জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গে ছুরি হামলায় ১৮ জনকে আহত করার অভিযোগে এক নারীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৩ মে) শহরের সেন্ট্রাল রেলস্টেশনে এ ঘটনা ঘটে ।
হামবুর্গ পুলিশ সংবাদমাধমকে জানায়, 'ওই নারী শুক্রবার সকালে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ঢুকে সামনে যাকেই পেয়েছেন তাকেই ছুরিকাঘাত করেন। পরে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে পারব। আমাদের ধারণা ওই নারী একাই এ ঘটনা ঘটিয়েছে এবং একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। তবে সম্ভাব্য কোনও উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।'
হামবুর্গের পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসথ বলেন, ওই নারী নিজেকে প্রতিরোধ ছাড়াই গ্রেপ্তার করার অনুমতি দিয়েছিলেন। এখন পর্যন্ত আমাদের কোনও প্রমাণ নেই যে মহিলার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বরং আমাদের কাছে তথ্য রয়েছে, যার ভিত্তিতে আমরা এখন তদন্ত করতে চাই, তিনি সম্ভবত কোনও মানসিক জরুরি অবস্থা অনুভব করছেন কিনা।'
হামবুর্গের দমকল বিভাগের মুখপাত্র জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা প্রাণঘাতী, ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও সাতজন সামান্য আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
মেহেদী/