসের শাসনামলে যে দুর্নীতি ও ঘুষের ব্যাপক বিস্তার ঘটেছিল, তা মোকাবিলায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা থাকা প্রয়োজন এবং সরকারের উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

এ ছাড়া কোনো স্পষ্ট বা গণতান্ত্রিকভাবে নির্ধারিত জনরায় ছাড়াই তারা ব্যাংকিংব্যবস্থায় আমূল পরিবর্তনের মতো অত্যন্ত বিতর্কিত সব সংস্কার কার্যক্রম হাতে নেয়। এসব পদক্ষেপ গ্রহণের দায় তারা বেক্সিমকো, ওরিয়ন গ্রুপ, এস আলম গ্রুপ ও নাবিল গ্রুপের মতো দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর ওপর চাপিয়ে দেয়। কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান মনসুরের নেতৃত্বে পরিচালিত এসব সংস্কার ও পদক্ষেপ সে সময় আর্থিক খাতের অনেকের মধ্যেই উদ্বেগের সৃষ্টি করে। এখন সেই পদক্ষেপগুলোর পেছনের প্রকৃত উদ্দেশ্যও ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বলে জানায় লন্ডন গ্লোব

আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ এএম
আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর অদ্ভুত সব প্রতিশ্রুতি। প্রিয় দলকে ঘিরে কেউ মাথা ন্যাড়া করার ঘোষণা দেন, কেউ আবার দীর্ঘদিনের মানত পূরণের কথা বলেন। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক লাইন লিখেই যেন ঝড় তুলেছেন তিনি, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।’

আজ (১৫ জুলাই) রাত ১টায় আটালান্টায় গড়িয়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। প্রথমার্ধে শেষে গোলশূন্য দুই দল। মাঠে দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কিতে উত্তেজনা এখন তুঙ্গে।

এদিকে মাঠের লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির এক লাইনের স্ট্যাটাস সামাজিকমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আর্জেন্টিনা শিরোপা জিততে পারে কি না- আর জিতলে পরীমনি তার ’ফাইনাল’ ঘোষণাটি বাস্তবে রূপ দেন কি না!

অনিক/

প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন
ছবি: সংগৃহীত

আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।
১৫ জুলাই বিকেল ৩টার দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে বোরকা ও সানগ্লাস পরে হাজির হয়েছিলেন ববি। এসময় তার সঙ্গে অনেকেই ছিলেন। এ বিষয়ে জানতে ববির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
অপর আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে আরও বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য, ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। 

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত হলিউড অভিনেতা পল ওয়েসলি দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন। 
চার বছরের সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব। বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি।
১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’
বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।
পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।
অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে অভিনয় করে। এর পর তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে।
উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য একটি ত্রাণ কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে সেই সহায়তা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ মাহবুবের অনুরাগী মোহাম্মদ ইমন গণমাধ্যমকে জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমের জন্য একটি উল্লেখযোগ্য অংকের অর্থ সহায়তা দেন।
ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী এলাকায় যাব। সেখানে বন্যাকবলিত মানুষের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। তৌসিফ মাহবুব ভাই বিষয়টি জানার পর ভালো অংকের অর্থ অনুদান দিয়েছেন। পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনাতেও সহযোগিতা করেছেন।’
এ বিষয়ে তৌসিফ মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে, তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেখে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের পাশে দাঁড়ান, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’

জাহিদ হাসানের ‘পথহারা মন’

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
জাহিদ হাসানের ‘পথহারা মন’
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মাণাধীন এই নাটকে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।
নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা।
জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি প্রচার হয়েছে বৈশাখী টিভিতে।
রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’
জাহিদ হাসান বলেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’
ঢাকার উত্তরায় গত ১০ জুলাই থেকে ‘পথহারা মন’-এর শুটিং চলছে। শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।