ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
পেকুয়ায় পাহাড়ধসে মাটির নিচে পানের বরজ, নিঃস্ব প্রবাস ফেরত চাষিরা আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল গাজীপুর থেকে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির পোনা জব্দ চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদণ্ড মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি ব্যাংককে বারে আগুন, নিহত ২৭ নোবিপ্রবিতে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১৯ জুলাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব সংবিধান সংশোধন-সংস্কার: মুখোমুখি সরকারি ও বিরোধী দল প্রকৌশলীর কাজে চিকিৎসক, লক্ষ্যের নেই অগ্রগতি বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দুর্গম এলাকায় পৌঁছেনি ত্রাণ দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি আইএমএফের সঙ্গে হবে না: অর্থমন্ত্রী বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড় হবিগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে ত্রিপুরার ‘চাকমা গেট’ পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন জমা দিলেই কর ছাড় পানিবন্দি ৫ শতাধিক পরিবার হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল অপরূপা প্রজাপতি নীল পুনম শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

প্রেমিক-প্রেমিকা মিলে চুরি করতে গিয়ে নৈশপ্রহরীকে খুন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পিএম
প্রেমিক-প্রেমিকা মিলে চুরি করতে গিয়ে নৈশপ্রহরীকে খুন
ছবি : খবরের কাগজ

চাঁদপুর মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে প্রেমিক-প্রেমিকার পরিকল্পনায় খুন হন নৈশপ্রহরী শাহাদাত। এমন চাঞ্চল্যকর তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, প্রেমিককে এখনো ধরা যায়নি। তবে চেষ্টা চলছে। প্রেমিকা মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মো. সজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, আটক সজীবের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের ছাদ থেকে শাহাদাত হোসেনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করে পরিবার।

শরীফুল ইসলাম/জোবাইদা/অমিয়/

চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও বর্তমানে দল থেকে বহিষ্কৃত নেতা জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, হামলায় তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিন শেখকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠিয়ে দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব রচি জানান, রাত ১১টার দিকে জাহিন শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আমরা প্রথমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন, বাম পায়ের পাতা হাড়সহ কেটে গেছে। এছাড়া ডান পা, পেট ও ডান হাতেও গুরুতর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, জাহিন শেখ ও অভিযুক্তরা আগে এক সঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মিজানুর/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থেকে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টুনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান রওনা দেয়। পথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা চালক ও হেলপারকে হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল নিয়ে যায়।

জেলা পুলিশ কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে।

ঘটনার পর অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া (২৮) ও অতি রহমান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ডাকাতি হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব জানায় পুলিশ সুপার।

এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ সুপার।

মঈনুদ্দীন সুমন/খাদিজা রুমি/

লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা
লালপুর থানা/ ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের মামলা করেছেন স্ত্রী। মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যমতে, পারিবারিক অশান্তির জেরে তাদের ডিভোর্স হয়। মেয়ের মা পৃথক সংসার করেন। মেয়ে অধিকাংশ সময় নানির বাড়িতে থাকলেও মাঝে মাঝে বাবার বাড়িতে থাকতো।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বাবার বাড়ি থাকেন ভুক্তভোগী। শুক্রবার নানির বাড়ি ফেরার পর বিকেলে মা বাদী হয়ে মামলা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শনিবার (১১ জুলাই) সকালে জানান, মামলার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের মেডিকেল টেস্ট করার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে আসামিকে কোর্টে চালান দেওয়া হবে। মেডিকেল রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

কামাল মৃধা/তামান্না রুপা/

দুই বার পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা!

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
দুই বার পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা!
ছবি: খবরের কাগজ

খুলনার তরুণী আরফানা হোসেন নির্জনা (১৬) দুই বার পালিয়ে বিয়ে করায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবার হাতে খুন হয়েছে। 

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

নির্জনা (১৬) অষ্টম শ্রেণিতে পড়াকালীন বিবাহিত এক পুরুষকে পালিয়ে বিয়ে করে। কিছুদিন সেখানে অবস্থান পর আবার বাড়িতে ফিরে আসে। একই ঘটনা আবার। সম্প্রতি নড়াইলের কালিয়ায় রনি নামের আরেক ছেলের সঙ্গে পালিয়ে যায়। সেখানে তিন দিন থাকার পর বাড়িতে ফোন দিয়ে জানায়- রনিকে বিয়ে করেছে। এরপর সেখান থেকেও কিছুদিন পর বাড়িতে ফিরে আসে। এসব নিয়ে পারিবারিক কলহ ছিল।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মা আরিফা ইয়াসমীন সীমা মেয়েকে চড়-থাপ্পড় দেন। এ সময় পাশের রুম থেকে বাবা আলীম হোসেন আকাশ কাঠের লাঠি দিয়ে মেয়েকে আঘাত করে। আঘাতটি তার মাথায় লাগায় রক্তক্ষরণে নির্জনা মারা যায়। এরপর ঘটনা ভিন্ন থাকে প্রবাহিত করতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিকের একটি গলিতে ফেলে দেওয়া হয়।

নির্জনার মা দাবি করেন- আঘাতটি মেয়ের শরীরে করতে চেয়েছিলেন তার স্বামী। কিন্তু তা দুর্ঘটনাবশত মাথায় লেগে যায়। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে বাবা-মা দুজনকে আসামি করে মামলা করেছে। বাবা আলীম হোসেন আকাশ এখনও গ্রেপ্তার হয়নি।

৮ জুলাই রাতে পুলিশ প্রান্তিকা আবাসিকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।  

মাকসুদ রহমান/খাদিজা রুমি/

নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম
নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় নিজ মেয়েকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা শহীদুল ইসলাম দেওয়ানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত শহীদুল ইসলাম দেওয়ান উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দেওয়ানের তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মারা যাওয়ার পর গত দুই বছর আগে ছোট মেয়েকে তিনি বিয়ে দেন। মেয়ের স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়িতে থাকতেন মেয়ে। এদিকে, ঘরে একা থাকার সুযোগে শহিদুল ইসলাম দেওয়ান তার মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন মেয়ে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ওই মেয়ে অভিযোগ করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে আমাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করতেন। আমি কিছু বললে তিনি আমাকে মারধর করতেন এবং ভয়ভীতি দেখাতেন। আমি তার অশ্লীল অঙ্গভঙ্গির বেশকিছু ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি স্থানীয়দের বিষয়টি জানিয়েছি, আমি তার কঠিন বিচার চাই। 

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিধান মজুমদার/নাঈম