ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড উদ্যোক্তা গড়তে ১০ প্রকল্প বাস্তবায়ন ও ৬টি নতুন প্রকল্প হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স ফুটবল ও সাম্বার দেশ ব্রাজিলে ইসলামের অজানা অধ্যায় ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ জন সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় হতে চাণক্যের নামে প্রচলিত ৮ নীতি ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল ‘আমরা সবার সম্মান অর্জন করেছি’ নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন মায়ানমারে পাথরের খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫ তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ভেনেজুয়েলায় ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার হলমার্কসহ ঋণ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: এমপি আখতার হোসেন রাজধানীতে এআই ক্যামেরায় ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার বিচার বিভাগের বাজেট ১ টাকায় নামানোর প্রস্তাব, ‘পুলিশি রাষ্ট্র’ হওয়ার শঙ্কা আইনমন্ত্রীর ওয়াইফাই এক্সটেন্ডার নাকি মেশ নেটওয়ার্ক ভালো বিশ্বকাপ যুদ্ধে চার চ্যাম্পিয়ন বজলু ভাইয়ের দল বদলের রহস্য হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে বিশ্ববাজারে তেলের বড় দরপতন শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা

দুধের ফ্রিজিং গাড়িতে মিলল ২৬ কেজি গাঁজা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম
দুধের ফ্রিজিং গাড়িতে মিলল ২৬ কেজি গাঁজা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি দুধের গাড়ি থেকে ২৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাঘমারা গ্রামের একটি বালুর মাঠের সামনে একটি দুধের ফ্রিজিং গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে কৌশলে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ ঘটনায় গাড়ির চালক জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজিজুল/এসজি/

 

সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের
ছবি: খবরের কাগজ

৫০০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক আবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুন) সকালে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে আবরোধ করেন তারা। অবরোধ কর্মসূচি চলে দুপুর পর্যন্ত।

বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন তৃতীয় ব্যাচের শিক্ষার্থী শাহপরান ভুঁইয়া ও তামিমা রহমান, দ্বিতীয় ব্যাচের পিয়াস চন্দ্র দাস, শামসিয়া তাবাসসুম মাইমা ও সাইদুল ইসলাম সাকিব প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা জানান, কলেজে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে গত ১০দিন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এই কলেজে ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ। কিন্তু এক বছর ধরে হাসপাতাল চালু হচ্ছে না। এতে শিক্ষার্থীরা হাতেকলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। সব কিছু প্রস্তুত কিন্তু হাসপাতাল চালু করতে গড়িমসি করা হচ্ছে না। এতে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা আরও জানান, মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। কিন্তু কলেজে হাসপাতাল চালু না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। কলেজে হাসপাতালের ১০তলা ভবন পড়ে আছে। গত বছরের জুনে হাসপাতালের কার্যক্রম চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। এত বছর চলে গেছে। এখনো হাসপাতাল চালুর কোনো উদ্যাগে দেখা যাচ্ছে না।

দেওয়ান গিয়াস/খাদিজা রুমি/

তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরুকে ঘুষ নেওয়ার মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদের সামনে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। 

সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, ’এ রকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘উপজেলায় যেসব কর্মকর্তা ও কর্মচারী চাকরি করেন, তাদের মুখে এই উপজেলার মানুষের সুনাম আছে। গত পরশুর ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। উর্মি নামের এক নারী কারও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনওর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগমাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে, যা দুঃখজনক। আমরা কর্মস্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।’ 

২নং তিরনই হাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিগত দুবছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে, ছেলের জন্য কোনো দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবি করেন।

রনি মিয়াজী/খাদিজা রুমি/

কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০২:৪২ পিএম
কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ‘এমভি বে হারবার ২’ নামের পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১২ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পাথর নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। 

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া) সাব্বির হোসেন বলেন, রাতে কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজটি ডুবে যাওয়ার পরপরই নিখোঁজ নাবিকদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হয়। কোস্টগার্ডের উদ্ধারকারী দলের তৎপরতায় জাহাজে থাকা ১২ জন নাবিককেই অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নদী চ্যানেলে জাহাজটি দুর্ঘটনার শিকার হওয়ার পরপরই ঘটনাস্থলটি নিখুঁতভাবে চিহ্নিত করা হয়েছে, যাতে অন্য কোনো জাহাজ দুর্ঘটনার কবলে না পড়ে। বর্তমানে ওই চ্যানেল দিয়ে বন্দরে অন্যান্য জাহাজ ও লাইটার চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

তাৎক্ষণিকভাবে জাহাজটি ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের সহায়তায় জাহাজটি উদ্ধারে পরবর্তী কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

আব্দুস সাত্তার/হীরা/

হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০২:১২ পিএম
হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১
ছবি: খবরের কাগজ

দিনাজপুরের হিলিতে ১০ বছর বয়সি মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গেল ২ জুন মাদরাসা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান সাজ্জাদ হোসেন। পরে তিনি ওই শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। কাউকে বললে হত্যার হুমকি দেন। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বান্ধবীকে বললে জানাজানি হয়। এক পর্যায়ে অভিযুক্তকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ’মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে।

কুদ্দুস আলী/খাদিজা রুমি/

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:০৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামবাসী। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গতকাল সোমবার ও এর আগের দিনও সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবারের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এই সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন। 

গতকাল সোমবার (২৯ জুন) বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ান দুই গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে তৃতীয় দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের বাসিন্দারা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/