আপনি মনে করতে পারছেন না, শেষ কবে মসজিদে গিয়েছেন! শেষ কবে দান-সদকা করেছেন কিংবা মানুষের উপকার করেছেন! আপনার ভালো কাজে মন বসে না। ইসলামি আচার-অনুষ্ঠান ভালো লাগে না। ইসলামের কথা শুনতে মন চায় না। মন পড়ে থাকে গানে; অনৈসলামিক কার্যকলাপে। পথ হারিয়ে ফেলেছেন সেই কবে! পথের দিশা পাচ্ছেন না। অসাবধানতা আর অসচেতনায় চলে গেছে জীবনের কুড়ি বছর। আপনি ফিরে আসতে চান, সতর্ক হতে চান, সঠিক পথের দিশা চান, পরিশুদ্ধ আলো চান, আত্মার খোরাক চান—আপনার জন্যই এ বই। অসতর্ক ও পথহারাদের পথ দেখাতে অনন্য এক কালজয়ী বই ইমাম আবুল লাইস সমরকন্দী (রহ.)-এর রচিত তাম্বীহুল গাফিলীন।
যুগের পর যুগ মানুষের হৃদয়ের পরিশুদ্ধি ও আত্মার খোরাক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে কালজয়ী এই বইটি। ইমাম সমরকন্দী (রহ.) এই বইয়ের প্রতিটি অধ্যায়ে এত বিশাল পরিমাণ হাদিস ও আসার সংকলন করেছেন, যা প্রতিটি পাঠকের কাছে হাদিসশাস্ত্রে তার সমুদ্রসম জ্ঞানের পরিচয় করিয়ে দেয়। এর অসাধারণ ইলমি ও জ্ঞানগত মর্যাদার আরও একটি কারণ, এটি কোরআনুল কারিমের বিষয়ভিত্তিক আয়াতের তাফসিরে পরিপূর্ণ। ফিকহ, হাদিস ও তাফসিরের সব্যসাচী পণ্ডিত ইমাম আবুল লাইস (রহ.)-এর অতুলনীয় প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত এই বইটি।
২ খণ্ডের এ বইয়ে ৯৫টি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদগুলোয় রয়েছে আমলের ইখলাস, মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা, কবর ও কবরজগতের ভয়াবহ অবস্থাসমূহ, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য, জান্নাত ও এর নেয়ামতসমূহ, জাহান্নাম ও এর শান্তিসমূহ, আল্লাহর রহমত প্রত্যাশা, তওবা, পিতা-মাতার হক, মানুষের হক, দুনিয়া ত্যাগ, বিপদাপদে ধৈর্যের আলোচনা রয়েছে।
একইভাবে মানুষকে তাম্বীহ (সতর্ক) করা হয়েছে পবিত্রতা, ভালোভাবে অজু করা, নামাজের মধ্যে খুশু-খুজু অর্জন, রোজায় ইখলাস বজায় রাখা, জাকাত প্রদানে সচেতনতা, ফরজ হজ আদায়ে সচেষ্ট হওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহায় অংশগ্রহণ করা ইত্যাদি আমলের ব্যাপারে।
এ বই বহু হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে দিয়েছে। বহু পথহারা মানুষের পথের দিশা হয়েছে। আমলি জিন্দেগি গঠনের দুর্লভ পাথেয় রয়েছে এই অমর গ্রন্থটিতে। আয়াত ও হাদিসের তাখরিজ ও তাহকিক সমৃদ্ধ বিশুদ্ধ ও সাবলীল ভাষায় অনূদিত পূর্ণাঙ্গ এই গ্রন্থটি বাংলাদেশের ইসলামি সাহিত্যভাণ্ডারের একটি অমূল্য সম্পদ।
বইটি অনুবাদ করেছেন মুফতি মুহাম্মাদ আল-আমিন নূরী। বইটি প্রকাশ করেছে রুচিশীল প্রকাশনা প্রতিষ্ঠান আনোয়ার লাইব্রেরি। ২ খণ্ডের এ বইয়ে মোট পৃষ্ঠা সংখ্যা ১১২০। বাংলাবাজার ইসলামী টাওয়ারে অবস্থিত আনোয়ার লাইব্রেরির আউটলেট এবং অনলাইন থেকে সরাসরি বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজ।
বই: তাম্বীহুল গাফিলীন (২ খণ্ড)
লেখক: ইমাম আবুল লাইস সমরকন্দী (রহ.)
অনুবাদ: মুফতি মুহাম্মাদ আল-আমিন নূরী
প্রকাশক: আনোয়ার লাইব্রেরি
পৃষ্ঠা: ৫৫২ (১ খণ্ড), ৫৬৮ (২ খণ্ড)
মুদ্রিত মূল্য: ১৬০০ টাকা (২ খণ্ড)
মোবাইল: ০১৯১৩৬৮০০১০
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক