অস্থিতিশীল বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঝুঁকিতে আমদানি-রপ্তানি খাত। ভেঙে পড়ছে ব্যাংকিং সিস্টেম। বাড়ছে ঋণখেলাপি। মূল্যস্ফীতিতে টালমাটাল বিশ্ব। অজানা শঙ্কা বিরাজমান ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে। দুর্ভিক্ষের অশনিসংকেতে বিধ্বস্ত জনসাধারণ। এর কারণ কী? কী কারণে ঘটছে এমনটা? কোথায় রয়েছে এসব সমস্যার সমাধান?
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনধারা ও জীবনদর্শন অনুকরণ ও বাস্তবায়নের মাঝে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কিত এসব সমস্যার সমাধান রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর ব্যাবসায়িক জীবনের অজানা বিভিন্ন ইতিহাসসহ ব্যবসা-বাণিজ্য ও ক্যারিয়ারের সফল হতে তাঁর কর্ম, আদর্শ ও দিকনির্দেশনার বিবরণ নিয়ে মিরাজ রহমান লিখেছেন দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)।
ব্যবসাজীবনে যারা সফল হতে চান, শ্রমবিনিময়ের মাধ্যমে সার্থক একটি জীবন গড়তে চান, একজন সফল উদ্যোক্তা হিসেবে সফল একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলাই যাদের জীবনের স্বপ্ন! সর্বোপরি, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনদর্শনের আলোকে সুন্দর ক্যারিয়ার গড়ে যারা সফল মানুষ হতে চান—এই বই তাদের জন্য এই সময়ের সেরা উপহার। এক হীরক খণ্ড।
এটি মূলত ব্যবসা-বাণিজ্য ও ক্যারিয়ারে সফল হওয়ার গাইডলাইনধর্মী একটি বই। বইটির মূল বৈশিষ্ট্য হলো, বর্তমানকালের সফল মানুষরা আত্ম-উন্নয়ন ও ব্যবসা-উন্নয়নের জন্য যেসব গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশল অনুসরণ করার কথা বলেন; সেসব গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশলকে মহানবি (সা.)-এর জীবনদর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি আধুনিক ব্যবসা-উন্নয়নে তাঁর কর্ম, আদর্শ ও দিকনির্দেশনাসহ বিভিন্ন রণনীতির বুদ্ধিবৃত্তিক প্রয়োগযোগ্যতা বিবৃত হয়েছে। বিশেষভাবে নারী উদ্যোক্তাদের জন্য সাইয়িদা খাদিজা (সা.)-এর ব্যবসাজীবন থেকে ব্যাবসায়িক পাথেয় ও অনুপ্রেরণার গল্প তুলে ধরা হয়েছে।
মোট পাঁচটি অধ্যায় রয়েছে বইটিতে। প্রথম অধ্যায়ে মহানবি (সা.)-এর ব্যবসায়িক জীবনের অজানা ইতিহাস এবং মক্কা ও কুরাইশ বংশের বাণিজ্যিক ঐতিহ্যসহ তৎকালীন আরবের ব্যবসা-বাণিজ্যের ইতিহাস আলোচিত হয়েছে। এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) কি কি উপায় অবলম্বনে আয়-উপার্জন করেছেন, তিনি কি কি ব্যবসা করেছেন, কখন কোথায় বাণিজ্যসফর করেছেন এবং তার বংশে কে কে ব্যবসায়ী ছিলেন, সেসব ইতিহাসও তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা অথবা সফল মানুষ হওয়ার জন্য কি কি গুণ-অভ্যাস আয়ত্ত করা জরুরি বা আবশ্যক, তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বর্তমান পৃথিবীর অধিকাংশ সফল মানুষ যেসব অভ্যাসে অভ্যস্ত; নবিজি (সা.)-এর জীবনদর্শনের আলোকে সেসব অভ্যাসের ব্যাখ্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর জীবনধারা ও জীবনদর্শনের আলোকে দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের ৭টি অভ্যাসের ব্যাখ্যাও সংকলিত হয়েছে।
তৃতীয় অধ্যায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সফল করার জন্য কি কি ব্যবস্থাপনা ও কৌশল গ্রহণ করা অবশ্যক এবং ব্যবসাকে ঝুঁকিমুক্ত রাখতে কি কি করণীয়— তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি আধুনিক ব্যবসা উন্নয়নে তাঁর কর্ম, আদর্শ ও দিকনির্দেশনা এবং তাঁর রণনীতির প্রয়োগযোগ্যতার কথা আলোচিত হয়েছে।
চতুর্থ অধ্যায়ে ব্যবসা ও ব্যক্তিজীবনের নানা বিপদাপদ ও হতাশা কাটিয়ে সফল হওয়ার নেপথ্য সূত্র হিসেবে স্বীকৃত বিভিন্ন মোটিভেশনাল বিষয় সম্পর্কে আলোচনা তুলে ধরা হয়েছে এবং রিজিক নিয়ে সব ধরনের পেরেশানি ও অজ্ঞতা দূর হওয়ার আলোচনা যুক্ত করা হয়েছে। বিশেষভাবে এ অধ্যায়ে নারী উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য সাইয়েদা খাদিজা (রা.)-এর জীবন থেকে অনুপ্রেরণার গল্প এবং তার ব্যাবসায়িক নীতি-কৌশল সংকলিত হয়েছে।
পঞ্চম অধ্যায়ে হালালভাবে আয়-উপার্জন, ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য করার বিধান এবং ঋণ গ্রহণ, সুদ বর্জন, করজে হাসানা প্রদান করাসহ জাকাত-সদাকার বিধান তুলে ধরা হয়েছে। এ ছাড়া ইসলামি বিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসাপণ্যের মার্কেটিং ও ব্রান্ডিং করার বিধান, অনলাইনে ব্যবসা করার সঠিক পদ্ধতিসহ হালাল-হারাম বিধানগুলোও আলোচিত হয়েছে।
৩৬০ পৃষ্ঠার হার্ডকভারের রুচিশীল বাধাই ও মানসম্মত মুদ্রণে বইটি প্রকাশ করছে সুলতানস। প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি সুলতানস থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই: দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)
লেখক: মিরাজ রহমান
প্রকাশক: সুলতানস
পৃষ্ঠা সংখ্যা: ৩৬০
মুদ্রিত মূল্য: ৬৪০ টাকা
মোবাইল: ০১৮১০০১১১২৫
লেখক: আলেম ও সাংবাদিক